অরিগ্যামি : কাগজ দিয়ে আইসক্রিমের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাগজ দিয়ে আইসক্রিমের অরিগ্যামি তৈরি করলাম।

কাগজের তৈরি এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভালই লাগে। আসলে আমি যখন আইসক্রিমগুলো তৈরি করছিলাম নিজের কাছেই ভীষণ ভালো লাগছিল। আমি যখন তৈরি করা শেষ করি দেখতে মনে হচ্ছিল যেন সত্যিকারের আইসক্রিম। আমি আইসক্রিমগুলো তৈরি করার পরে ফটোগ্রাফি করেছিলাম। এরপরে নাশিয়া দেখে ভেবেছিল সত্যিকারের আইসক্রিম। তখন ও নিয়ে নিয়েছিল খাওয়ার জন্য। পরবর্তীতে কাগজের দেখে হাসা শুরু করল। আসলে এই মুহূর্তটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1698896318795.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20231101_184452.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটির মাঝখান বরাবর একটি ভাজ দিয়ে দিলাম।

CollageMaker_2023111212620473.jpg

ধাপ - ২ :

এরপর সে ভাঁজ টির উপরে অংশে আরও একটু ভাঁজ দিয়ে দিলাম।

CollageMaker_2023111212630705.jpg

ধাপ - ৩ :

এরপর কাগজের উপরের অংশে চিকন করে দুইটি ভাজ দিয়ে দিলাম।

CollageMaker_2023111212646874.jpg

ধাপ - ৪ :

এরপর উপরের অংশে একটি আইসক্রিমের কাঠি তৈরি করে নিলাম।

CollageMaker_202311121278249.jpg

ধাপ - ৫ :

এরপর আইসক্রিমের অংশটি তৈরি করে নিলাম।

CollageMaker_2023111212735325.jpg

ধাপ - ৬ :

এরপর আমি লাল রং দিয়ে উপরের অংশটা রং করে নিলাম।

CollageMaker_202311121282422.jpg

ধাপ - ৭ :

এরপরে নিচের অংশে সবুজ কালার দিয়ে রং করে তরমুজের আইসক্রিম তৈরি করে নিলাম।

CollageMaker_2023111212826887.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1698896318795.jpg

1698896318757.jpg

1698896318776.jpg

1698896318735.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে আইসক্রিমের অরিগ্যামি তৈরি। আপনার তৈরি আইসক্রিমের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়। দেখে মনে হচ্ছে আপনি সত্যিকারের আইসক্রিম তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন এরকম জিনিস তৈরি করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন হয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জি আপু কাগজের তৈরি এই ধরনের কাজগুলি করতে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি নিত্য নতুন কিছু তৈরি করার এবং আজকে আপনি কাগজ দিয়ে আইসক্রিমের অরিগামি তৈরি করেছেন। এটা সত্যিই অনেক ভাল ছিল এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। নাশিয়া দেখে ভাবছিল সত্যিকারের আইসক্রিম আমি ভাবতেছি যে নাশিয়া খেয়ে ফেলে নাই তো😅😅।আপনি অনেক সুন্দরভাবে কি কি উপকরণ সেগুলি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং কালার কম্বিনেশনটি এটি আমার কাছেও বেশ ভালো লাগলো। একটা তরমুজের মত লাগতেছে অনেক সুন্দর ছিল।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

আসলে খেয়ে তো ফেলেনি, তবে বারবার জিজ্ঞেস করছিল এগুলো সে কেন খেতে পারছে না। তখন আমি ওকে বলেছিলাম এগুলো কাগজ দিয়ে তৈরি করা তাই তুমি খেতে পারবে না। আমার সম্পূর্ণ পোস্ট দেখে এত সুন্দর একটা মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এরকম চমৎকার আইসক্রিম তৈরি করলে তো বাচ্চারা খেতে চাইবেই। আর দেখতে কিন্তু সত্যিকারের আইসক্রিমের মতো দেখাচ্ছে। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ এটা কিন্তু সত্যি দেখতে সত্যি কারের আইসক্রিমের মত মনে হচ্ছে।

 3 years ago 

এতো সুন্দর ভাবে আইসক্রিম করলে বাচ্চা দেখে তো খেতে শুরু করবেই।আমারই তো খেতে মন চাইছে আপু।😊 চমৎকার হয়েছে আপনার বানানো রঙিন কাগজের আইসক্রিমের অরিগামি।আপনি চমৎকার ভাবে তুলে ধরেছেন প্রতিটি ধাপ। এজন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আপনাকে কি বলবো আমার নিজেরও খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি করা আইসক্রিমের অরিগ্যামি তৈরি দেখে লোভ সামলানো। আইসক্রিম খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম রয়েছে। আর আমি তো খুবই পছন্দ করি আইসক্রিম খেতে। তাইতো তোমার তৈরি করা আইসক্রিম দেখে সত্যিকারের মনে করেছিলাম এবং খেতে ইচ্ছে করছে এখন। কালার গুলো অনেক সুন্দর লাগছে দেখে একেবারে বাস্তবিক লাগছে। মনে হচ্ছে যেন সত্যি কারের দুটি আইসক্রিম এখানে কেউ রেখে দিয়েছে।

 3 years ago 

আমি নিজেও লোভ সামলাতে পারছিনা।

 3 years ago 

আইসক্রিমের অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন আপনি। আইসক্রিমের অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে সাদা কাগজটি ভাজ করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কালার করার কারণে আইসক্রিমের অরিগ্যামটি দেখতে খুবই সুন্দর লাগছে।

 3 years ago 

সাদা কাগজটি ভাঁজ করে নেওয়াটা আপনার কাছে খুব ভালো লেগেছে এটা শুনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আইসক্রিমের দারুন অরিগামি তৈরি করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। আসলে এ জাতীয় জিনিসগুলো নিজের দক্ষতা থেকে সৃষ্টি করা সম্ভব। আর নির্ভয় বলতে পারি সুন্দর দক্ষতার অধিকারী আপনি যার জন্য প্রায় মাঝেমধ্যে এভাবে নতুন কিছু আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন।

 3 years ago 

আসলে আমি মনে করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব রকমের কাজ করা যায়। তাইতো দক্ষতা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাওয়ার চেষ্টা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39