কুমড়া পাতা দিয়ে রুই মাছের সুস্বাদু ঝাল ঝাল বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি।

IMG_20240602_064007.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি একটি সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি নিয়ে আসলাম। কুমড়া পাতা দিয়ে রুই মাছের সুস্বাদু ঝাল ঝাল বড়া রেসিপি নিয়ে। মাঝে মাঝে ইচ্ছে করে ঝাল ঝাল কিছু খাওয়া হলে মনে হয় পেট ভরে ভাত খাওয়া যাবে। আর এই পেট ভরে ভাত খাওয়ার জন্য মাঝে মাঝে এমন রেসিপি তৈরি করতে হয় ঠিক তো?।রুই মাছ আমার তেমন একটা ভালো লাগে না। আবার আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে খায়।তাই ভাবলাম আমার পছন্দ মতো যদি রেসিপি তৈরি করি তাহলে তো আর কোনো কথা হবে না। তাই ভাবতে ভাবতে মাথায় আসলো কেনও না বড়া তৈরি করা যাক।আর যে ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। চলুন তাহলে শুরু করি আশা করি আপনার কাছেও ভালো লাগবে আজকের ব্লগ টি।

কুমড়া পাতা দিয়ে রুই মাছের সুস্বাদু ঝাল ঝাল বড়া রেসিপি।

IMG_20240602_063932.jpg

RNFetchBlobTmp_u1jk0sfywerw2ynjl3r0pf.jpg

  • রুই মাছের টুকরো।
  • কুমড়া পাতা।
  • রসুন।
  • পেঁয়াজ।
  • ধনিয়াপাতা।
  • শুকনো মরিচ গুঁড়ো।
  • হলুদ গুঁড়ো।
  • সয়াবিন তেল।
  • শিলপাটা।
  • লবণ।
IMG_20240602_063322.jpgIMG_20240602_063228.jpg

RNFetchBlobTmp_umr5gdzzjbqftfg1johf6l.jpg

প্রথম ধাপ
IMG_20240602_063305.jpgIMG_20240602_063246.jpg

প্রথমে কুমড়া পাতা গুলো ধুয়ে নিয়ে নিবও। এরপর পেঁয়াজ খোসা ছাড়িয়ে রসুন ও ধনিয়াপাতা এক সাথে ধুয়ে নিয়ে নিবও। এরপর ধনিয়াপাতা ও পেঁয়াজ কুচি করে কেটে নিবও।

দ্বিতীয় ধাপ
IMG_20240602_063341.jpgIMG_20240602_063322.jpg

এবার আমি প্রথমে হলুদ ও মরিচ গুঁড়ো লবণ এক সাথে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কাঁচা কাঁচা গন্ধ টা থাকবে না।

তৃতীয় ধাপ

IMG_20240602_063504.jpg

IMG_20240602_063414.jpgIMG_20240602_063434.jpg

এবার আগে থেকে কেটে রাখা রুই মাছের টুকরো গুলো নিয়ে নিবও। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে সিদ্ধ করে নিবও। সিদ্ধ হলে ছেঁকে নিয়ে রাখবো। এরপর শিলপাটা নিয়ে মাছের বড় কাটা গুলো বেছে নিয়ে নিবও।এরপর ভালো ভাবে বেঁটে নিয়ে নিবও।

চতুর্থ ধাপ
IMG_20240602_063524.jpgIMG_20240602_063450.jpg

রসুন গুলো আগে ভালো করে বেটে নিবও। এরপর পেঁয়াজ ও ধনিয়াপাতা গুলো বেঁটে নিয়ে নিবও। সব গুলো উপকরণ এক সাথে নিয়ে নিবও।

পঞ্চম ধাপ
IMG_20240602_063601.jpgIMG_20240602_063541.jpg

এবার ভিজিয়ে রাখা মসলা গুলো দিয়ে দিবও। এরপর হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিয়ে নিবও।

ষষ্ঠ ধাপ

IMG_20240602_063658.jpg

IMG_20240602_063622.jpgIMG_20240602_063640.jpg

এবার কুমড়া পাতায় দিয়ে সুন্দর করে বড়ার সাইজ দিয়ে দিবও।

সপ্তম ধাপ
IMG_20240602_063738.jpgIMG_20240602_063717.jpg

IMG_20240602_063759.jpg

সব গুলো বড়া এক এক করে তৈরি করে নিবও।এরপর একটি করিয়াতে তেল দিয়ে দিবও। এরপর বড়া গুলো দিয়ে অল্প আগুনে আস্তে আস্তে করে সব গুলো বড়া ভেজে নামিয়ে নিবও।

পরিবেশনে

IMG_20240602_064007.jpg

IMG_20240602_063901.jpg

IMG_20240602_063932.jpg

IMG_20240602_064207.jpg

IMG_20240602_064050.jpg

পরিবেশনের জন্য গরম গরম ভাতের সাথে কাঁচা মরিচের আচার দিয়ে গরম মুচমুচে রুই মাছের সুস্বাদু বড়া পরিবেশন করে নিলাম। খেতে সত্যি অসম্ভব মজাদার হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Sort:  
 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন দেখেই তো আমার জিভে জল চলে এসেছে।কুমড়া পাতা দিয়ে রুই মাছের সুস্বাদু ঝাল ঝাল বড়া রেসিপি। রেসিপির প্রতিটি ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। কালারটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু লোভনীয় ছিল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।মতামত দিয়ে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রুই মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন কুমড়ো পাতার মাধ্যমে দেখেই তো বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল।
আসলে আমরা মাছের হাতে বাঙালি খাবারের সাথে মাছ না হলে যেন খাবারের পরিপূর্ণ তৃপ্তি টা থাকে না।
সুন্দর উপস্থাপনা করেছেন রেসিপিটির প্রস্তুত প্রণালী শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন মাছ ছাড়া আমাদের এক বেলাও চলে না।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।কুমড়া পাতা দিয়ে রুই মাছের ঝাল ঝাল বড়া আহা, আর তার সাথে এক থালা গরম ভাত কি কম্বিনেশন। আপনি উপকরণ গুলো এবং ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এটা তৈরি করতে একটু সময় লাগলেও খেতে বেশ মজার হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু এইটা তৈরি করতে অনেক সময় লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কুমড়া পাতা দিয়ে এরকম রুই মাছের বড়া রেসিপি যে তৈরি করা যায় এটা আসলেই আমি জানতাম না। তবে দেখে মনে হচ্ছে এটি খেতে দারুন রকমের টেস্টি হয়েছিল। এরকম ইউনিট একটি রেসিপি ধাপে ধাপে একদম নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আপনার রেসিপিটি দেখে এখন যে কেউ এই ইউনিক রেসিপিটি তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি আপনার থেকে আরো ইউনিক রেসিপি দেখতে পারবো পরবর্তী পোস্টগুলোতে।

 2 years ago 

ভাইয়া এমন ভাবে বড়া তৈরি খেলে মনে হয় আরও বেশি মজাদার হয়। তবে একদিন ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব মজাদার হয়।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এইভাবে কুমড়ো পাতা মুড়িয়ে রুই মাছের বড়া তৈরি করা যায় এটাই জানতাম না। বেশ সুন্দর এবং ইউনিক একটি রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ঝাল রেসিপিগুলো আমার একটু বেশি পছন্দ। কখনো যদি সময় পাই তাহলে চেষ্টা করবো এরকম ভাবে তৈরি করার। এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপু আমিও প্রথম তৈরি করেছি এই বড়া টা।কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছিলও। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কুমড়ো পাতায় মাছের বড়া দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আমিও একবার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। খেতে খুবই ভালো লেগেছিল। এত সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন দেখেই জিভে জল চলে এসেছে। দারুন হয়েছে এই রেসিপি। অনেক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে তো মনে হয় আরও বেশি মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু। মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমারও মাঝে মাঝে ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, আপনি আজকে দারুন একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছেন। কুমড়ো পাতা দিয়ে রুই মাছের সুস্বাদু ঝাল ঝাল বড়ার রেসিপি। এই রেসিপিটি বেশ ইউনিক লাগলো আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার এই ধাপগুলি উপস্থাপন করার প্রক্রিয়াগুলি বেশ সুন্দর ছিল। যা বুঝতে খুব সহজ হয়েছে আমার কাছে। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ভাবে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঝাল ঝাল খাবার মাঝে মাঝে না খেলে শান্তি লাগে না বলতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু, আপনার কাছেতো রুই মাছ খেতে ভালো লাগে না, তবে আমার কাছে কিন্তু রুই মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর সেই রুই মাছের সাথে সমন্বয় করে কুমড়ো পাতা দিয়ে ঝাল ঝাল বরা রেসিপি তৈরি করেছেন। নিঃসন্দেহে এই ঝাল ঝাল বড়া রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রুই জানি কেমন কেমন লাগে। তার জন্য তার স্পেশালভাবে বড়া তৈরি করেছি।খেতে অসম্ভব মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 61257.99
ETH 1614.53
USDT 1.00
SBD 0.40