রেসিপি :আলু করলার পুরপুরি
চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।
| প্রয়োজনীয় উপকরণ | পরিমাণ |
|---|---|
| আলু | ৮-৯টি |
| করলা | ৩-৪টি |
| রসুন | ২টি |
| পেঁয়াজ | ৪-৫ট |
| কাঁচামরিচ | ১০-১২টি |
| হলুদ গুঁড়ো, লবন,ঝালের গুঁড়ো, তেল | স্বাদমতো |
| রন্ধন পদ্ধতি |
|---|
১:শুরুতে আলু গুলো কে অনেক চিকন চিকন করে কেঁটে নিতে হবে।
২: করলা গুলো কে চিকন করে কেঁটে নিতে হবে ও ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবন দিয়ে মাখিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
৩:রসুন গুলো ছিলে নিতে হবে ও থেত করে নিতে হবে।
৪: এবার কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন বাঁটা হলুদ গুঁড়া ও লবন দিয়ে ছটকাতে হবে।
৫: এখন আলুর সাথে মাখিয়ে নিতে হবে সাথে তেল দিতে হবে পরিমাণ মতো।
৬:লবন দিয়ে মাখিয়ে রাখা করলার পানি চিপে নিয়ে মাখিয়ে নিতে হবে।
৭:ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় কড়াই বসিয়ে দিতে হবে অল্প আঁচে দিয়ে রান্না করতে হবে ।পানি শুকিয়ে এলে একটু ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে।
গরম ভাত দিয়ে এটা খেতে অনেক মজা লাগে । এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার করা আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার রেসিপির নামটা আমার কাছে অনেক ভালো লেগেছে আলু করলার পুরপুরি । আলু দিয়ে এভাবে আমরাও করল ভাজি করি খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাত দিয়ে । আর আপনি রসুন ব্যবহার করেছেন আমরা এই ভাজিতে রসুন ব্যবহার করি না । আর করলার ভিতরে তো কখনোই পানি ব্যবহার করি না জানি না পানি দিয়ে করলে ভাজি করলে তিতা বেশি লাগে কিনা । এক এক জায়গার এক এক রকম রান্না ।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আলু করলার পুরপুরি আমার কাছে একদম মজাদার এবং ইউনিক লেগেছে। এ ধরনের রেসিপি আমি কখনো তৈরি করিনি, তবে আলু ভাজি খেয়েছি অনেকবার। আপনার রেসিপি পরিবেশন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর করে মন্তব্য করেছেন।
আলু ও করলা কুচি কুচি করে কেটে চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপিকে আমরা বলি ভাজি রেসিপি। যাহোক আপনার এই রেসিপি তৈরি প্রক্রিয়াটি দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে বেশ মজাদার ছিল। তবে এরকম রেসিপি আমি পরোটা দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করি।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য ।
বৃষ্টিতে ভিজে আপনার অবস্থা খুবই খারাপ জেনে খারাপ লাগছে ভাইয়া। আপনার সুস্থতা কামনা করছি। অসুস্থ শরীরের মাঝেও আলু এবং করলার মজার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য ও আমার সুস্থতা কামনা করার জন্য।
আপনার রেসিপি দেখে তো পরোটা নিয়ে বসে যেতে ইচ্ছে করতেছে। আসলে এ ধরনের রেসিপিগুলো আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে এর রেসিপিগুলো দেখলে খেতে ইচ্ছে করে। আমার ভীষণ ভালো লাগে। খুবই সুন্দরভাবে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।