চারপাশে শুধু মৃত্যুর মিছিল||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি জানি আপনারা কেউ ভালো নেই। কারণ আমি নিজেও ভালো নেই। গত কালকের ঘটনার পর থেকে কেউ ভালো থাকতে পারছে না। ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কথা ভেবে মনটা খুবই খারাপ লাগছে। আর সেই অনুভূতিটাই সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।
চারপাশে শুধু মৃত্যুর মিছিল:
source
আমাদের জীবনের মৃত্যু যেমন সত্য তেমনি কিছু কিছু মৃত মেনে নেওয়া কষ্টের। বিশেষ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চার মৃত্যুটা মেনে নেওয়া অনেক কষ্টের। খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মৃত্যুর সংবাদ শুনতে পাচ্ছি। আমরা যারা দূরে আছি তারা প্রতিনিয়ত মৃত্যুর সংবাদে কষ্ট পাচ্ছি। জানি না তাদের পরিবারের কি অবস্থা। ছোট ছোট বাচ্চাদের হারিয়ে তাদের বাবা মায়ের কি অবস্থা হয়েছে সেটা ভাবতেই খারাপ লাগছে।
প্রতিদিনের মতো তারাও স্কুলে এসেছিল। হয়তো ক্লাস করেছে। আর বাড়ি ফেরার প্রতীক্ষায় ছিল। কিন্তু তারা বাড়ি ফিরতে পারল না। কেউ কেউ আবার লাশ হয়ে ফিরে গেল। চারপাশের এই মৃত্যুর মিছিল মেনে নেওয়ার মতো নয়। লাশের সারিগুলো দেখে যেন ভেতরে কষ্ট অনুভব হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের লাশ দেখে তাদের বাবা-মা অতটা কষ্ট পাচ্ছেন সেটা ভেবে খারাপ লাগছে। আমাদের বাসাতেও ছোট বাচ্চা আছে। তাদের যদি এরকম পরিস্থিতি হতো আমরা কিভাবে নিজেদেরকে সামলাতাম সেটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে।
যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে কিংবা আহত হয়েছে তারা তো কারো না কারো প্রিয়জন। কারো না কারো সন্তান। তাদের বাবা-মায়ের অবস্থার কথা চিন্তা করে আমারও অনেক কষ্ট হচ্ছে। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যদি একটু অসুস্থ হয় তাতেই আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। আর ছোট ছোট বাচ্চারা একেবারেই পুড়ে গেছে এই দৃশ্য দেখে বাবা-মায়ের অবস্থাটা কেমন হয়েছে সেটা হয়তো আমরা সবাই অনুভব করতে পারছি।
সময় যত যাচ্ছে মৃত্যুর খবর আরো বেশি শুনতে পাচ্ছি। খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়ায় একের পর এক মৃত্যুর খবর ভেসে আসছে। যারা হসপিটালে ভর্তি ছিল তাদের মাঝেও অনেকে মৃত্যুবরণ করেছে। এই খবরগুলো শুনে আরো বেশি খারাপ লাগছে। এই মৃত্যুর মিছিল আর মেনে নিতে পারছি না। এই মৃত্যুর মিছিল সজল হারানোর বেদনা আমরা সবাই উপলব্ধি করতে পারছি।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1948204993624121545?t=GFOJGtvNeFl8jLwEokjWhQ&s=19
https://x.com/shopon700/status/1948205523729559699?t=9rD5yj2i1l3vrECxxcQFUQ&s=19
https://x.com/shopon700/status/1947822471010521132?t=6k9UfOEBsXVppxIH96B7JQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
মৃত্যু জীবনের অবধারিত সত্য হলেও কিছু মৃত্যু আমাদের ভেতরটাকে চিরতরে ভেঙে দেয়। বিশেষ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিষ্পাপ শিশুদের ভয়াবহ মৃত্যু আমাদের প্রতিটি হৃদয়কে শোকস্তব্ধ করেছে। যারা আজ আর ফিরে আসবে না, তারা ছিলো কারো আদরের সন্তান, কারো চোখের আলো। এই ছোট ছোট মুখগুলোর জন্য আজ পুরো জাতি কাঁদছে। এই ঘটনার গভীর যন্ত্রণা যাদের আপনজন হারিয়েছে, তাদের কষ্টের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
এরকম পরিস্থিতিতে সবাই শোকাহত। ঘটনাটি সত্যি অনেক দুঃখজনক।
এই কঠিন সময়ে আপনার অনুভূতি আমি গভীরভাবে উপলব্ধি করছি। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে। আপনি একা নন, আমরা সবাই আপনার পাশে আছি।কখনো কখনো অন্যের জন্য কিছু করা আমাদের নিজেদের ব্যথা কমাতে সাহায্য করে। রক্তদান, স্বেচ্ছাসেবক হওয়া বা দুঃস্থদের পাশে দাঁড়ানো—এগুলো আপনাকে নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে।
এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষ ভালো নেই। ছোট ছোট বাচ্চাদের দেখে খুবই খারাপ লাগে ভাই।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.159896881679071 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.