জেনারেল রাইটিং:- "সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না। সে আসে, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও"

in আমার বাংলা ব্লগ3 years ago

20240103_132151_0000.jpg
ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আসলে বাস্তবে আমাদের জীবনে প্রায় বিভিন্ন ঘটনা ঘটে থাকে। বাস্তবিক বিষয়গুলো নিয়ে লেখালেখি করতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি। আজকে একটি বাস্তবিক বিষয়ে শেয়ার করতে আসলাম। আশা করি আপনাদের পড়ে ভালো লাগবে।

আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। আর আমাদের এই জীবনের পথ অনেক বেশি দীর্ঘ। আর এই দীর্ঘ পথ অতিক্রম করার সময় তো, সমস্যা অবশ্যই আমাদের মাঝে আসবে। আর এই সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসে। সমস্যার মধ্যে দিয়েই আমাদের এই দীর্ঘ পথটা অতিক্রম করতে হবে। আমাদের জীবন যেহেতু আছে, সেখানে তো সমস্যা অবশ্যই থাকবে। কারণ সমস্যা দিয়েই তো আমাদের জীবনটা ঘেরা। আর এই সমস্যাগুলো কে সমাধান করে আমরা অতিবাহিত করব আমাদের এই জীবন। সমস্যা কখনোই আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আসে না। সমস্যা সব সময় আসে আমাদেরকে নতুন পথ দেখিয়ে দেওয়ার জন্য। সমস্যা আমাদের জীবনে আসলেই আমরা নতুন পথ খুঁজবো এবং নতুন পথ খুঁজে নিতে পারব।

আর এইসব কিছুর কারণে সমস্যা আসাটাও অনেক বেশি জরুরী। আমরা যেন নতুন পথ খুঁজে নিতে পারি, এই জন্যই মূলত সমস্যা আমাদের জীবনে আসে। আর এই সমস্যার কারণে যদি নতুন পথ খুঁজে নিই, তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো। আমি মনে করি, আমাদের সবার জীবনে বেশি বেশি করে সমস্যা আশা অনেক বেশি দরকার। যাতে আমি নতুন পথ খুঁজে পাই, এই জন্যই তো সমস্যা আসে। আর সমস্যার সমাধানটা করলেই আমরা নতুন কিছু শিখতে পারবো। আমি নিজেও চেষ্টা করি সমস্যাগুলোর মধ্যে দিয়ে নতুন পথ খুঁজে বের করার এবং নতুন কিছু জানার চেষ্টা করার। হয়তো আমরা মনে করি, সমস্যা আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আসে। কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল।

মনে করেন, একজন লোক নিজের জীবনটাকে অনেক বেশি খারাপ মনে করে। সে এরকম মনে করে যে, তার জীবন অর্থাৎ তার ভাগ্যটাই খারাপ। সে মনে করে শুধু তার জীবনেই সব রকমের সমস্যা আসে। আর সে এই সমস্যা গুলোর কারণে নতুন কিছু খোঁজার চেষ্টা করো না, অর্থাৎ নতুন পথ ও খোঁজার চেষ্টা করে না। যার কারণে সে তার সমস্যাগুলো কেও সমাধান করতে পারে না। আর নিজের জীবনটাকেও অনেক বেশি কঠিন মনে করে। আর একদিন লোকটা বুঝতে পেরেছে, সে যদি এভাবে সমস্যার সমাধান করার চেষ্টা না করে এবং কি নতুন পথ খোঁজার চেষ্টা না করে। তাহলে সে তার জীবনটা আরো বেশি কঠিন হয়ে উঠবে। এবং জীবনের সে সামনের দিকে এগিয়ে যেতে পারবেনা, এভাবেই থেমে থাকবে।

আর এরপর থেকেই এই লোকটা বুঝতে পেরেছিল, তার জীবন যেহেতু আছে সমস্যা তো অবশ্যই থাকবে। এরপর থেকে লোকটা নতুন পথ খুঁজে সেই সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে যায়। যার কারণে পরবর্তীতে তার সমস্যাগুলোকে তেমন একটা কিছুই প্রাধান্য দিত, আবার দিত না। সে নিজের ভুলটা বুঝতে পেরেছিল এতদিনের। সে বুঝতে পেরেছে সমস্যা তাকে থামিয়ে দেওয়ার জন্য না, নতুন পথ খোঁজার জন্যই আসে এবং এসেছিল। আর এরপর থেকেই লোকটা নতুন পথ খুঁজে, সেই পথ দিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এভাবেই সে নিজের জীবনটাকে অতিবাহিত করে। লোকটা কিন্তু শেষ পর্যন্ত বুঝেছে তার বিষয়টা। সে বুঝতে পেরেছে শুধু তার জীবনে না সবার জীবনেই এরকম সমস্যাগুলো আসে। আর এভাবে সবারই বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ বিষয়টি

এরকম একজন লোক আমাদের পাশের বাড়ির ও রয়েছে। আর ওই লোকটা কিন্তু সব সময় নিজের জীবনটাকে কষ্টকর মনে করত। কিন্তু ওই লোকটা বাস্তব জীবনের সাথে লড়াই করেছিল। নতুন পথ খোঁজা শুরু করেছিল। আর একে একে নিজের জীবনে আসা সমস্যাগুলো সমাধান করতে থাকলো। ওই মানুষটাকে দেখেই অনেকে জীবনের সমস্যার সমাধানের আশা জেগে উঠেছিল। আমি যদিও তখন অনেক বেশি ছোট ছিলাম। তবুও কিন্তু ওনার এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি নিজেও এই বিষয়টার প্রতি উৎসাহিত হয়েছিলাম। আর আমিও আমার জীবনে আশা প্রত্যেকটা সমস্যা গভীরভাবে চিন্তা না করে, নতুন পথ খুঁজে নতুন কিছু করে সমাধান করার চেষ্টা করতাম। এবং কি আমি এখনো এই বিষয়টা করি এবং ভবিষ্যতে ও করে থাকব।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

মানুষের জীবনটাও শেয়ার বাজারের মতো। কখনো আপট্রেন্ড আবার কখনো ডাউন ট্রেন্ড! তবে দেখার বিষয় হলো ডাউন ট্রেন্ডে আপনি কতটা কুল ও দক্ষতার পরিচয় দিতে পারবেন। মানুষের জীবনটাও তাই। জীবন যেহেতু আছে সমস্যা থাকবেই আর সেগুলোকে পজিটিভলি নিয়ে সামনে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি 🌼

 3 years ago 

এটা সবারই মনে করা উচিত যে, জীবন যেহেতু আছে তাই সমস্যা তো থাকবেই।

 3 years ago 

জ্বি আপু 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুব সুন্দর কথা বলেছেন আপু সমস্যা নতুন পথের সন্ধান দিতেই আসলে আসে।কথায় আছে এক রাস্তা বন্ধ হয়ে গেলে হাজার রাস্তা তাঁর জন্য খুলে যায়।নিজের মাঝে যদি সততা থাকে তাহলে অবশ্যই নতুন পথের সন্ধান পাওয়া যায় সমস্যার মাঝেও।সত্যি সমস্যা আমাদের কে থামিয়ে দিতে নয় বরং নতুন কিছু পাইয়ে দিতেই আসে।তাই আমাদের উচিত কোন সমস্যায় ভেঙ্গে না পড়ে সমস্যার সমাধান করাও নতুন পথ খোঁজা।

 3 years ago 

এটাই করা উচিত, সমস্যায় ভেঙে না পড়ে সমাধান বের করা, এবং নতুন পথ খোঁজা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

 3 years ago 

আপনি খুব চমৎকার একটা কথা লিখেছেন আপু, সমস্যা মানুষকে থামিয়ে দেয়ার জন্য আসেনা, মানুষের নতুন পথ খুঁজে পাওয়ার জন্যই আসে। সমস্যা না থাকলে সমাধান হয় না, মানুষের জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এক একটা সমস্যা হল এক একটা শিক্ষা। আর এই শিক্ষা থেকে আমাদের নতুন পথের পথিক হই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক সমস্যা তো আসেই মানুষকে নতুন পথ দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক বলেছেন সমস্যা আসলেই এক ধরনের শিক্ষা।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু আপনি ঠিক বলেছেন সমস্যা কাউকে থামিয়ে দেয় না, সমস্যা নতুন পথ দেখায়। আসলে আমরা সমস্যা থেকে নতুন কিছু শিখতে পারি। ধন্যবাদ আপু শিক্ষা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শিক্ষামূলক বিষয় নিয়ে লেখা এই পোস্টটা পড়তে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এটা ঠিক যে সমস্যা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি।

 3 years ago 

প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন সমস্যা থাকে। তবে মানুষের জীবনে সমস্যা আসলে মানুষ এই সমস্যা মোকাবেলা করে অনেক কিছু শিখতে পারে। এবং মানুষের জীবনের মোর ঘুরে যায়। যেরকম আপনাদের বাড়ির পাশে একটি লোক তার জীবনে অনেক সমস্যা ছিল। তার সমস্যা গুলো সে ধীরে ধীরে সমাধান করলো। যদি আপনি ওই সময় অনেক ছোট ছিলেন তার থেকে আপনি ও অনুপ্রাণিত হলেন। তবে আপনার পোষ্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। খুব শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে। আর একটা মানুষের জীবনে সমস্যা নেই, এরকম কোন মানুষই নেই। সমস্যায় পড়লে তা সুন্দরভাবে সমাধান করার চিন্তা করতে হবে। ভেঙে পড়লে চলবে না।

 3 years ago 

মানুষের জীবনের সমস্যা আসলে মানুষ অনেক কিছু শিখতে পারে এবং অভিজ্ঞতা হয়। তবে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আসবে। এই সমস্যা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। সমস্যা মানুষের মুডকে চেঞ্জ করে দেয়। যখন একটি মানুষ কোন সমস্যায় পড়ে তখন সে অনেক কিছু শিখতে পারে। মানুষের জীবনে যত বেশি সমস্যা হয় সে তত বেশি উন্নতি করতে পারবে। যেমনটি আপনাদের বাড়ীর লোকটি। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

আসলে এটা ঠিক সমস্যায় পড়লে মানুষ অনেক কিছু শিখতে পারে, নতুন পথ খুঁজতে পারে।

 3 years ago 

আমাদের জীবন রয়েছে এর জন্য সমস্যা তো অবশ্যই থাকবে। আর এই সমস্যাগুলো কখনো আমাদেরকে থামিয়ে দিতে আসে না। এই সমস্যাগুলো হলে আমরা যদি দিশেহারা হয়ে পড়ি তাহলে কখনোই নতুন পথ খুঁজে পাবো না। সমস্যা গুলো আসলে আসেই তো আমরা যেন নতুন পথ খুঁজে পাই। সেই সমস্যা গুলোকে একটু একটু করে সমাধান করতে হবে আমাদের। যারা এই বিষয়টা মেনে নেয় তাহলে তারা অন্যদেরকে উৎসাহিত করতে পারে, এটা বেশি ভালো লাগে। খুব ভালো লাগলো তোমার লেখা আজকের এই পোস্ট।

 3 years ago 

ঠিক বলেছ তুমি এই সমস্যাগুলো কখনো আমাদেরকে থামিয়ে দিতে আসে না। আর যারা এই বিষয়গুলো বুঝে তারা অন্যকে উৎসাহিত করতে পারে এটা ঠিক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38