জেনারেল রাইটিং:- সুখ নিয়ে কিছু কথা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীর সুখ

20231010_095033_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
আমরা সবাই সুখী হতে চাই। সুখের জন্য জীবনের সব অর্জন বিসর্জন দিতেও দ্বিধাবোধ করি না। শুধু সুখ পাওয়ার জন্য দিনরাত একাকার করে পরিশ্রমও করি। শুধু তাই নয় সুখের জন্য জীবনের সবচেয়ে বড় বড় কাজগুলো করে থাকি। এরপরেও কি আমরা সুখী হতে পারি। সুখ বলতে আমরা কি বুঝি? তা প্রথমেই বুঝতে হবে। আমার মনগড়া কিছু সুখের কথা আপনাদের মাঝে শেয়ার করব। কথাগুলো কেমন হয় তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাকে শেয়ার করবেন। কারণ আমারও হয়তো ভুল হতে পারে। এজন্য অবশ্যই বলবেন এবং পুরো পোস্ট পড়বেন।

সুখ! যারা সব সময় হাসিখুশি থাকে তাদেরকে সুখী মানুষ বলে থাকে। অর্থাৎ হাসিখুশি মানুষগুলো সুখে আছে বলেই সে হয়তো হাসিখুশি থাকে। আসলে আমার দৃষ্টিতে হয়তো তা সুখ নয়। কারো কাছে হাজার কোটি টাকা আছে। টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কিনে নিতে পারে। সবাই তাকে সুখী বলে হয়তো। কিন্তু আমার দৃষ্টিতে তা বলা যায় না। একজন মানুষ তার মনের মানুষকে পেয়ে গেল খুব সহজে, সবার দৃষ্টিতে সেই মানুষটি খুব সুখী মানুষ। যে তার মনের মানুষকে পেয়ে গেল এজন্য। কিন্তু আমার দৃষ্টিতে সে হয়তো সুখী নয়।

পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা মনের মাঝে দুঃখ রেখেও সবার সাথে হাসিখুশি থাকে। তার কষ্টটা হয়তো কাউকে বুঝতে দেয় না। এমন কিছু মানুষ থাকে যারা কখনো তার কষ্ট অন্য জনের সাথে শেয়ার করতে চায় না। কিন্তু তার ভিতরেও কষ্ট থাকে। আরেকজন হাজার হাজার কোটি টাকার মালিক হলেও সুখী হতে পারে না কারণ তার হয়তো অন্য কোথাও কোন সমস্যা রয়েছে। মনের মানুষকে পেয়ে গেলেও কেউ কখনো সুখী হতে পারে না, কারণ চলার পথে অনেক সমস্যা মধ্যে পড়তে হয় সবাইকে। তাহলে সুখ কিসের মধ্যে রয়েছে।

আমার দৃষ্টিতে সুখ মেনে নেওয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ সন্তুষ্ট থেকে দুঃখকে দুঃখ মনে না করে শুকরিয়া আদায় করে, নিজের থেকে নির্মস্তরের মানুষগুলোর দিকে তাকালেই বুঝা যায় আমি কি সুখী। আমার থেকে অনেক নিম্নস্তরের মানুষ রয়েছে যারা দিনরাত অনেক পরিশ্রম করেও রাতে মাথা দেওয়ার মতো ঠাঁই থাকে না। এরপরেও ওই ধরনের মানুষ রয়েছে যারা তাদের দৃষ্টিতে তারা সুখী। কারণ তাদের থেকেও নিম্নস্তরের মানুষ আমাদের আশেপাশে দেখা যায়। নিজের অবস্থান থেকে যদি সুখ পাওয়া যায় তাহলেই মানুষ সুখী হতে পারে।

এজন্য শুকরিয়া থাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনের মানুষকে পাওয়ার পরেও ঘরে অশান্তি থাকে কারণ একজন একজনের কে মানিয়ে নিতে পারে না। পরিবারের মধ্যে ছেলে মা-বাবাকে মেনে না নেওয়ার কারণে সমস্যায় থাকে। যদি সবাই সবাইকে মেনে নিতে পারে তাহলে অবশ্যই সবার দিক থেকে সবাই সুখী হতে পারে। বিশেষ করে চাওয়া পাওয়াটাই সকল দুঃখের মূল। জীবনে আমার একটি চাওয়া আছে সেটি যদি পূরণ না হয় তাহলে কষ্ট পেতে হয়। যদি কারো কাছে আমার চাওয়া না থাকে তাহলে অবশ্যই আমি মানিয়ে নিতে পারব এবং সুখী থাকতে পারবো।

সুখ হওয়ার জন্য অডেল টাকা পয়সার প্রয়োজন হয় না। সুখ হওয়ার জন্য মনের মত মানুষ গুলোকে মেনে নেওয়া এবং চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে বেঁচে থাকার মধ্য দিয়েই সুখ পাওয়া যায়। তাহলে আমরা ভাবতে পারি আমরা সুখী। আমি সুখী এই কথাটা সব মানুষ বুকে হাত দিয়ে বলতে পারেনা। কারণ সবার দিক থেকে সবার চাওয়া পাওয়া থেকেই থাকে। যদি চাওয়া পাওয়া না থাকে এবং সবাইকে মেনে নিতে পারে তাহলেই সব পরিবারগুলো আমার দৃষ্টিতে সুখী। এভাবে যদি সবাই ভাবতো তাহলে আমার দৃষ্টিতে সবাই সুখী হতে পারতো। কারো মনের মত কেউ যেমন হতে পারে না তেমনি সবার চাওয়া পাওয়া গুলো পূরণ হয় না।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু এত সুন্দর একটা মোটিভেশনাল পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো এবং আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে আরও বেশি ভালো লাগলো। আসলে যারা একটু হাসিখুশি থাকে অর্থাৎ দুঃখ লুকিয়ে হাসিমুখে থাকে আমরা তাদেরকে সুখী মানুষ বলে থাকি ‌‌ কিন্তু আসলেই তারা সুখী নয়। সব মিলে পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে পৃথিবীতে সবাই সব দিক দিয়ে সুখী নয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিটা মানুষের অর্থের প্রয়োজন আছে জীবনধারণ করার জন্য। কিন্তু এর মধ্যে একটা কথা রয়েছে অর্থ মানুষকে সুখ দিতে পারে না। আবার অর্থ না থাকলেও মানুষ চলতে পারে না। তবে সেই মানুষটাই সবচেয়ে বেশি খুশি যে অল্পতে তুষ্ট থাকে। তবে আমি মনে করি সুখটা নিজের কাছে। আপনি যদি অল্পের মধ্য দিয়ে সুখী হতে চান তাহলে অবশ্যই সুখে থাকতে পারবেন। বেশি আকাঙ্ক্ষা মানুষের সুখ দিতে পারে না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন বেশি আকাঙ্ক্ষা মানুষের সুখ দিতে পারে না।

 3 years ago 

সুখ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সচেতন জ্ঞান দ্বারা লিখেছেন প্রত্যেকটা লাইন। খুবই ভালো লাগলো আপনার পোস্টের জ্ঞানমূলক কথাগুলো। মানুষ দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের বিভিন্ন পর্যায়ের চাওয়া পাওয়া থাকবে তবে সব চাওয়া পাওয়া সব সময় পূরণ হয় না এটাই স্বাভাবিক। আর এই জায়গায় আমাদের ধৈর্য সহকারে মেনে নিতে হবে।

 3 years ago 

আমার পোষ্টের জ্ঞানমূলক কথাগুলো আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন সুখ মেনে নেওয়ার জন্যই রয়েছে।যেকোনো বিষয়ে সন্তুষ্ট থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো একটি দিক সুখের।মানুষের সব চাওয়া পূরণ হয়না বা হবেনা এটা মেনে নিয়ে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাদের।ধন্যবাদ আপু খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আজকে আপনি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু সুখ এমনি জিনিস যাকে টাকা পয়সা দিয়ে পাওয়া সম্ভব নয়। অডেল টাকা পয়সা থাকলেও কেউ সুখী হতে পারে না। আসলে আপু সুখী হতে হলে যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ধন্যবাদ আপু শিক্ষা মূলক একটা পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে এটা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না।

 3 years ago 

আমার কাছে এটাই মনে হয় যারা নিজের অবস্থানটা নিয়ে সন্তুষ্টি একমাত্র তারাই প্রকৃত সুখী। আসলে অন্যদের দিকে তাকালে হয়তো বা মনে হয় আমার কাছে কিছুই নেই। কিন্তু আমার থেকে নিম্নতর শ্রেণীর মানুষদের দিকে তাকালে বোঝা যায় যে তারা আমার অবস্থানে আসার জন্যই পরিশ্রম করছে। আসলে যতো টাকা পয়সায় থাকুক না কেনো সুখটা সহজে পাওয়া যায় না। কিন্তু যে মানুষটা নিজের অবস্থানে সন্তুষ্টি সেই একমাত্র প্রকৃত সুখী হতে পারবে। তবে হ্যাঁ টাকা পয়সা দিয়ে অনেক সময় সুখী হওয়া যায় কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

 3 years ago 

আসলে টাকা পয়সা কখনো সুখ নিয়ে আসে না।

 3 years ago 

সুখ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই একরকম সুখ। অনেকের মনে অনেক দুঃখ থাকা সত্ত্বেও সবার সাথে হাসিখুশিভাবে এত সুন্দর ভাবে চলাফেরা করে দেখলে আপনি মনের করবেন সে অনেক সুখী।

 3 years ago 

সবারই জীবনে কিন্তু দুঃখ রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39