রবিবারের আড্ডা-৪৭ || ABB Stage Show: Episode-47

in আমার বাংলা ব্লগ3 years ago

Abb_Show-47.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৪৭ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

999.PNG
স্ক্রিনশট ক্রেডিট @rupok

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @sumon09 ভাই কে,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর সুমন ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ ২০২০ সালের দিকে আমার বড় ভাইয়ের মাধ্যমেই মূলত আমি স্টিমিট নামটা শুনি। সে আমাকে বলেছিল আমাদের কাউন্সিল অফিসে অনেক ছেলেরাই স্টিমিটে ব্লগিং করে টাকা ইনকাম করছে। যাইহোক সেই সুবাদে আমি সেখানে গিয়েছিলাম, সেখানকার এক ভাইয়ের সঙ্গে আমার ভাই পূর্ব হতেই কথা বলে রেখেছিল এবং আমাকে বলেছিল আইডি খুলে নেওয়ার জন্য। তারা আমাকে বলল ইমেইল, মোবাইল নাম্বার লাগবে আইডি খোলার জন্য। আমার বাংলা ব্লগে সন্ধান পেয়েছিলাম, আমার বড় ভাই বিদ্যুৎ ও ইমন আমার চাচাত ছোট ভাইয়ের মাধ্যমে। সবাই মিলে আরো স্টিমিটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। যেমন ডিসকর্ডে কিভাবে আইডি খুলতে হয় এবং অন্যান্য বিষয়। মূলত আমার বাংলা ব্লগে যাত্রা শুরু হয় এভাবেই।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ এটা এক কথায় অপরিসীম। কেননা এখানে কোন পারিশ্রমিক ছাড়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয় প্রতিনিয়ত। যদিও প্রথমদিকে আমার একটু অস্বস্তি লাগছিল, তবে পরের দিকে বেশ ভালো লাগছিল। এখানকার শিক্ষা নিয়ে আমি বেশ ভালোভাবে আমার নিজের পোস্ট সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতাম। এবং শুরুতে আমি যাদের মাধ্যমে এখানে এসেছিলাম, তারা আমার পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে, তারাও এই স্কুলের ক্লাস করার চেষ্টা করেছিল। সত্য কথা বলতে গেলে কি, একদম সবকিছু হাতে-কলমে শেখানো থেকে নিজের অর্থ কিভাবে নিজেই উত্তোলন করা যাবে, সেই প্রসেস পর্যন্ত এই স্কুল শিখিয়ে দেয়।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ আমার ভাইরা প্রতিনিয়ত সাইফক্স থেকে ভোট পেত, কেননা তারা স্কুল প্রতিষ্ঠা হওয়ার আগেই এখানে যুক্ত হয়েছিল। যদিও আমি পরবর্তীতে এসেছিলাম তারপর যখন ক্লাসগুলো করে ভেরিফাইড হলাম, অবশেষে আমি সাইফক্স থেকে প্রথম ভোট পেয়েছিলাম। এটা সম্ভবত ১৩ ডলারের মত হবে। এটা অনেক খুশির একটা ব্যাপার ছিল। তখন দামও বেশ ভালো ছিল। এখান থেকে প্রথম ইনকামের টাকাটা আমি আসলে এমনিতেই খরচ করিনি, আমি চাচ্ছিলাম এমন কিছু করব, যেটা সব সময় আমি চোখের সামনে দেখতে পাবো, সেরকম একটা কাজেই আমি পয়সাটা খরচ করেছিলাম।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ আমি যখন ছোট ছিলাম, ক্লাস সিক্সে পড়ি তখন দেখতাম নাইন টেনের ক্লাসের ছাত্ররা প্রচুর নকল করতো এবং তাদের ক্লাস রুমে প্রচুর নকল ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো একদিন যখন ক্লাস রুমে এরকম অবস্থা দেখলাম, এখন আমি বাহির থেকে গাছের পাতা নিয়ে এসে দেয়ালে লিখে দিয়েছিলাম, ছাত্ররা এত নকল করে স্যার আপনি দেখেন না কেন। এবং সব নকল গুলো জড়ো করে একটা টেবিলের উপর রেখেছিলাম। যদিও সেই সময় এটা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তাছাড়া আমি মনে করি, আমি যা করেছি সচেতনতার জায়গা থেকে করেছি।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোসনায় ভরে থাক সারাটা জীবন
জোসনায় ভরে থাক সারাটা জীবন
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোসনায় ভরে থাক সারাটা জীবন
জোসনায় ভরে থাক সারাটা জীবন
ঐ চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ
জোসনায় ভরে থাক সারাটা জীবন
জোসনায় ভরে থাক সারাটা জীবন

হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ
হাজার বছর বেঁচে থাক তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ ব্যথা সব ভুলে যাই যে
দেখলে তোমার ঐ মুখ
ফুলও তুমি ফাগুনও তুমি
গন্ধ বিলাও সারাক্ষণ

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৫ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন সুমন ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা সুমন ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? তার বিবেচনায় বিজয়ীরা হলেন - @hafizullah @monira999 @ah-agim

অভিনন্দন আপনাদের যারা প্রশ্ন করে বিজয়ী হয়েছেন এবং অতিথিকে, যথা নিয়মে আপনাদের ওয়ালেটে পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।

Screenshot_20231126_231943_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা সুমন ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। সুমন ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

রবিবারের আড্ডার এই প্রোগ্রামটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। কারণ এই আড্ডার মাধ্যমে আমরা খুব সহজেই প্রত্যেকটা ইউজারের আগমন এবং তার জীবনের অনেক তথ্য জানতে পারি। সুমন স্যার কিভাবে স্টিমেট এ এসেছিল সেটা এই প্রোগ্রামের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারলাম।

 3 years ago 

এই দিনটা আমাদের ভীষণ ভালো কাটে, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি। আজকে সুমন ভাইয়ের বিষয়ে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম তারা কাউন্সিলে অনেক ছেলের মাধ্যমে এটা জানতে পেরেছে এবং অনেকে খুঁটিনাটি বিষয় গুলো জানার চেষ্টা করেছে। তাদের ভিতর প্রচুর আগ্রহ ছিল। এটা জেনে ভীষণ ভালো লাগতেছে।এবিবি স্কুলের মাধ্যমে সে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান নিয়েছেন এবং আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। আমরা যতটা সহজে কাজ করতে পেরেছি, তাদের স্টিমিট জার্নি অনেক কঠিন ছিল। আপনি অসুস্থতার মধ্যেও অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছেন দেখে, ভীষণ ভালো লাগলো। প্রশ্ন উত্তর পর্বটি দারুন ছিল এবং অনেক ভালো ছিল দিনটি । অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুমন ভাইয়ের সাথে এবার রবিবারের আড্ডাটা অনেক মজার হয়েছিল। সুমন ভাইয়ের সততা সত্যি আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। সুমন ভাই যে অনেক সচেতন একজন লোক এবং সব বিষয়ে তিনি সচেতন থাকেন তা তার বিভিন্ন উত্তরের মাধ্যমে আমরা পেয়ে গেছিলাম।তাছাড়া ব্লগিং ক্যারিয়ার নিয়ে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন যা বেশ ভালো লেগেছিল।

 3 years ago 

এটা সত্য যে, আমাদের গতকালকে সময়টা বেশ ভালই কেটেছিল এবং সুমন ভাই বেশ মজার মানুষ।

 3 years ago 

সুমন ভাই তার সচেতনমূলক কথাবার্তার মাধ্যেমে আমাদের অনেক বিনোদন দিয়েছিলেন। উনার কথাগুলো অনেক মজার ছিল। মন খুলে সব কিছু শেয়ার করেছিলেন উনি।

 3 years ago 

গতকাল রবিবারের আড্ডায় শেষ মুহূর্তের কিছুক্ষণ আগে যুক্ত হয়েছিলাম । শেষে সুমন মামা একটি গান বলেছিল সত্যি সেই গানটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। শেষ মুহূর্তে জানতে পারলাম সামনে 50 তম পূর্বে আমাদের মাঝে আমাদের এডমিন হাফিজুল্লাহ ভাই অতিথি হিসেবে থাকবেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর এই আয়োজনের জন্য আমি অনেক খুশি। আমি আমার তথ্যগুলো এখানে তুলে ধরতে পেরেছি একদম স্বাধীন মুক্ত মনে। দোয়া করব আমার বাংলা ব্লগ কমিউনিটি আজীবন টিকে থাকবে এবং এখান থেকে অনেক যুবক বেকার ছাত্র-ছাত্রীরা আশার আলো দেখতে পারবে এবং ক্যারিয়ার গড়তে পারবে। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কমিউনিটির ফাউন্ডার এডমিন মডারেটর এবং আমার শ্রদ্ধেয় ও স্নেহের সদস্য বিন্দুদের কাছে। এখানে সকলের স্নেহের এবং প্রিয় বন্ধু হয়ে আমি দীর্ঘদিন থাকতে চাই। পাশাপাশি আরো অনেক মানুষের এখানে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সর্বদা আমি প্রস্তুত থাকবো। আর এরই মধ্য দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি আরো উন্নতির চূড়ায় আহরণ করবে সেই কামনা ব্যক্ত করলাম।

 3 years ago 

আমরাও বেশ খুশি হয়েছিলাম আপনাকে অতিথি হিসেবে পেয়ে এবং আপনার সঙ্গে বেশ ভালো সময় কেটেছে আমাদের।

 3 years ago 

রবিবারের আড্ডা দারুন একটি আয়োজন। আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর আপনার উপস্থাপনা সত্যি দারুন ছিল ভাইয়া। সেই সাথে অতিথিও বেশ সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করেছে। প্রশ্ন করে বিজয়ী হয়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

আপনার প্রশ্নটি আসলেই বেশ ভালো ছিল, এজন্যই সেরা প্রশ্নকারী হিসেবে নির্বাচিত হতে পেরেছিলেন।

 3 years ago 

গতকাল রবিবারের আড্ডা বেশ উপভোগ করেছিলাম। ভালো লেগেছিল অনেক ।সুমন ভাইয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম।আপনি খুব সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

গত কালকে রবিবারের আড্ডা অনুষ্ঠানে সুমন ভাইয়া যে গানটা পছন্দ করেছে সেটা দারুন ছিল। সবাই গানটা দারুন ভাবে উপভোগ করেছে। আমি গানটা নিয়ে অনেক কমেন্ট পড়েছি। সব মিলিয়ে গতকালকের আড্ডাটা ভালোই জমেছে। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ গানটা আসলেই বেশ ভালো ছিল এবং আমরা বেশ ভালোই উপভোগ করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.55
ETH 1852.67
USDT 1.00
SBD 0.39