কবিতা-বন্ধুত্বের মায়া(১০% @shy-fox এর জন্য)
তারিখ-০৮.০৪.২০২৩
নমস্কার বন্ধুরা
কবিতাটি নীচে রইল আপনাদের জন্য-
আবার দেখা হবে বন্ধু।
হয়তো ওই সাজানো গোছানো চার দেয়ালের ভিতরে নয়।
দূরে ওই দিগন্ত পাড়ে ,যেখানে নিয়ম করে সকাল-সন্ধ্যে হয়।
দেখা হবে কোনো এক সাদা মেঘওয়ালা শরতের পড়ন্ত বিকেলে,
হয়তো সেদিনও বন্ধু তুমি আসবে তোমার ওই 'চিতা' নামক ভিন রাজ্যের বাই-সাইকেলে।
সেদিন হয়তো আমাদের দেখা হবে না সকলের সাধের ওই উপাসনা গৃহের ভিতরে।
হয়তো সেদিন বসবো গিয়ে পানায় বুজে যাওয়া কোনো এক পুকুরের পাশে সদ্য গজিয়ে ওঠা ঘাসের প'রে।
আর হয়তো দেখা হবে না শত ব্যস্ততার মাঝেও সপ্তাহের নির্দিষ্ট এক দিনে,
দেখা হবে হয়তো কাল অথবা বহুকাল পরে কোনো এক যুগের সন্ধিক্ষণে।
আবার কথা হবে বন্ধু,আবার আলোচনা হবে বন্ধু---
সেদিন হয়তো আলোচনা হবে না মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলো নিয়ে,
সেদিন আমরা কথা বলবো সুন্দর এই পৃথিবীর মানবতার ধুকতে থাকা কারণগুলো নিয়ে।
সেদিন আলচনা হবে না কাশ্মীর ও লাদাকের মধ্যকার জোজিলা অথবা চাঁদের কাছাকাছি আসা শুক্র নিয়ে,
সেদিন আমরা আলোচনায় বসবো যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া ইউক্রেন অথবা তুরস্কের অবস্থান নিয়ে।
হয়তো ইতিহাসের ওই ভুলে যাওয়া সাল-তারিখ গুলো নিয়ে নয়।
কথা হবে নতুন এক পৃথিবীর সৃষ্টি নিয়ে,যেখানে শান্তি সর্বদা বিরাজময়।
সেদিন হয়তো বন্ধু আমরা ব্যস্ত থাকবো না গণিতের কঠিন সূত্র অথবা ব্যাকরণের নতুন সূত্র উদঘাটনে,
সেদিন আলোচনা হবে অন্তর-আত্মার উন্মোচনে,মানব প্রেমের উন্মোচনে।
আবার দেখা হবে বন্ধু,
আবার কথা হবে বন্ধু।
অপেক্ষায় থাকলাম এক নতুনের নতুনত্বের।
বন্ধুত্ব ছড়িয়ে পড়ুক বিশ্বতনুতে, অণুতে অণুতে ।
আজ এখানেই শেষ করছি।আমার লেখা কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।

@tipu curate
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু খুব সুন্দর কবিতা লিখেছেন। 'বন্ধুত্বের মায়া' নিয়ে লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বন্ধুত্ব এমন একটি বন্ধন যা কখনো ভুলার নয়। অনেক সময় ব্যস্ততার জন্য তাদের সাথে ঠিক মতো যোগাযোগ রাখা হয় না অথবা একেক জন একেক জায়গায় চলে যাওয়াতে দেখা হয়না কিন্তু বন্ধুত্বের মায়া ঠিকই রয়ে যায়। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার বন্ধুত্বের এই কবিতাটি পড়ে আমার আবার একটি গানের কথা মনে পড়ে গেলো। সোলস এর সেই দেখা হবে গানটির মতই আপনার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাই।