You are viewing a single comment's thread from:
RE: চারপাশে শুধু মৃত্যুর মিছিল||
মৃত্যু জীবনের অবধারিত সত্য হলেও কিছু মৃত্যু আমাদের ভেতরটাকে চিরতরে ভেঙে দেয়। বিশেষ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিষ্পাপ শিশুদের ভয়াবহ মৃত্যু আমাদের প্রতিটি হৃদয়কে শোকস্তব্ধ করেছে। যারা আজ আর ফিরে আসবে না, তারা ছিলো কারো আদরের সন্তান, কারো চোখের আলো। এই ছোট ছোট মুখগুলোর জন্য আজ পুরো জাতি কাঁদছে। এই ঘটনার গভীর যন্ত্রণা যাদের আপনজন হারিয়েছে, তাদের কষ্টের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
এরকম পরিস্থিতিতে সবাই শোকাহত। ঘটনাটি সত্যি অনেক দুঃখজনক।