লোভনীয় ডিম চপ রেসিপি।।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমার বাংলা ব্লগ
বাংলা ভাষার কমিউনিটি

1000006856.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি স্পেশাল রেসিপি শেয়ার করবো। সুস্বাদু ডিম চপ রেসিপি।

এখন চলছে রহমতের মাস পবিত্র রমজান। এই রমজান মাসে সুবেহ-সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রাপ্ত বয়স্ক সবাই রোজর পালন করে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় অনেক ধরনের খাবার খাওয়া হয়। দুনিয়াতে রোজাদারদের খুশি হলও ইফতারিতে। আর দিন যত অতিক্রম হচ্ছে ইফতারের সময় খাবারের আইটেম বাড়ছেই।

সবাই চেষ্টা করে ইফতারের সময় নতুন আইটেম তৈরী করার জন্য। আমাদের বাসাতেও একেকদিন একেক রকম ইফতারের আয়োজন করা হয়। একদিন ফল ফ্রুটের সাথে মুড়ি মাখানো খায়, একদিন খিচুড়ি, একদিন বিরিয়ানি, একদিন নুডুলস, চিকেন ফ্রাই এভাবেই খাওয়া হচ্ছে। রমজান মাসে সৃষ্টিকর্তা ভালোই খাওয়া দাওয়া রিজিকে রেখেছেন। গত বৃহস্পতিবারে লোভনীয় ডিম চপ রেসিপি করেছিলাম। সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি।

রেসিপির বিভিন্ন উপকরণসমূহ

  • ডিম চারটি
  • বেসন এক কাপ
  • ময়দা হাফ কাপ
  • দুটো কাঁচা মরিচ কুচি
  • পেঁয়াজ কুচি পরিমান মত
  • আঁদা বাটা হাফ চামচ
  • রসুন বাটা হাফ চামচ
  • জিরে গুঁড়ো হাফ চামচ
  • ধনিয়া গুঁড়ো হাফ চামচ
  • হলুদের গুঁড়ো হাফ চামচ
  • মরিচের গুঁড়ো হাফ চামচ
  • চটপটি মসলা পরিমান মত
  • গরম মসলা গুঁড়ো পরিমাণ মত
  • তেল পরিমান মত

1000006828.jpg

ডিম চপ রেসিপি তৈরি করার বিস্তারিত বর্ণনা -

প্রথম ধাপ-

1000006831.jpg

1000006833.jpg

সব কিছু কেটেকুটে রেডি করে, একটি প্লাস্টিকের
পাত্রে পেঁয়াজ কুচি গুলো নিলাম। তারপর আঁদা, রসুন, জিরে, ধনিয়া, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে কাঁচা মরিচ কুচি, বেসন, লবন ময়দা সব কিছু পাত্রে রেখে দিলাম।

দ্বিতীয় ধাপ-

1000006837.jpg

1000006838.jpg

তারপর পরিমাণ মত পানি দিয়ে সব কিছু মিক্স করে নিলাম। এই পর্যায়ে পানির পরিমানের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে,যেন পানি বেশি না হয়ে যায়।

তৃতীয় ধাপ-

1000006839.jpg

1000006844.jpg

তারপর ছুরি দিয়ে প্রতিটি ডিম চার পিস করে কেটে নিলাম। তারপর অল্প একটু মিক্স নিয়ে মাঝখানে এক পিস করে ডিম রেখে দিলাম।

চতুর্থ ধাপ-

1000006847.jpg

অল্প একটু মিক্সচারের ভিতরে এক পিস করে ডিম দিয়ে একটি করে চপ বানিয়ে পাত্রে রাখলাম। এভাবে সব গুলো ডিমের পিস দিয়ে চপ বানালাম। সময় কমই লাগে।

পঞ্চম ধাপ-

1000006850.jpg

1000006852.jpg

এই পর্যায়ে ফ্রাইপেন বসিয়ে তাতে পরিমাণ মত তেল দিয়ে গরম করে নিলাম। তারপর ডিমের চপ গুলো বানিয়ে ধীরে ধীরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আট থেকে দশ মিনিট ভালো ভাবে নেড়েচেড়ে চপ গুলো ভাজি করে নিলাম।

পরিবেশন-

1000006855.jpg

কেমন হলো আমার লোভনীয় ডিম চপ রেসিপি। ভাজা জিনিস ইচ্ছে করলে মাঝে মাঝেই বানিয়ে খেতে পারেন। ডিম চপ রেসিপি টা খেতেও দারুণ স্বাদ লাগে। সাথে থাকবে টমেটো সস, চপ নিয়ে সসে চুবিয়ে খাবেন, প্রতি কামড়ে অসাধারণ স্বাদ অনুভব করবেন। মন চাইবে সব গুলো আপনি একাই খেয়ে ফেলবেন,হা হা হা।

তাহলে রেসিপিটা কেমন হলো মতামত জানাবেন।আজকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

ডিভাইসমোবাইল
মডেলরিয়েলমি সি-৫৩
ফটোগ্রাফার@joniprins
তারিখ১৩-০৩-২০২৫
সময়বিকাল-৫.৩০ মিনিট
স্থাননিজ বাসা, নারায়ণগঞ্জ, ঢাকা

2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

image.png

image.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

456.gif

Sort:  
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে লোভনীয় ডিম চপ রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

জী ভাই খেয়ে ভালোই লেগেছে।

 last year 

বাহ, ডিমের দারুন রেসিপি তৈরি করেছেন ভাইয়া। এভাবে ডিমের চপ তৈরি করে ইফতারিতে খেলে ভীষণ মজা লাগে। খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

জী এই রেসিপি টা ইফতারিতে দারুণ স্বাদ লাগে। ধন্যবাদ।

 last year 

ঠিক এই রেসিপিটাই আমি করব করব ভেবেও করা হয়নি এতদিন যাবত। কারণ এই ডিম চপের রেসিপি যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন নিজের কাছে খুবই লোভ লেগেছিল। ভেবেছিলাম এই রমজানের মধ্যে করব।কিন্তু এখন পর্যন্ত করার সুযোগ হয়নি। যাই হোক খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। দেখেই একদম লোভনীয় দেখা যাচ্ছে।

 last year 

একদিন বানিয়ে ইফতারিতে খাবেন, ভীষণ স্বাদ লাগে।

 last year 

ইফতারের সময় প্রতিদিন একই ধরনের আইটেম খেতে ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করি এক একদিন এক এক ধরনের আইটেম খাওয়ার এবং তৈরি করার। আপনি তো বেশ মজার করে ডিমের চপ তৈরি করেছেন। ডিমের চপ খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমরা চেষ্টা করি প্রতিদিন একই আইটেম না বানিয়ে ভিন্ন ভিন্ন রেসিপির স্বাদ নিতে। ধন্যবাদ।

 last year 

ইফতারিতে এরকম মজাদার কিছু তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখছি খুব মজাদার ভাবে এই ডিম চপ রেসিপিটা তৈরি করেছেন। ডিম চপ গুলো দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। কারণ ডিম চপ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এরকম মজাদার ডিমের চপের সাথে যদি সস থাকে, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে।

 last year 

জী ডিম চপ গুলো দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও ভালো লাগে।

 last year 

আমার কাছে তো এরকম মজাদার ডিম চপ খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি ডিম চপ গুলো অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার ডিম চপ।

 last year 

জী ভাই খেতে ভীষণ স্বাদ লেগেছিল।

 last year 

ইফতারে বিভিন্ন ধরনের চপ খেতে ভালোই লাগে। ডিমের চপ আমার তো আরো বেশি পছন্দ। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। আমার তো দেখেই লোভনীয় লাগছে। এবার এখনো ডিমের চপ খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জী রেসিপি টা ভীষন লোভনীয় ছিল। ধন্যবাদ।

 last year 

ডিমের চপ রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে ইফতারে বিভিন্ন ধরনের আইডেম থাকলে অনেক ভালো লাগে। আর ডিমের চপ গুলো আমি ও প্রতিদিন তৈরি করি।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জী প্রতিদিনের ইফতারে বিভিন্ন ধরনের আইটেম থাকে।

 last year 

Done
1000007169.png

1000007168.png

1000007167.png

 last year 

প্রতিদিনের ইফতারের নতুন আইটেম হলে তো দারুন হয়। আপনি আজকে অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে। ডিমের চপ রেসিপি আমার ভীষণ প্রিয়। অনেকসুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই কমেন্ট পড়ে উৎসাহ পেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38