খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে রুই মাছের দোপেঁয়াজা।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20231208131817.jpg

IMG20231208131827.jpg

খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে রুই মাছের দোপেঁয়াজা।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231212_205345.jpg

নামপরিমাণ
রুই মাছ৭ টুকরো
আলুতিনটি
পেঁয়াজ কুচিতিনটি
কাঁচা মরিচ কুচিপরিমান মত
ধনিয়া পাতা কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
জিরা বাটাপরিমান মত
সরিষা বাটাপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1702393558659.jpg

IMG_20231212_210647.jpg

  • প্রথমে আমি মাছ এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করলে নিলাম। তারপর মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুড়া দিয়ে ভালো করে হলুদ এবং লবণ মাছের সাথে মিক্স করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1702393821100.jpg

  • এই পর্যায়ে আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসাই। তেলের কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল ঢেলে দিলাম‌। তেল গরম হলে মাছের টুকরো গুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।

↘️ধাপ :- ৩↙️

1702394055137.jpg

  • মাছের টুকরো গুলো তেলের মধ্যে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিয়ে ভালো করে ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1702394259632.jpg

  • এই পর্যায়ে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৫↙️

1702394425868.jpg

IMG_20231212_212315.jpg

  • পেঁয়াজ একটু লাল বর্ণ হয়ে গেলে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, কাঁচা মরিচ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1702397308919.jpg

  • সকল মসলা জাতীয় উপকরণ দেওয়ার পর কিছুক্ষণ মসলা ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1702397363670.jpg

IMG_20231212_220956.jpg

  • এখন আমি মসলার মধ্যে আলু ঢেলে দিলাম‌। সামান্য পানি দিয়ে আলু ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

1702397694707.jpg

  • আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি মাছের টুকরো গুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এবং পরিমাণ অনুযায়ী পানি দিয়ে মাছের দোপেজা তৈরি করে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20231212_221755.jpg

  • পরিশেষ মাছের দোপেজা হয়ে গেলে ধনিয়া পাতায় ছিটিয়ে দিলাম‌‌।

আমার কাঙ্খিত মাছের রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20231208131827.jpg

IMG20231208131817.jpg

IMG20231208131835.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

রুই মাছ আমার খুব পছন্দ আর রুই মাছ যেভাবেই রান্না করা হোক আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুস্বাদু আলু দিয়ে রুই মাছের দোপেঁয়াজা রেসিপি তৈরি করে। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতে মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর পদ্ধতিতে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

রুই মাছ খুব সুস্বাদু ও পুষ্টিকর একটি মাছ।এই মারছি ভাবি রান্না করা হোক না কেন খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এভাবে তরকারি খেলে আরো বেশি সুস্বাদু হয় এই মাছ। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন সব মিলিয়ে অসাধারণ লোভনীয় লাগছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, রুই মাছ খুব সুস্বাদু ও পুষ্টিকর মাছ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

রুই মাছ আমার বেশ পছন্দের। তবে এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রুই মাছ আপনার পছন্দের জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে রুই মাছের রেসিপি বেশ লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

রুই মাছ খুবই সুস্বাদু একটি মাছ। আজকে আপনি রুই মাছের দারুণ একটা রেসিপি করেছেন। আলু দিয়ে রুই মাছের দোপেয়াজা রেসিপি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। এমনিতেই রুই মাছ আমার খুবই ফেভারিট । আপনার রেসিপি তৈরি অনেক সুন্দর ছিল ।যেটা আপনি আমাদের মাঝে খুব সুন্দরভাবে পরিবেশন করলেন। এত সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে আপনার মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

রুই মাছ খেতে ভীষণ মজার হয়।এই মাছের দোপেঁয়াজা করলেন আলু দিয়ে। রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। আপনি মাছের রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করলেন। খুবই মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু রুই মাছের রেসিপি খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38