বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অনুভূতি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে বৃষ্টির দিনে মজার খিচুড়ি খাবার খেয়ে আমার অনুভূতি প্রসঙ্গে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর এটি হচ্ছে খুবই কমন খাবার যা আমরা বাঙালিরা সবসময় উপভোগ করি। আমার তো বিশ্বাস শুধু আমি নই বরং আমার মত অনেকেই আছেন যারা বৃষ্টির দিনে এলে বাসায় খিচুড়ি তৈরি করে খান। আমিও তার ব্যতিক্রম নই। কেননা খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর সেই খিচুড়ি যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কোন কথাই নেই।
সেই সাথে আমার অর্ধাঙ্গিনীও প্রস্তুত হয়ে থাকে কখন বৃষ্টি আসবে আর কখন সে খিচুড়ি তৈরি করবে। আমি খিচুড়ি খেতে যতটা পছন্দ করি, আমার পরিবারের সবাই ঠিক ততটাই খিচুড়ি খেতে পছন্দ করে। যার কারণে সকলের পছন্দ একই হওয়ার কারণে, বেশ স্বাচ্ছন্দে আমরা পরিবারের সবাই মিলে একই সাথে বসে খিচুড়ি খেয়ে থাকি। খিচুড়ি হচ্ছে একটি আদর্শ খাবার। আর খিচুড়ির মধ্যে যে কত পুষ্টিগুণ উপকারিতা রয়েছে তা তো বলে শেষ করা যাবে না। যাইহোক আজ আমি খিচুড়ির পুষ্টিগুণ কিংবা উপকারিতা তুলে ধরতে আসিনি।
বরং এসেছি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে, কতটা ভালো লাগে সেই অনুভূতিটুকু জানানোর জন্য। বেশ কিছুদিন থেকে একটানা বৃষ্টি ঝরেই চলেছে। বৃষ্টির দিনে যেমন সুবিধে রয়েছে, ঠিক তেমনি অসুবিধাও রয়েছে। আর এই সুবিধা অসুবিধা নিয়ে আমরা বৃষ্টির দিনকে উপভোগ করে চলেছি। এইতো সেদিন বৃষ্টির জন্য কিছুতেই বাইরে যেতে পারছিলাম না। তাই অর্ধাঙ্গিনীকে বলেছিলাম বাজারে যাওয়াটা খুবই মুশকিল, তাই ঘরে যা আছে, তাই দিয়ে সেই দিনটাকে চালিয়ে নিতে। আর আমার অর্ধাঙ্গিনী যেভাবে খাবারগুলো সাজিয়ে আমার সামনে এনে দিয়েছিল, তা দেখে তো আমি বলেই ফেলেছিলাম, বাজার না করেই বেশ ভালো খাবারের আয়োজন করেছে সে।
তাই বাজারে না গিয়ে বরং আমার লাভই হয়েছিল। কেননা আমার অর্ধাঙ্গিনী মুখোরোচক খাবার গুলোই তৈরি করে খাইয়েছিল। আর এসব কিছু সম্ভব হয়েছে ফ্রিজের বদৌলতে। একদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে আমি খিচুড়ির সাথে, মুরগির মাংস কষা, বেগুনি, ও সেই সাথে আচার খেয়ে দিব্যি পেট ভোজন করেছিলাম। আহা!! কি লোভনীয় খাবার। বিশেষ করে খিচুড়ির সাথে আচারটা বেশ মানানসই হয়ে যায়। খেতেও খুব মজার লাগে।
আগে একটা সময় আমার মাকে দেখতাম বৃষ্টির দিন এলে বাড়িতে খিচুড়ি রান্নার ধুম পড়ে যেত। আর এখন আমার অর্ধাঙ্গিনী সেই দায়িত্বটি পালন করে আসছে। তাই একদম ছোট থেকেই বলা চলে,বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা এক প্রকার অভ্যেস হয়ে গিয়েছে। আর এখন তো দেখছি আমার সাথে সাথে, আমার ছেলে ও মেয়ে দুজনে আমার মত অভ্যেসে গড়ে উঠেছে। কেননা আমার ছোট্ট ছেলেটি বৃষ্টি পড়লেই, তার মামনিকে বলতে থাকে, বৃষ্টি তো পড়ছে তুমি খিচুড়ি রান্না করবে না। আর ছেলের কথা শুনে আমার অর্ধাঙ্গিনীও খিচুড়ি তৈরি করে খাওয়ায়।
এক কথায় বৃষ্টির দিন এলে খিচুড়িটা যেন আমাদের বাসায় রান্না করতেই হবে। আর আমাদেরকেও সেই খিচুড়িটা খেতেই হবে। বাইরে মুষলধারে বৃষ্টি, সেই সাথে পাতে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। আহা!! কি মজার খাবার, মনে করতেই যেন খেতে ইচ্ছে করছে😋। এই ছিল আজকে আমার বৃষ্টির দিনে মজাদার ও সুস্বাদু খিচুড়ি খাওয়ার অনুভূতি।
আশা করি আমার খিচুড়ি খাওয়ার অনুভূতির পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাইয়া বৃষ্টির সময় যে কোন জিনিস বানিয়ে খেলে খুব মজা লাগে। কারণ চারদিকে বৃষ্টির টপটপ শব্দ ও সময়ে কিছু বানিয়ে খেলে মজাই আলাদা। বৃষ্টির সময় আপনি খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন। আপনার খিচুড়ি রেসিপি দেখে মনে বোঝা যাচ্ছে খুব মজা করে ফ্যামিলির সবাই মিলে খেয়েছেন। যদিও আমাদের ভাবি ও খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আবার আপনার ছোট ছেলে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করার জন্য বলে। যাই হোক বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই আমার ছোট্ট ছেলেটাও বৃষ্টির দিন হলে খিচুড়ি তৈরি করে দিতে বলে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বৃষ্টি দিনে খিচুড়ি খাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। আসলে বৃষ্টির মধ্যে দিনে আবহাওয়া অনেক ঠান্ডা থাকে। আর এই ঠান্ডাময় আবহাওয়ার মধ্যে খিচুড়ি খাওয়ার অনুভূতি অসাধারণ। আপনার অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো।
আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অনুভূতিটা একেবারে অন্যরকম হয়। আপনার অর্ধাঙ্গিনী দেখছি বেশ মজার খাবার তৈরি করেছিল। আর আপনি সেগুলো অনেক মজা করে খেয়েছিলেন। আমার তো ইচ্ছে করছে সাজানো প্লেট টা আমার সামনে নিয়ে এসে খেয়ে ফেলি। লোভ লাগিয়ে দিয়ে কিন্তু এটা ভালো করলেন না।
ভাই কোন সমস্যা নেই আমার বাসায় চলে আসেন, আবারো এই মজার খাবারগুলো তৈরি করে খাওয়াবো।
বৃষ্টিময় দিনটা দেখছি খুব ভালোই উপভোগ করেছেন ভাইয়া।
আসলে বৃষ্টির দিনে এমন মজাদার খিচুড়ি ডিম ভাজা অথবা ইলিশ মাছ ভাজা হলে সেরকম জমে ওঠে খাবার।
আপনার খাবার এবং কথাগুলো পড়েই তো আমার খুব লোভ হচ্ছে।
আপনাদের সাথে থাকতে পারলে নিশ্চয় অনেক মজা হতো।
ঠিক বলেছেন ভাই, বৃষ্টির দিনে খিচুড়ি খেয়ে বেশ ভালোই লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার পরিবার আর আমার পরিবারের মধ্যে বেশ মিল রয়েছে লিমন ভাই! আমাদের পরিবারেও প্রতিটি সদস্যের পছন্দ খিচুড়ি। সে রসুন-পেয়াজ দিয়েই হোক, বা নিরামিষ খিচুড়িই হোক। খিচুড়ি হইলেই হইলো। সাথে আচার থাকলে আরো জমে যায় ব্যাপারটা! আপনার প্লেট দেখে তো বলতে বাধ্যই হলাম যে আসলেই বৃষ্টিতে বাজারে না যেতে পেরেও বেশ লাভ হয়েছে। আরাম আয়েশ করে পছন্দের খিচুড়ি খেতে পেরেছেন।
আপু আপনার পরিবার আর আমার পরিবারের মিল রয়েছে জেনে আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
বৃষ্টি হলে যেন কিছু সুস্বাদু খেতে ইচ্ছে করে। আর আজকে আপনি যেভাবে বৃষ্টির দিনে এই খিচুড়ি রান্না করে খেয়েছেন তা দেখে খুবই ভালো লাগলো।
বৃষ্টি হলে আমিও এরকম সুস্বাদু খাবার খেয়ে থাকি। আর আজকে আপনার এই কাছ থেকে এরকম একটি রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷
বৃষ্টির দিনে এলে আমারও খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করে আর তাই তো মজার এই রেসিপিগুলো তৈরি করে খাওয়া হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রথমেই বলবো একা একা খাওয়াটা আপনার ঠিক হয়নি ভাই। এত মজার খিচুড়ি দেখলে সবার খেতে ইচ্ছে করবে। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার প্রবণতা একটু বেশি বেড়ে যায়। মুরগির গোশত খিচুড়ি চপ সব মিলে মজাদার খাবার খেয়েছেন বৃষ্টির দিনে। এত সুন্দর রান্না গুলো আমাদের মাঝে পরিবেশন করলে আপনার পেট খারাপ হবে কিন্তুু😄😄।
ভাই একা একা খেতে সত্যিই ভালো লাগেনা। তাই যদি আপনাকে সাথে পেতাম তাহলে খুবই ভালো লাগতো। তাই সঙ্গের সাথী হওয়ার জন্য দ্রুত আমার বাসায় চলে আসুন। আপনার ভাবি আবারো মজার খাবারগুলো তৈরি করে খাওয়াবে।
তাহলে ভাইয়া ফ্যামিলিকে নিয়ে খুব মজা করে খিচুড়ি খেলেন। আসলে ঠিক বলেছেন বৃষ্টির সময় খিচুড়ি খেতে অনেক মজাই লাগে। এমনিতে বৃষ্টির সময় কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আপনার ছোট ছেলে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করার জন্য বলে। যাহোক খুব মজা করে বৃষ্টির সময় খিচুড়ি খেয়েছেন। এবং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু পরিবারের সবাই সহ খুব মজা করে খিচুড়ি খেয়েছিলাম এবং স্বাদও পেয়েছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।