আর্ট : একটি জল পরীর আর্ট
ABB ২ ডিসেম্বর 2k23 শনিবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জল পরীর আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে একটি জল পরীর আর্ট ভালো লাগবে।
আজকে আমি অনেক সুন্দর একটা জল পরীর আর্ট অঙ্কন করেছি। এই ধরনের আর্ট গুলো সবাই অনেক বেশি পছন্দ করে। তাই তো আমি এরকম আর্টগুলো করার চেষ্টা করি। আগের আর্ট গুলোর প্রশংসা আপনাদের কাছ থেকে বেশ ভালোই পেয়েছিলাম, তাই অনেক বেশি উৎসাহিত হয়েছি সবকিছুর প্রতি। বিশেষ করে আর্ট এর প্রতি একটু বেশি উৎসাহিত হয়েছি। তাইতো আজকেও একটা আর্ট করার চেষ্টা করেছি। আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে আর্ট শেয়ার করার চেষ্টা করি। এই আর্টটি আমি দুই তিন দিন আগে করেছিলাম। যখন আর্ট করতে বসেছিলাম তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম আজকে কিসের আর্ট করা যায়। এরপর হঠাৎ করে মাথায় আসলো একটা জল পরীর আর্ট করা যাক। যেই ভাবনার সেই কাজ। বসে পড়লাম জল পরীর আর্ট করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আর্ট।
উপকরণ
কালারফুল কলম
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা জল পরীর স্কেচ এঁকে নিলাম অনেক সুন্দর ভাবে।
ধাপ 2️⃣
তারপরে কালো মার্কার কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা স্কেচ টা এঁকে নিলাম।
ধাপ 3️⃣
তারপরে সবুজ কালার কলম ব্যবহার করে জল পরীর লেজ রং করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর অন্য একটা কালারফুল কলম ব্যবহার করে জল পরীর মুখ এবং শরীরের অংশ রং করে নিলাম।
ধাপ 5️⃣
এরপর নীল কালারফুল কলম ব্যবহার করে জলপরীর মাথার উপরে থাকা একটা ফুল রং করে নিলাম এবং জলপরীর জামা রং করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর কমলা কালারের কালারফুল রং দিয়ে জল পরীর চুল রং করে নিলাম। এভাবে আমি আমার সম্পন্ন আর্ট শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
আসলে তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকো, যেগুলো প্রশংসা সবাই করে থাকে। আজকেও অনেক সুন্দর করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছো যেটা অনেক সুন্দর হয়েছে। আসলে আর্ট করতে বসলে কিসের আর্ট করা যায় এটাই কারো মাথায় আসে না। তবে পরবর্তীতে জলপরীর আর্ট করার চিন্তা মাথায় আসার কারণে, তুমি জলপরীর আর্ট করেছো। যার কারণে এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। কালার কম্বিনেশনটা ও অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেক কিউট লাগতেছে জল পরী টা দেখতে।
আসলে সবার এরকম প্রশংসা পেয়েই তো অনেক বেশি উৎসাহিত হয়েছি। তুমিও এত সুন্দর মন্তব্য করেছ এবং প্রশংসা করেছ দেখে ভালো লাগলো।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
একটি জল পরীর আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার চিত্র অংকন গুলো অনেক ভালো লাগে আমার। তাই আজকের এই সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার চিত্র অংকন আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই।
আপনি অনেক ভাল আর্ট করেন ভাইয়া। আজকে জলপরি আর্ট টিও দুর্দান্ত হয়েছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং গুছিয়ে বর্ণনা করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে আজকের আর্ট টি।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আমি যে কোন কাজ সুন্দর করে করার চেষ্টা করি সময় ব্যবহার করে। যার কারণে সুন্দর হয়।
জলপরীর আর্ট কিন্তু অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার প্রত্যেকটি আর্ট আমার খুব ভালো লাগে।আজকের জলপরীর আর্টটিও অনেক চমৎকার হয়েছে। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার প্রত্যেক টি আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম।
আপনার কি আবার চিন্তা করা লাগে নাকি?মাথা কে যদি বলেন হয়ে যাও, তাহলেই তো হয়ে যায়। হি হি হি। এত সুন্দর একটি জলপরি আপনি আর্ট করেছেন যে চোখ ফেরানো যাচেছ না। ক্রেয়েটিভ মানুষের ক্রেয়েটিভ পোস্ট দেখেই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
সবকিছু এতটা সোজা না আপু। চিন্তা করলেই মাথায় আসে। আপনি আমার পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন জেনেই ভালো লাগলো।
বাহ্ চমৎকার হয়েছে জল পরীটি।এইরকম আর্ট করা চিত্র অঙ্কন গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার জল পরীর আর্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধাপে ধাপে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করেছি, যেন কেউ চাইলে অংকন করতে পারে।
জল পরীর আর্ট মুগ্ধময়। অসাধারণ চিত্র অংকন করেছেন ভাই।আপনার চিত্র অংকনটি দেখে খুবি ভালো লাগছে।
মনোমুগ্ধকর ভাবেই জল পরীর আর্ট অঙ্কন করার চেষ্টা করলাম।
https://twitter.com/NARocky4/status/1730786885612785681?t=ZoW4j6hyB82mL-coom_xFw&s=19