বিগত এক মাসের আর্ট পোস্টের রিভিউ||(১০% লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- বিগত এক মাসের আর্ট পোস্ট এর রিভিউ
- ১২, এপ্রিল , ২০২২
- মঙ্গলবার
আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আর্ট পোস্ট এর রিভিউ শেয়ার করবো। আশাকরি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে।
পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে বিভিন্ন ধরনের পাখির চিত্র অঙ্কন করতে আমার বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেকে খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। সেই অনুপ্রেরণামূলক চিত্র অংকন দেখেই চিত্র অংকন করার চেষ্টা করি। যেটা করতে এখন স্বাচ্ছন্দ্যবোধ করি । তাই বিগত এক মাসের চিত্র অঙ্কনের রিভিউ শেয়ার করছি। বিভিন্ন ধরনের পাখির চিত্র অঙ্কন করে ছিলাম। একসাথে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভাল লাগবে ।
আর্ট পোষ্টের রিভিউ
Device: A20s
পাখির ফল খাওয়ার চিত্র অংকন
Device: A20s
- এইতো কিছুদিন আগে একটি পাখির দৃশ্য অংকন করেছিলাম। পাখিটি ফল খাওয়ার বিষয় সেটা সুন্দরভাবে চিত্র অংকন এর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। সেই বিষয়টি রিভিউ এর মাধ্যমে তুলে ধরলাম।এখানে পোস্টের লিংক সমূহ।
ঈগল পাখির চিত্র অংকন
Device: A20s
- একটি ঈগল পাখির চিত্র অঙ্কন করেছিলাম। আমার কাছে পাখির চিত্র অঙ্কন করতে বেশি ভালো লাগে। সেই অনুপ্রেরণা থেকেই এই ধরনের চিত্র অংকন এর চেষ্টা। আশাকরি ঈগল পাখির চিত্র টি আপনাদের কাছে ভালো লাগবে।এখানে পোস্টের লিংক সমূহ।
পায়রার চিত্র অংকন
Device: A20s
- গ্রাম্য পরিবেশের মানুষের পায়রার পোষা দেখতে পাওয়া যায় ।যেটা বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করে। আমিও এধরণের পাখি পুষতে খুবই পছন্দ করি। সেই থেকে পায়রার চিত্র অংকন করেছি।এখানে পোস্টের লিংক সমূহ।
টিয়া পাখির চিত্র অংকন
Device: A20s
- কিছুদিন আগে টিয়া পাখির চিত্র অংকন করেছিলাম। টিয়া পাখি খুব সুন্দর সুকণ্ঠ মানুষের মত কথা বলতে পারে। যেটা আমার কাছে বেশি ভালো লাগে। আশা করি আমার অঙ্কিত টিয়া পাখির চিত্র টি আপনাদের কাছে ভালো লাগবে ।একসাথে রিভিউ এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম।এখানে পোস্টের লিংক সমূহ।
পেন্সিল দিয়ে খুব ভালো আর্ট করেন দেখছি আপনি। এখান কার মধ্যে অনেকগুলো আর্ট আমি দেখেছি খুবই ভালো লেগেছে। এবং যেগুলো দেখতে পারিনি সেগুলো আজকে দেখার সৌভাগ্য হলো। আর এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আমি পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করতে পছন্দ করি যেটা প্রায়ই করা হয়ে থাকে নিজের দক্ষতা বাড়িয়ে তুলবার জন্যে এই উদ্যোগ ধন্যবাদ।
আপনার আর্ট পোস্ট গুলো খুবই অসাধারণ হয়ে থাকে। আপনার প্রত্যেকটি আর্ট পোস্টগুলো আমি দেখে থাকি আপনি খুব চমৎকারভাবে দক্ষতা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। আজকের পোষ্টের মাধ্যমে একসাথে পাখির আট গুলো দেখতে পেলে খুবই ভালো লাগলো। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমি পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে খুবই পছন্দ করি যেটা খুব দক্ষতার সাথে পড়ে থাকি ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই যদিও এর আগে আপনার এই আর্ট পোস্টগুলো আমার দেখা হয়ে ওঠেনি সময় স্বল্পতার কারণে, কিন্তু আজকে রিভিউ পোস্ট এর মাধ্যমে সবগুলো একসাথে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো বিষয়টি। আর আপনার আর্টের প্রশংসা করতেই হয় ভাই, খুবই ভালো লেগেছে আমার কাছে। পাখিগুলো আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সেজন্যই সুন্দর রিভিউ এর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম পুনরায় দেখতে পারেন সেটাই করেছি আপনার এত সুন্দর একটি মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা ধন্যবাদ।
আপনার সবগুলি পাখির চিত্র দেখে আমার বেশ ভালো লাগলো। আপনার পাখির চিত্র দেখে আমার আপনার পাখিগুলোর অংকন ডিজিটালে পরিণত করতে ইচ্ছা করছে। আসলে বেশ ভালো ছিল। এগুলো যদি একটু কালার কম্বিনেশন করা যায় দারুন ভাবে ফুটে উঠবে। আমি খুব শীঘ্রই হাজির হব ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনার চিত্র অংকন গুলো ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
তাই নাকি আপনি পাখিগুলো ডিজিটাল আর্ট করে ফেলেন তাহলে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারব সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
অসাধারণ ছিল আপনার প্রতিটি পাখির আর্ট পোস্টগুলো। যা দেখে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগলো আপনার দক্ষতা দেখে।
চেষ্টা করি ভাইয়া সুন্দর কিছু চিত্র অঙ্কন করে আপনাদের মাঝে উপহার দেয়ার এভাবে পাশে থাকবেন সেটাই কামনা করি।
আপনার তৈরি করা প্রত্যেকটি পাখির আর্ট অনেক সুন্দর ছিল। আপনার এই অ্যাডগুলো আগে কখনো দেখিনি। তবে রিভিউ এর মধ্যে দেখে অনেক ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইল
আপনি সম্মিলিতভাবে দেখতে পেলেন যেটা আপনার জন্য অনেক ভালো একটা খবর যাইহোক এভাবে মন্তব্য করবেন সেটাই কামনা করি।
পুরাতন কে নতুন করে দেখার সুযোগ পেয়ে ভাল লাগতেছে। নতুন ধরনা।
পুরাতন এর মাঝে নতুনত্ব খুঁজে পেয়েছে ভালো লাগলো ভাই ধন্যবাদ।
আপনার আর্টপোস্ট অনেক ভালো হয়। আপনি খুব সুন্দর আর্ট করেন। আপনার আর্টের পোস্ট আমি সব সময় ভিজিট করি। আশা করি সামনে আরো ভালো আর্ট দেখতে পারবো
তাই নাকি ভাই চেষ্টা করি চিত্র অঙ্কন করে নিজের দক্ষতা কে বাড়িয়ে তোলার এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন ধন্যবাদ।
আপনার বিগত এক মাসের আর্ট পোস্টের রিভিউ দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার সবগুলো পোস্ট এর অংকন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পোস্টে রিভিউ দেয়ার কারণে আপনার অংকন গুলো আবারও নতুন করে দেখা হলো। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাই বিগত এক মাসের চিত্র অংকন গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছি যেটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভাই আপনার প্রতিটি আর্ট অনেক সুন্দর ছিলো, আপনার একমাসের আর্ট এক সাথে দেখে খুবই ভালো লাগলো, অনেক বা দেখা পোস্ট দেখতে পেলাম, সত্যি অনেক দক্ষতা পূর্ণ আর্ট ছিলো ভাইয়া, এভাবেই আমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট উপহার দিয়েন ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাদের ভালো লাগার জন্যই তো একসাথে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলাম । যেটা আপনাদের কাছে ভাল লাগে কাম্য ছিল ধন্যবাদ।