রঙ্গিন কাগজ দিয়ে হাতি তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ২১ ই পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে একটি হল ক্রেফটিং । তাই আজ আমি একটি কাগজের ক্রেফটিং শেয়ার করব। আর তা হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে হাতির ক্রেফটিং।আশাকরি, আপনাদের ভালো লাগবে। আজকের হাতি তৈরি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক, আমার আজকের ডাই পোস্ট তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।সাদা ,কাল ও সবুজ রং এর কাগজ
২।দু'সাইজের চুড়ি
৩।পেন্সিল
৪।কাঁচি
৫।গাম
৬।কালো রং এর সাইন পেন
ডাই প্রজেক্ট তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে কালো রং এর কাগজে চুড়ির মাপ অনুযায়ী দুটো বৃত্ত এঁকে নিয়েছি। এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-২
এক টুকরো সাদা কাগজের উপর কেটে নেয়া কাগজের টুকরো দু'টি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি একটির উপর একটি হাতি বানানর জন্য।
ধাপ-৩
কালো রং এর কাগজের উপর সাদা কাগজ গাম দিয়ে লাগিয়ে হাতির কান তৈরি করে নিয়েছি। এবং ছবির মতো করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
হাতির পা তৈরি করার জন্য কালো রং এর কাগজ ২"x১" করে কেটে নিয়েছি। এবং সাদা কাগজ বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি নখ বানানোর জন্য। বানানো পা গাম দিয়ে তৈরি করা হাতির শরীরের সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৫
সাদা কাগজ চিকন করে কেটে হাতির ভ্রু কেটে নিয়েছি। এবং সাদা ও কালো কাগজ গোল করে কেটে চোখ বানিয়ে নিয়েছি। এবং কালো কাগজ চিকন করে কেটে শুর বানিয়ে নিয়েছি। সাদা কাগজ দিয়ে হাতির দাঁত বানিয়ে নিয়েছি। গাম দিয়ে তৈরি করা ভ্রু ,চোখ,শুর ও দাঁত এক এক করে হাতির শরীরের সাথে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই কাগজ তৈরি করে নিলাম একটি হাতি।
ধাপ-৬
এবার সবুজ রং এর কাগজ চিকন চিকন করে কেটে ঘাস তৈরি করে নিয়েছি। এবং তা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।
উপস্থাপন
আশাকরি আজ আমার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা হাতির ক্আরেফটিংটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।
পোস্ট বিবরণ
| পোস্ট | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | selina 75 |
| ডিভাইস | Redmi Note A5 |
| তারিখ | ৫ জানুয়ারী, ২০২৪ |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার রঙিন কাগজে হাতিটি খুবই কিউট লাগছে দেখতে। বিশেষ করে কান দুটি খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক সময় নিয়ে এই হাতিটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। যার জন্য এত সুন্দর লাগছে দেখতে।
জি আপু অনেক ছোট ছোট কাজতো,তাই সময় লেগেছে। ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রঙিন কাগজ দিয়ে হাতি তৈরি করেছেন আর হাতির কান দুইটা তো অনেক বেশি লম্বা। আবার সাদা দাঁত দুইটি ও সুন্দর লাগছে।সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে আপু।
হাতির কানতো তাই লম্বা।ধন্যবাদ ভাইয়া।
রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন। এই পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে হাতি তৈরি করা এই প্রথম দেখলাম।
অনেক ধন্যবাদ ভাইয়া।
কাগজ দিয়ে হাতি তৈরি করেছেন দেখে সত্যি ভালো লাগলো আপু। এত সুন্দর আইডিয়া সত্যি বেশ ভালো লেগেছে। নতুন আইডিয়ায় আপনি নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমি চেস্টা করি নতুন নতুন কিছু করতে । ধন্যবাদ আপু।
আপনি রঙিন কাগজ দিয়ে হাতি তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে একটু বেশি সুন্দর হয়। বিশেষ করে হাতির দাঁত ও কান গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
বেশ সময় লেগেছে কাগজ দিয়ে হাতি বানাতে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা হাতি তৈরি করে ফেলেছেন৷ একদম অসাধারণভাবে এটি তৈরি করেছেন৷ রঙিন কাগজ দিয়ে হাতি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন এবং এটি একদম ইউনিক হয়েছে৷ রঙিন কাগজ দিয়ে তৈরি হাতি কখনো দেখিনি৷
বেশ সময় লেগেছে হাতিটি তৈরি করতে।অনেক ছোট ছোট কাজতো। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে যে এরকমভাবে সুন্দর হাতি তৈরি করা যায় সেটা জানা ছিল না সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার ভাবে আপনি এটা তৈরি করেছেন, কমিউনিটিতে প্রায় সকলেই তার নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা আস্তে আস্তে তুলে ধরছে সকলের মাঝে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ রঙিন কাগজের তৈরি হাতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া কমিউনিটিতে সবাই তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি। এই কাজগুলো করতে অনেক ভালো লাগে আমার কাছেও। যদিও এ ধরনের কাজ করতে একটু সময় বেশি যায়। যাইহোক, আপু আপনার শেয়ার করা রঙ্গিন কাগজ দিয়ে তৈরি হাতিটি দেখতে বেশ সুন্দর লাগছে। হাতির পেটটা একটু মোটা হওয়ার কারণে এটি দেখতে বেশি কিউট লাগছে ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।