"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজির মজাদার রেসিপি। আমার মনে হয় বেগুন ভাজা সবারই খুবই প্রিয় খাবার। খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। এরকম করে বেগুন ভাজি করে খেতে আমার খুবই ভালো লাগে। এরকম বেগুন ভাজি হলে আমার আর তেমন কিছু লাগে না আমার খুবই পছন্দের খাবার। গরম গরম ভাত দিয়ে এরকম বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায়। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

- বেগুন
- জিরা গুড়া
- ধনিয়া গুড়া
- মরিচের গুঁড়া
- হলুদের গুঁড়া
- রসুন বাটা
- লবণ
- সরিষার তেল
- সয়াবিন তেল
- প্রথমে আমি পরিমাণ মতো সবগুলো মসলা প্লেটে নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম।

- তারপর একটা বেগুনের টুকরা হাতে নিয়ে বেগুনের দুই পাশে ভালো করে মসলা লাগিয়ে নিলাম। এভাবে সবগুলোর মধ্যে ভালো করে মসলা মেখে নিলাম।

- তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলাম।

- তারপর চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে ফ্রাইপেন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে। মসলা দিয়ে মেখে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম।

- তারপর উল্টেপাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নিলাম। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল বেগুন ভাজির মজাদার রেসিপি।

- এরপর আমি একটি প্লেটে নিয়ে কিছু পেঁয়াজ, মরিচ ও পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
বেগুন আমার অনেক পছন্দের একটি সবজি আর সেই বেগুনটি যদি ভাজি করা হয় আর আপনি যেভাবে ভাজি করেছেন এটি দেখে তো মনে হচ্ছে এখনই উঠিয়ে নিয়ে খেয়ে ফেলি।এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য। আশাকরি এভাবে সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যে আমার পাশে থাকবেন।
বেগুন ভাজি রেসিপি আমার অনেক পছন্দের একটা খাবার। ঠিক বলেছেন আপু গরম ভাতের সাথে বেগুন ভাজি খেতে অনেক সুস্বাদু। আপনার বেগুন ভাজি দেখে জিহ্বা দিয়ে পানি চলে আসলো।ভাজির পরিবেশনা টা চমৎকার লাগছে।
বেগুন ভাজি আমারও পছন্দের খাবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আমাকে যদি শুধু বেগুন ভাজি করে দেয় তাহলে আর কোন তরকারি লাগেনা। তবে বেগুন ভাজিতে হালকা একটু লবণ বেশি লাগবে। কারণ বেগুন ভাজি দিয়ে ভাত খেলে আমাকে অনেক ভালো লাগে। আর আপনার তৈরি করা দেখে তো জিভে জল চলে আসলো।
আপনার জন্য শুভকামনা রইল আপু
বেগুন ভাজিতে আমারও একটি লবণ বেশি দিয়ে খেতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা শুভকামনা রইল।
আমার কাছে ও বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে।আসলেই বেগুন ভাজা আমার মনে হয় সবার কাছে অনেক প্রিয় একটি খাবার।আপনি ঠিক বলেছেন আপু গরম ভাতের সাথে বেগুন ভাজা হলে আর তেমন কিছু লাগেনা।কিন্তু দুঃখের বিষয় হলো আমি বেগুন ভাজা বেশি খেতে পারিনা আমার এলার্জি আছে তাই।তারপরেও মাঝে মধ্যে বেগুন ভাজা করে বা ভর্তা করে খেয়ে থাকি।আপনি রেসিপির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।
আপু আপনার রেসিপিটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে । আপনি ঠিকই বলেছেন খুব অল্প সময়ে এই বেগুন ভাজি রেসিপিটি করা যায় এবং এটি খেতেও বেশ সুস্বাদু । গরম ভাতের সঙ্গে এটি খেতে বেশ ভালো লাগে। তবে আপনার রেসিপিটি আমার কাছে অন্যরকম লেগেছে, আপনি প্রথমে মসলাগুলোকে লাগিয়ে তারপর ভেজেছেন ।আমরা সাধারণত আগে ভাজি তারপর মসলার মধ্যে দিয়ে ভুনা করি। পরিবেশন টি বেশ চমৎকার ছিল । রেসিপিটি খুব সুন্দর ছিল ।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
ঠিক বলেছেন আপু এরকম বেগুন ভাজা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার তো পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনার বেগুন ভাজার রেসিপিটা একটু অন্যরকম। আপনি প্রথমে সরিষার তেল দিয়ে সব মসলা মাখিয়ে নিয়ে তারপরে বেগুন তেলে ভেজেছেন। এর ফলে স্বাদ মনে হয় অন্যরকম হয়েছে। খেতে বেশ মজাদার হওয়ার কথা। ধন্যবাদ আপু আপনাকে।
আপু পটল ভাজি আমি পোলাওএর সাথে আগে কখনো খেয়ে দেখিনি। বাসায় একদিন খেয়ে দেখব। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
কখনও ভাবিই নি এমন মশলার কোটিং করে এই ভাবে বেগুন ভাজা যায়। আমাদের তো সাধারণত ওই লুচি দিয়ে খাওয়ার জন্য যেমন বেগুন ভাজা হয়, সেটাই ভাজে। অর্থাৎ নুন, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে রেখে।বেশ একটা মিষ্টি মিষ্টি হয়।এরকম বেগুনও ভালো লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎস মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চমৎকার আপু। অসাধারণ হয়েছে আপনার বেগুন ভাজির মজাদার রেসিপিটি। রেসিপিটির ধাপ গুলো আপনি খুবই সুন্দরভাবে করেছেন। দেখতেও বেশ ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.