স্বাস্থ্যকর জিরা পানির রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পুরো দেশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। জীবনে কখনো এমন গরম দেখেছি কিনা মনে পড়ছে না। আর দেখলেও সেটা এতদিন স্থায়ী ছিল না। আবহাওয়ার খবর থেকে জানতে পারলাম আগামী আরও প্রায় নয় দশ দিন আবহাওয়া এমনই থাকবে। অর্থাৎ ঈদের আগে আর তাপমাত্রা কমার কোন খবর নেই। খবর গুলো দেখে মনটাই খারাপ হয়ে গেল। প্রচন্ড গরমে দেশের মানুষের অবস্থা খুব খারাপ। বিশেষ করে দরিদ্র শ্রেণীর খেটে খাওয়া মানুষের অবস্থা সবচাইতে খারাপ। এই গরমে তাদেরকে বাড়ি বসে থাকার উপায় নেই। কারণ তাদের হাত পা চললেই পেটে দু মুঠো খাবারের যোগান হবে। যার ফলে আবহাওয়া যত খারাপই হোক তাদের কে ঘর থেকে বের হতেই হবে। আর এই তীব্র গরমের মুখোমুখি তাদেরকেই হতে হচ্ছে সবচেয়ে বেশি।

যাই হোক রোজার ভিতর মানুষের কষ্ট আরো বেড়েছে। এই গরমের কারণে তাই সারাদিন রোজা থাকার পরে। সবার এমন কোন পানীয় পান করা উচিত যেটা তার শরীরকে ঠান্ডা রাখবে। আর এক্ষেত্রে জিরা পানির জুড়ি মেলা ভার। এটি এমন একটি পানীয় যার গুণের কথা বলে শেষ করা যাবে না। এটি খেতে যেমন সুস্বাদু। তেমনি অত্যন্ত পুষ্টিকর। জিরা পানি মানুষের ওজন কমাতে সহায়তা করে। তাছাড়া শরীর কে ঠান্ডা রাখে। আজ আমি আপনাদের মাঝে জিরা পানির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক।

জিরা পানি

Polish_20230415_212456434.jpg

উপকরন সমূহ

Polish_20230415_212649582.jpg

উপকরণপরিমান
তেঁতুল১০০ গ্রাম
পুদিনাপাতা৮/১০ টি
কাঁচা মরিচ১ টি
বিটলবণ১/৪ চা চামচ
জিরাগুড়া১/৪ চা চামচ
ঠান্ডা পানি১ গ্লাস

তৈরির প্রক্রিয়া

IMG_20230415_175222.jpg

প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি নেই। ঠান্ডা পানি দিয়ে জিরা পানি তৈরি করলে সেটা খেতে বেশি মজা লাগবে।

IMG_20230415_175422.jpg

তারপর একটা পিরিচে পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়ে কোন শক্ত কিছু দিয়ে পিষে দুটো মিশিয়ে নেই। যাতে কাঁচা মরিচ এবং পুদিনা পাতার ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। কাঁচা মরিচ এবং পুদিনা পাতা থেকে রস বের হওয়ার পর মিশ্রণটা গ্লাসের ভেতরে ঢেলে দেই।

IMG_20230415_175521.jpg

এখন গ্লাসের ভেতরে বিট লবণ দিয়ে দিই।

IMG_20230415_175554.jpg

তারপর গুলিয়ে রাখা তেতুল গ্লাসের ভেতর ঢেলে দেই। তবে অবশ্যই তেতুলের বিচি আগেই আলাদা করে নিতে হবে।

IMG_20230415_175622.jpg

এখন জিরার গুড়া গ্লাসের ভেতর ঢেলে দেই। তারপর একটি চামচ দিয়ে নেরে চেড়ে ভালো মতো সবকিছু মিশিয়ে নিই। ব্যস তৈরি হয়ে গেল মজাদার জিরা পানি। তবে আপনারা চাইলে সাথে কিছুটা চিনিও এড করতে পারেন। অনেকেই আছেন যারা জিরা পানিতে কিছুটা মিষ্টি পছন্দ করেন।

IMG_20230415_175727.jpg


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনি দারুন স্বাদের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছেন।যা দেখে আমার খুব ই ভাল লেগেছে।আর জিরা পানি ওয়েট লসের জন্য অনেক ভাল কাজ করে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

এই জিরা পানি খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক স্বাস্থ্যকর একটি পানীয়। বর্তমানে এই প্রচন্ড গরমের ভিতর এই জিরা পানি হতে পারে একটি অত্যন্ত প্রয়োজনীয় ড্রিংকস।

 3 years ago 

এই প্রচন্ড গরমে এমনিতেই টিকে থাকা যাচ্ছে না কেটে খাওয়া মানুষ তাদের কি অবস্থা তাহলে। সত্যিই অনেক কষ্টদায়ক আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। গরমের সময় বিভিন্ন ধরনের শরবত স্বাস্থ্যকর জিরা পানি তৈরি এগুলো সত্যিই অনেক উপকারী। অনেক ভালো লাগলো ভাই আপনার জিরা পানির রেসিপি দেখে।

ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া।সারাদেশে এখন প্রচন্ড গরম আবহাওয়া।এই গরমের মধ্যে সুস্থ থাকাটা খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে।আমরা সারাদিন ফ্যানের নিচে বসে থেকেও সুস্থ থাকতে পারছি না কিন্তু যারা মাঠেঘাটে রাস্তায় কাজ করছেন তাদের কথা ভাবলেই খুবই খারাপ লাগে।ভাইয়া আপনি আজকে অনেক উপকারী একটি পানীয় শেয়ার করেছেন যা সকলের জন্য খুবই উপকারী একটি রেসিপি।প্রতিটি উপাদান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যা খেলে শরীর ও মন দুই ভালো হবে।অবশ্যই রেসিপি টি বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবো।স্বাস্থ্য উপকারী রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। এটি আসলেই অনেক স্বাস্থ্যকর একটি পানীয়। সেই সাথে খেতেও দারুন মজা লাগে।

 3 years ago 

এই জিরা পানির উপকারিতা বলে শেষ করা যাবেনা।শুধুমাত্র রোজার সময় শরীরকে ঠান্ডা করার জন্যই না,এটি শরীরের অতিরিক্ত চর্বি ভ্যানিশ করার জন্য অত্যন্ত উপকারী একটি পানীয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন। শরীরের চর্বি কমানোর জন্য এই জিনিসটি বেশ কার্যকরী।

 3 years ago 

প্রথমে ছবিটা দেখে ভেবেছিলেন এটা বোধহয় আম পোড়ার শরবত। তারপরে দেখলাম জিরা শরবত। এই গরমে আমপোড়া বা জিরা শরবত বা লেবুর শরবত খেতে বেশ ভালই লাগে। এত রিফ্রেশিং হয়ে যায় শরীর বলার মত না! সাময়িক বিষয়টা তবুও মনে হয় আত্মা জুড়িয়ে যায়! দারুন রেসিপি শেয়ার করেছেন।এই গরমে উপদেয়।

সারাদিন রোজা থাকার পর এমন এক গ্লাস শরবত হলে আসলেই আত্মা জুড়িয়ে যায়।

 3 years ago 

দারুন একটি লোভনীয় পানীয় নিয়ে আজ আমাদের মাঝে রেসিপি পোস্ট করেছেন। আসলে এক সময়ে জিরা পানি খেতাম। কিন্তু আপনার মতো করে এত সুন্দর করে খাওয়া হয়ে উঠে নি। আমার মনে হয় প্রচন্ড গরমে এই পানীয়টি বেশ প্রশান্তি এনে দিবে দেহে । বেশ সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জিরা পানি আমার খুব পছন্দ। তবে জিরা পানি বাসায় কখনও তৈরি করে খাওয়া হয়নি। বাহিরে থেকে কিনে খাওয়া হয়েছে। যাইহোক এই গরমে এক গ্লাস জিরা পানি খেলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবো রেসিপিটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36