রেসিপি পোস্ট : পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালের বড়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ যেমন আছি, বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। ঢাকায় বেশ কদিন ধরেই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। আর এমন বৃষ্টির সময়ে-অসময়ে কিছু - মিছু ঝাল ঝাল বা ভাজাপোড়া খাওয়ার ক্রেভিং আমাদের সকলেরই হয়তো কম - বেশি তৈরি হয়। আজ তেমন ই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুঁই শাকের পাতা মসুর ডালের সাথে মিশিয়ে দারুণ স্বাদের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।


উপকরণ সমূহঃ
পুঁই শাকের পাতা
মসুর ডাল
রসুন কুচি
পেয়াজ কুচি
কাচাঁমরিচ কুচি
লবণ
হলুদ
সয়াবিন তেল



রন্ধনপ্রণালীঃ



ধাপ-১ :

প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে আধাঘন্টা বা সম্ভব হলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো। ওদিকে পুঁই শাকের পাতা গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিবো।




ধাপ-২ :

এবারে একটি ব্লেন্ডারে ভিজিয়ে রাখা মসুর ডাল হালকা ব্লেন্ড করে নিবো। একদম মিহি না হলেও সমস্যা নেই। আধা ভাঙাই ভালো লাগে এই বড়ায়।



ধাপ-৩ :

এবারে সেই ব্লেন্ড করে নেয়া মসুর ডালের মিশ্রণের মধ্যে কুচি করা পুঁই শাক, পেয়াজ কুচি, রসুন কুচি কাচামরিচ কুচি, লবণ,হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিবো।


ধাপ-৪ :

এখন একটি ফ্রাইপেন বসিয়ে তাতে তেল গরম করে নিবো। গরম তেলে মিশ্রণ থেকে বড়ার শেইপ করে দিয়ে দিবো। দুপাশে ভালো করে ভেজে তুলে নিবো। ব্যাস, গরম গরম ঝাল ঝাল পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালের বড়া একদম তৈরি! এটা এত মজার যে সাথে কোন সসের ও প্রয়োজন হয় না!


পরিবেশনঃ




এই বড়া গুলো খেতে আমার কাছে ভীষণ ই মজার লাগে। বাসায় যখন ই পুঁই শাক আনা হয়, এই বড়া এভাবে আমি একবার তো অবশ্যই তৈরি করে থাকি! আপনারা কারা কারা এই বড়া এভাবে খেয়েছেন, জানাবেন অবশ্যই।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এই বৃষ্টিময় দিনে বিকালের নাস্তা হিসেবে যেকোনো ধরনের ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। পুঁই শাক আর মসুরের ডাল মিক্স করে বড়া খাওয়া হয়নি। তবে দুটি জিনিসের আলাদা আলাদা বড়া খেয়েছি আর খেতেও খুব ভালো লাগে। আপনার বড়া দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একবার খেয়ে দেখবেন আপু। অবশ্যই ভালো লাগবে আপনাদের সকলেরই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মসুর ডালের বড়া আমি ও খেয়েছি পুই পাতা দিয়ে। সত্যি আপু এমন বৃষ্টির সময় এমন রেসিপি খেতে অনেক মজার। বিশেষ করে বিকেল বেলাতে চা বা মুড়ির সাথে। আপনার রেসিপি দেখে লোভ লেখে গেল। মনে হচ্ছে এক পিস নিয়ে খেয়ে নেয় হা হা হা। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একা একা খাওয়ার চেয়ে ভাগ করে খাওয়া তেই বেশি আনন্দ আপু! নিয়ে নেন আপনিও! 😇

 2 years ago 

আমাদের এদিকেও বেশ কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মজার মজার খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। বড়া খেতে আমি অনেক পছন্দ করি। পুঁই শাকের পাতা ও মসুর ডাল দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

বৃষ্টির দিন হোক বা শীতের দিন, এমন মজাদার বড়া খাওয়ার আসলে কোন সীজন হয় না আপু! আর আসলে ওগুলোকে অজুহাত বানিয়ে আমরা এমন মিজাদার খাবার গুলো ইঞ্জয় করি 😅

 2 years ago 

বৃষ্টির দিনে তেলে ভাজা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে।মসুর ডালের বড়া আমিও খেয়েছি কিন্তু কখনো পুঁইশাক দিয়ে তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই বড়া কোন চালের গুড়া বা আটা ছাড়াই ভীষণ মচমচে হয় খেতে। আর স্বাদের কথা কি বলবো! একদিন এভাবে বানিয়ে খেলে আপনি নিজেও ফ্যান হয়ে যাবেন আশা করি!

 2 years ago 

এই জাতীয় বড়া গুলো আমার খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করে থাকি শাক এর পাতা দিয়ে বড়া তৈরি করতে। আপনার এই রেসিপি তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর ছিল আপনার তৈরি করা কার্যক্রম।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর একটি মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

মসুর ডালের বড়া আমার খুব পছন্দের। বিশেষ করে বিকেলে বা, সন্ধ্যার সময় গরম গরম মচমচে মসুর ডালের বড়া খেতে বেশ ভালো লাগে। আপনার পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালের বড়া তৈরি বেশ দুর্দান্ত হয়েছে‌। আমাদের মাঝে মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালের বড়া তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যা ভাই, বিকেলে বা সন্ধ্যায় কিছু মিছু নাস্তার সময়ে বাসায় তৈরি করা এই বড়া টা কিন্তু আসলেই বেশ ভালো হয়!

 2 years ago 

আরে আপু বর্ষাকাল আর শীতের সন্ধ্যায় আমার ভাজাপোড়া খাবার ক্রেভিং থাকেই। তার পাশাপাশি একটু ভারী বৃষ্টি হলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। যাই হোক সব সময় তো সব কিছু খাওয়া হয় না। তবে মাঝেমধ্যেই কিন্তু এরকম ভাজাপোড়া করা হয়। আর সত্যি বলতে গত কয়েকদিন যাবতই আমি কিছু না কিছু তৈরি করে আসছি। এভাবে অনেকবার খাওয়া হয়েছে, খেতে খুবই মজা লাগে।মসুর ডাল আর পুঁইশাকের এই বড়াটা মনে হয় সবারই প্রিয়।

 2 years ago 

যেটার স্বাদ এত দারুণ, প্রিয় তো হতেই হবে আপু! 😋

 2 years ago 

পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালের বড়া দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি আমার খুবই ভালো লেগেছে, মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38