ডাই : পুরাতন জিন্স প্যান্ট এবং কাপড় দিয়ে তৈরি পাপোশ।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। আমি আসলে সব সময় নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। নতুন কিছু তৈরি করা থেকে অনেক কিছুই শেখা যায়।
আসলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে পারি এবং কি তা আমাদের ভীষণ কাজে লাগে। তাই আজকে পুরাতন জিন্স প্যান্ট এবং কাপড় দিয়ে অনেক সুন্দর একটি পাপোস তৈরি করলাম। যা আমাদের ঘরের একটি প্রয়োজনীয় জিনিস। আসলে আমরা পুরাতন জিনিস দিয়ে যদি নতুন কিছু তৈরি করে নিতে পারি তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। আশা করি আমার নতুন কাজ এবং নতুন কিছু শেখা আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পাপোশ করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পাপোশ তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পাপোশ তৈরিপোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• জিন্স প্যান্ট
• কাপড়
• কাঁচি
• গাম
• চক
• সেলাই মেশিন
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি জিন্স প্যান্ট নিলাম। এরপর সমানভাবে ৫০ সেমি নিয়ে কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি খুব সুন্দরভাবে মাপ দিয়ে দাগ দিয়ে দিলাম। এরপরে এটা কি খুব সুন্দরভাবে গোল করে কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি চিকন চিকন করে কয়েকটা কাপড় এবং মাঝখানের অংশের জন্য গোল করে ছোট একটা কাপড় কেটে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে ছোট কাপড় টাকে মাঝখানের অংশে দিয়ে সেলাই করে নিব।
ধাপ - ৫ :
আমি মাছখান মাংস দুই তিনটা সেলাই করে নিলাম। এটার চারপাশটা সেলাই করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে ছোট অংশের উপরের অংশে মাঝখান বরাবর করে চিকন করে, একটা বিট সেলাই করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে একদম কাছের অংশে একটু কচি করে সেলাই করে নিব।
ধাপ - ৮ :
সেলাই করার পর উপরের অংশে আর একটি সেলাই দিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পাপোশ তৈরি শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

পুরাতন জিন্স প্যান্ট এবং লাল কাপড় দিয়ে খুবই সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে তেমনি ব্যবহার উপযোগী ও করে তুলেছেন।।
যেমন ঘরের কাজে এটি ব্যবহার করতে পারবেন তেমন আপনার একটি পোস্ট করার সোর্স বেড়ে গিয়েছে এটির মাধ্যমে সত্যি আপনার মাঝে মাঝে ইউনিক পোস্টগুলো দেখে মুগ্ধ হয়ে যায় অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আসলেই ভাইয়া পোস্ট করেছি ঠিক আছে, কিন্তু এটা ব্যবহারের জন্য প্রয়োজন।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ!! আপু, আপনার আইডিয়াটা দেখে বেশ ভালো লাগলো। আপনার হাতের কাজ দেখে একদম অবাক হয়ে গেলাম। পুরাতন জিন্স প্যান্ট দিয়ে নতুন একটি পাপোশ তৈরি করা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। পাপোশ তৈরির পদ্ধতি দেখে আমি নিজেও একদিন এভাবে পাপোশ তৈরি করার চেষ্টা করব। আপনি কিভাবে এত সুন্দর একটি পাপোশ তৈরি করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি চেষ্টা করবেন শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ! দারুন আইডিয়া তো পুরাতন জিন্স প্যান্ট দিয়ে এভাবে পাপোশ তৈরি করলে তো ভালোই হয়। জিন্সের কাপড়ের মাঝে মাঝে লাল কাপড় দেওয়াতে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে দেখতে কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লাগছে। আমি তো প্রথম ভেবেছিলাম কোন কিছু মনে হয় আর্ট করেছেন পরে ভালো করে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে না এটা একটা পাপোশ। আমিও আপনার দেখে দেখে পাপোশ তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটা সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছেন আপু। জিন্স প্যান্ট আর কাপড় দিয়ে আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। এটাই হলো আপনার ক্রিয়েটিভিটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য
ক্রিয়েটিভিটি কিনা জানিনা এই ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারন একটি সৃজনশীল কাজ আমাদের মাঝে উপহার দিয়েছেন আপনি আপু।পুরাতন জিন্স প্যান্ট দিয়ে পাপস দারুন ছিল ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নতুন ধরনের সৃজনশীল কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
কয়েকদিন থেকেই ভাবছিলাম দুটো পাপোশ কিনতে হবে। এরপর দেখি সুন্দরভাবে পাপোশ তৈরির পদ্ধতি। জিন্স প্যান্ট দিয়ে সত্যিই অনেক দারুন প্রপোজ তৈরি করেছেন আপু। আমি আপনার দেখানো পদ্ধতি অনুযায়ী তৈরি করার চেষ্টা করব। যদি আপনার মত অতটা দক্ষ নই তবে চেষ্টা করব আপু।
আপনি তৈরি করার চেষ্টা করবেন শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুরাতন জিন্স প্যান্ট এবং কাপড় দিয়ে তৈরি পাপোশ দেখে অনেক ভালো লাগলো। চমৎকার একটি আইডিয়া ছিলো। সবাই দেখে অনেক সুন্দর করে বাসায় তৈরি করতে পারবে। আমিও আপনার পোস্ট দেখে শিখে নিলাম।
নতুন ধরনের আইডিয়া কাজ করতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আইডিয়া! এভাবে আমিও পুরাতন কাপড় কেটে পাপোশ তৈরি করেছি, তবে জিন্স প্যান্ট দিয়ে কখনো পাপোশ তৈরি করিনি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আচ্ছা তাহলে আপনি জিন্স প্যান্ট দিয়ে কখনো তৈরি করে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।