কেক পুডিং রেসিপি
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে।
নতুন নতুন রেসিপি করতে সবসময় ভালো লাগে।কয়েকদিন আগে আমার বাসায় আমার বাসা এসেছিল তখন নতুন একটি রেসিপি করেছিলাম।সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণ সমূহ
- ডিম
- গুঁড়া দুধ
- চিনি
- তরল দুধ
- কর্নফ্লাওয়ার
- প্রথমে একটা বাটিতে দুটো ডিম বাটিতে খোসা থেকে ফাটিয়ে নিয়েছি।
- এবার একটা পানির বোতলের সাহায্যে ডিমের সাদা অংশ এর থেকে কুসুমকে আলাদা করেছি।
- এরপর কুসুমকে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মত চিনি দিয়েছি।
- এবার কুসুম চিনির মিশ্রণের মধ্যে এক কাপ কর্নফ্লাওয়ার ও এক লিটার দুধ মিশিয়েছি।
- এখন সবটুকু মিশ্রণ একটা পাতিলে ঢেলে চুলায় বসিয়ে দিয়েছি।
- কিছুক্ষণ জ্বাল করার পর ঘন হয়ে এলে নামিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি।
- এখন বাটিসহ মিশ্রণ ফ্রিজে রেখেছি তিনঘন্টার জন্য।
- সবশেষে বাটিতে একটা প্লেটে পুডিং এর মতে করে নামিয়ে নিয়ে উপর দিয়ে গুড়া দুধ ছড়িয়ে দিয়েছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।
কেক আমার পছন্দের একটি খাবার। আরও যেতে হয় বাড়িতে বানানো কেক তাহলেতো স্বাদ আরো বাড়িয়ে দেয়। আপনার কেকটি অনেক সুন্দর হয়েছে। আমিও চেষ্টা করব আপনার মতন করে কেক বানাতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কেক পুডিং রেসিপি আগে কোনদিন খাইনি আপু। রেসিপিটি সম্পূর্ণ ইউনিক লাগলো আমার কাছে। আপনার কাছ থেকে ইউনিক এই রেসিপিটি শিখতে পেরে অনেক ভালো লাগলো আমার। রেসিপি তৈরির পদ্ধতি খুব ভালোভাবে আপনি এখানে শেয়ার করেছেন। যার কারণে খুব সহজেই যে কেউ রেসিপিটি শিখে নিতে পারবে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কেক পুডিং রেসিপি অসাধারণ হয়েছে আপু। নতুন ধরনের একটি রেসিপি শিখতে পারলাম। এই ধরনের খাবারগুলো তৈরি করার অভিজ্ঞতা আমার নেই। রেসিপি তৈরির প্রসেস ধাপে ধাপে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
পুডিং খেতে আমি অনেক পছন্দ করি এবং কিছুদিন আগেও পুডিং খাওয়া হয়েছিল৷ তবে আপনি আজকে যেভাবে কেক পুডিং রেসিপি তৈরি করেছেন এরকম পুডিং আমি কখনোই দেখিনি এবং কখনো খাওয়া হয়নি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পারলাম এবং এটিকে দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ অবশ্যই চেষ্টা করবো এটি তৈরি করে দেখার৷
বিভিন্ন ধরনের পুডিং খেয়েছি এবং নামও শুনেছি। কিন্তু কেক পুডিং কখনো খাওয়া হয়নি নামও শুনা হয়নি। রেসিপিটির নাম যখন পড়লাম কেক পুডিং তখন অনেক উৎসাহ জাগল রেসিপিটি দেখার আর রেসিপিটা অনেক বেশি ইউনিক ছিল। পুডিং দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যেকোনো ধরনের পুডিং খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে আজকে আপনি ভিন্ন রকম একটি কেক পুডিং রেসিপি করেছেন। তবে কেক পুডিং রেসিপি আমি মনে হয় কখনো তৈরি করিনি। যা হোক ভালো একটি আইডিয়া পেলাম এবং দেখতে পেলাম। আমি ও একদিন এভাবে কেক এর পুডিং রেসিপি তৈরি করার চেষ্টা করব। অনেক সুন্দর করে কেক পুডিং রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।