জেনারেল রাইটিং:- "ধনসম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি।"

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240714_214422_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ধনসম্পদ এমন একটা জিনিস হয়ে গিয়েছে এখন, যেটার জন্য মানুষ খুব নিচে নেমে গিয়েছে। ধন সম্পদের জন্য মানুষ কতটা নিচে নামতে পেরেছে, এটা আমরা আমাদের আশেপাশে তাকালেই বুঝতে পারবো। ধন সম্পদের লোভটা অনেক বেশি খারাপ। কারণ ধন-সম্পদের লোভ একজন ভালো মানুষকেও খারাপ করে ফেলে। একজন মানুষের ভেতর যদি একবার ধন-সম্পদের লোভটা ঢুকে যায়, তাহলে সে ওইটা থেকে আর বেরোতেই পারে না। সেই ধন-সম্পদ নিজের করার জন্য, নিম্ন থেকে নিম্ন কাজগুলোও করতে পারে। ইনফ্যাক্ট ভাই হয়ে ভাইকেও খুন করতে মানুষ এখন দ্বিধাবোধ করে না এই ধন সম্পদের জন্য।

কিন্তু এত কিছু করে মানুষ শেষ পর্যন্ত কি বা পেয়ে থাকে। আমার তো মনে হয় মানুষের কোটি কোটি টাকা ধন-সম্পদ অনেক বেশি থাকলেও, সেই মানুষটার কিছুই নেই। হ্যাঁ" এটাই সত্যি। এই মানুষগুলোর ভেতর একটা জিনিসের অনেক অভাব থাকে। সেটা হচ্ছে, মানসিক শান্তি। যে মানসিক শান্তিটা তাদের মধ্যে একেবারেই নেই। মানসিক শান্তির অভাবে সেই মানুষগুলো একসময় এমন অবস্থায় পড়ে, যেটা থেকে তাদেরকে কেউ বের করতে পারে না। বিশেষ করে অনেকেই রয়েছে এরকম, যারা মানসিক শান্তির জন্য সিগারেট, মদ, গাঞ্জা এগুলো খেয়ে থাকে। তাই আমি এটাই মনে করি, ধন-সম্পদ নয়, একটা মানুষের জীবনে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি।

যেই মানুষটার অনেক বেশি ধন-সম্পদ রয়েছে, কিন্তু তার জীবনে মানসিক শান্তি টাই নেই। তাহলে এই ধন-সম্পদ গুলো দিয়ে আর কি লাভ হবে। আমি তো মনে করি একজন দিনমজুর দিনে এনে দিনে খায়। কিন্তু তার ভেতর রয়েছে মানসিক শান্তিটা। আর ধন-সম্পদ অনেক বেশি রয়েছে এরকম মানুষের ভেতর শুধু মানসিক শান্তির অভাব। যেটা কখনো ধন-সম্পদ দিয়ে কেনা যায় না। একজন মানুষের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক শান্তি। সব মানুষই সুখী হতে চায়। আর সব মানুষ মনে করে যদি তার ধন সম্পদ অনেক বেশি থাকে, তাহলে সে অনেক বেশি সুখী হবে। কিন্তু এই চিন্তা ভাবনাটা একেবারেই ভুল।

যারা প্রতিনিয়ত ধন সম্পদ নিয়ে চিন্তা করে, তারা কখনোই পারবেনা সুখী হতে। তাদের জীবনে মানসিক শান্তিটা কখনোই আসবেনা। একজন দিনমজুর রাতে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু কোটি কোটি টাকার মালিক কিন্তু নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারে না। একজন দিনমজুরের শুধুমাত্র এটাই টেনশন থাকে, তার সংসার চালানোর বিষয়। কিন্তু কোটি কোটি টাকার মালিকের মাথায় শুধু কোটি কোটি টাকার চিন্তাই থাকে। মানুষ ধন সম্পদের জন্য অনেক কিছুই করে। কিন্তু তার মাথায় এটা চিন্তা থাকে না, মানসিক শান্তিটা কি আমরা তখন পাবো কিনা। একজন দিনমজুর অনেক বেশি সুখে থাকে। কিন্তু বড় লোকেরা এরকম সুখে থাকে না।

আসলে ধন-সম্পদের লোভ মানুষকে একেবারে অন্ধ করে দেয়। এরকম অনেক মানুষের রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য অর্থাৎ ধন-সম্পদের জন্য নিজের ফ্যামিলি থেকেও চলে যায় দূরে। আর অনেকে তো ফ্যামিলি টাকেই ধ্বংস করে দেয়। তবে জীবনে যদি ফ্যামিলি না থাকে তাহলে সুখ কিভাবে আসবে। স্বর্ণের খাটতে শুয়েও সেই ঘুম হয় না, একজন দিনমজুর মাটিতে ঘুমিয়ে যে ঘুম শান্তিতে যায়। কোটি কোটি ধন সম্পদ ছেড়ে দিয়ে, জীবনে মানসিক শান্তি না থাকা মানুষটা যদি নরমাল মানুষের মতো জীবন যাপন করে, তাহলে তার ভেতরে মানসিক শান্তি আসবে। সব সময় আপনারা এটাই মাথা রাখবেন যে, ধন-সম্পদ থাকলে শুধু হয়না। একজন মানুষের জীবনে থাকা দরকার মানসিক শান্তি।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তোমার বলা এই সকল কথার সাথে কিন্তু আমি পুরোপুরি ভাবে একমত। আসলে ধন-সম্পদ একটা মানুষকে কখনোই সুখী করে না। আমাদের সবার জীবনে সবথেকে প্রয়োজনীয় জিনিসটাই হচ্ছে মানসিক শান্তি। আর এই মানসিক শান্তি সবাই পায় না। আমিও মনে করি বড়লোক মানুষ গুলোর মধ্যে মানসিক শান্তিটা নেই। তাদের টাকা পয়সার কোনো অভাব না থাকলেও, মানবিক-শান্তির ঠিকই অভাব রয়েছে। মানুষ ধন সম্পত্তি দিয়ে কি করবে যদি তাদের মানসিক শান্তি না থাকে। খুব সুন্দর করে লিখেছ সবগুলো কথা। আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমিও সব সময় এটাই মনে করি, ধন-সম্পদ একটা মানুষকে কখনোই সুখী করে না। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক শান্তি।

 2 years ago 

প্রায় সময় দেখা যায় টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হয়। সবচেয়ে বেশি যে ঝামেলা টা হচ্ছে তা হচ্ছে সম্পত্তি নিয়ে। আসলে এই ধরনের লোভী চিন্তাভাবনা মানুষের শান্তি হারিয়ে যায়। আমি মনে করি প্রকৃত শান্তি হচ্ছে মানসিক প্রশান্তি। কারণ অতিরিক্ত টাকা পয়সা সম্পদের মধ্যে যত সব অশান্তি এবং ঝামেল হয়। এসব জিনিস যাদের কম আছে তারা অনেক বেশি শান্তিতে থাকে। আপনি মূল্যবান লেখাগুলো শেয়ার করলেন ভালো লাগলো পড়ে।

 2 years ago 

এটা একেবারে সত্য কথা, যাদের ধন সম্পদ টাকা পয়সা কম তারাই শান্তিতে থাকতে পারে।

 2 years ago 

আমিও ঠিক একই কথা বলি আপু। প্রকৃতি সুখ হলো মনের সুখ। এই কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। বেশ দারুনে একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। এবং পোস্টের মধ্যে বিষয়টিকে বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এরকমটাই সব সময় মনে করি, মানুষের মনের সুখই হলো প্রকৃত সুখ। আর মনের সুখ যদি না থাকে তাহলে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না। আর ওইটার জন্য প্রয়োজন মানসিক শান্তি।

 2 years ago 

আপু আজ আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন আপু সকল কথার উপরে আমার একই মতামত।আপনি ঠিকই বলেছেন ধন সম্পদ মানুষকে কখনো সুখী করতে পারে না। আমাদের সকলেরই সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে মানসিক শান্তি।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কথার উপর আপনার একই মতামত এটা শুনে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার পোষ্টের সাথে আমি একমত। সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজন জিনিস হলো মানসিক শান্তি। তবে বর্তমানে বেশিরভাগ মানুষ দেখা যায় সম্পত্তির জন্য বেশি লালসা করে। সম্পত্তির কারণে আপন মানুষ থেকেও দূরে চলে যায়। কোটি কোটি টাকা থাকা সত্বেও তাদের মনের ভিতর মানসিক শান্তি থাকে না। হয়তো অনেকে মনে করে টাকা থাকলে জীবনের সুখ শান্তি পাওয়া যায়। আসলে মানসিক শান্তি থাকলে কুড়েঘর ও সুখ পাওয়া যায়। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা আমিও মনে করি মানসিক শান্তি থাকলে কুঁড়ে ঘরে ও সুখ পাওয়া যায়।

 2 years ago 

প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই ভালো না আপু। কথাটা একেবারেই সত‍্য। যার কিছু নেই কিন্তু রাতে নিশ্চিত মনে ঘুমাতে পারে সে অনেক বেশি সুখী যার কোটি কোটি টাকা আছে তার চেয়ে। আমরা দিনশেষে ধন সম্পওির পেছনে ছুটে চলি। কিন্তু আমরা কখনও কাঙ্ক্ষিত শান্তির পেছনে ছুটি না।

 2 years ago 

প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই ভালো না

এটা একেবারে ঠিক বলেছেন আপনি। কিন্তু মানুষ তো প্রয়োজনের থেকে বেশি চিন্তা করে সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47