কবিতা আবৃত্তি পোস্ট || রংহীন জীবন (সেলিনা সাথী আপু)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক সেলিনা সাথী আপুর কবিতা গুলো পড়তে এবং উনার আবৃত্তি শুনতে বরাবরই আমার খুব ভালো লাগে। তাই উনার কবিতা সবসময়ই চেষ্টা করি পড়ার জন্য। কয়েকদিন আগে উনি একটি কবিতা শেয়ার করেছিলেন উনার একটি পোস্টের মাধ্যমে। সেই কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ লেগেছে। তাই আমি @selinasathi1 আপুর লেখা "রংহীন জীবন" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : রংহীন জীবন
কবি : সেলিনা সাথী
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
তোমার অভাবটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে,
প্রতিটি নিশ্বাসে তোমার স্পর্শের অভাব,
আমি প্রতিদিন সকালে জাগি, জানি না কেন-?
এই জাগরণে কোনো আশার আলো নেই,
কারণ তুমি নেই, তুমি ছাড়া রংহীন এই পৃথিবীতে, তোমার স্পর্শহীনতা আমাকে কুঁকড়ে দেয়,
প্রতিটি মুহূর্ত যেন শূন্যতায় ভরা।
তোমার উপস্থিতি ছাড়া আমার পৃথিবীটা
যেন রঙহীন, তোমার হাসি ছাড়া বৃষ্টির দিনও
শুকনো বালির মতো, তৃষ্ণার্ত হয়ে থাকে।
আমি চেষ্টা করি তোমার কথা মনে করতে,
কিন্তু সেই স্মৃতিগুলোও যেন ফিকে হয়ে গেছে,
শুধু ছায়ার মত থেকে গেছে আমার হৃদয়ে।
তোমার না থাকার কষ্টটা অনেক গভীরে,
আমার মনের ভিতরটা ফাঁকা হয়ে গেছে।
আমি তোমাকে পাওয়ার অপেক্ষায়
দিন গুনি, রাত জাগি, তবুও তুমি নেই।
এই অন্ধকারে আমি খুঁজে বেড়াই তোমার ছায়া, তোমার প্রতিটা শব্দের প্রতিধ্বনি শুনতে চাই,
কিন্তু তা কখনোই ফিরে আসে না।
তোমাকে না পাওয়ার এই অনুভূতি আমাকে প্রতিনিয়ত ভেঙে দেয়, প্রতিনিয়ত পুড়িয়ে দেয়
তবুও আমি অপেক্ষায় থাকি, যদি কোনোদিন
আবার তোমার মুখের দিকে তাকাতে পারি,
যদি কোনোদিন তোমার হাসি দেখতে পারি। সেইদিনের আশায় আমি বেঁচে থাকি, কারণ -
তুমি ছাড়া রংহীন জীবন, এটাই চরম সত্য।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
| তারিখ | ১৮.৭.২০২৪ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আমার মাঝে আমিটাকে, যখন আমি খুঁজি একলা ঘরে নীরব রাতে ,তখন বুঝি। রংহীন কবিতাটির আবৃতি শুনে আমার অনেক ভালো লেগেছে, আসলে কবিতা পড়তে বা শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার কন্ঠে কবিতা টি আবৃতি শুনে আমার অনেক ভালো লেগেছে, এমন সুন্দর একটা কবিতা আবৃত্তি করে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক আমার আবৃত্তি শুনে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
সাথী আপুর লেখা কবিতা আমার খুবই ভালো লাগে। আর আপনি সাথী আপুর লেখা কবিতা এত সুন্দর করে আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার কবিতা আবৃতি অসাধারণ হয়েছে ভাইয়া।
আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।