দীর্ঘ সাত বছর পর বড় ভাইয়ের সাথে দেখা।
ABB 5 অক্টোবর ২০২৩
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। দীর্ঘ সাত বছর পর হঠাৎই বড় ভাইয়ের সাথে দেখা হল। সে বিষয়ে আজ লিখতে বসলাম। আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
আমার খুবই একজন প্রিয় বড় ভাই ছিল। দীর্ঘ ৭ বছর পর প্রবাস থেকে দেশে এসেছে। একটা সময় তার সাথে অনেক বেশিই ঘুরাঘুরি করতাম। অনেক বেশি আড্ডা দিতাম। তার সাথে অনেক মধুর স্মৃতি রয়েছে আমার জীবনে। কয়েকদিন আগে হঠাৎ করেই বাজারে তার সাথে দেখা। কখন দেশে এসেছে তাও জানতাম না।
আমাকে দেখে অনেক বকাবকি শুরু করল। কারণ দীর্ঘদিন আমি কারো সাথেই যোগাযোগ করি না। আমার সাথে কেউ যোগাযোগ করলেই আমি শুধু তাদের সাথে কথা বলি। নিজ থেকে কারো যোগাযোগ রাখা বর্তমান আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। কারণ আজ কয়েক বছর আমি অনেক বেশি ব্যস্ত থাকি।
তাকে যখন এই বিষয়গুলো বললাম তখন সে অনেক বেশি খুশি হল। বিশেষভাবে বললাম বর্তমানে আমি নিজের জীবনকেই সময় দিচ্ছি। নিজের জীবনকে ডেভেলপ করতে পারলে একটা সময় সবার সাথে খুব ভালোভাবে যোগাযোগ সম্পর্ক ভালোবাসা করতে পারব। নিজের ব্যর্থ হলে দুনিয়ার কেউই একটা সময় যোগাযোগ রাখবে না।
তাকে যখন বিষয়গুলো সব বললাম তখন অনেক কথা বলল আমাকে। আসলে হঠাৎ করে কারো সাথে দেখা হলে অনেক বেশি ভালো লাগে। অনেক জোরাজোরি করে সুমন ভাইকে বললাম নাস্তা করার জন্য। সে নাকি কিছুক্ষণ আগেই নাস্তা করেছিল। বললাম হালকা কিছু হলেও আমাদের সাথে খেতে হবে।
আমি জোরাজুরি করার কারণে সে আমার কথা ফেলতে পারল না। এজন্য একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখান থেকে হালকা একটু নাস্তা করলাম। নাস্তা করতে করতে ও আমার এবং তার পারিবারিক কিছু কথা বললাম। এবং কাটানো অনেক মুহূর্তের কথা বলা হলো। পুরনো কয়েকটি ছবি দেখালো। সেগুলো দেখে আমি অনেক অবাক হয়েছিলাম।
ছবিগুলো আমাকে পাঠাতে বললাম কিন্তু ব্যস্ততার জন্য আর পাঠাতে পারে নাই। পরবর্তীতে যদি কখনো ছবিগুলো পায় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে পুরনো ছবিগুলোর সাথে বর্তমান কোন মিল নেই কিন্তু দেখতে খুব ভালো লাগে। আসলে এমন আমাদের সবার জীবনে রয়েছে যারা খুব প্রিয় থাকে কিন্তু একটা সময় অনেক দূর হয়ে যায়। তাদের সাথে হঠাৎ দেখা হলে অনেক বেশি ভালো লাগে।
সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। সে মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করে অনেক ভালো লাগলো। আসলে লাইফস্টাইল এর পোস্ট গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। কারণ অনেক স্মৃতি থেকে যায় এ পোস্টের মাধ্যমে। আমি আশা করি আপনাদের সবার আজকের এই লাইফ স্টাইল পোস্ট অনেক বেশি ভালো লাগবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/NARocky4/status/1709760235613942244?t=UWIiVQY8K8PxKcvzSCwcmw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বড় ভাই সুমন প্রবাস জীবন শেষে দীর্ঘ সাত বছর পর আপনার সাথে দেখা করতে করেছে আর সেই অনুভূতিটা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাটানো সুন্দর সময় টুকু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আসলে ভাই যে কাউকে দীর্ঘদিন পরে দেখা হলে তার সাথে মনের ভাব আদান-প্রদান টা একটু ব্যতিক্রম হয়ে থাকে। অনেকদিন পর দেখা হয়েছে বলেই বড় ভাই আপনাকে বকাবকি করেছে ভাই। তবে একটা কথা কি ভাই নিজের যদি কিছু না থাকে তাহলে মূল্য পাওয়া যায় না। আপনি নিজেকে সময় দিচ্ছেন এই কথাটা আমার খুব বেশি ভালো লেগেছে। যে নিজেকে সময় দিবেন আসে একদিন হারিয়ে যাবে অনেক কাছের বন্ধু বান্ধবের কাছ থেকে। যাইহোক অনেকদিন পরে একত্রে বেশ ভালো আড্ডা দিয়েছেন সময়টা বেশ ভালো পার করেছেন ধন্যবাদ আপনাকে ওই সময়টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভাইয়া অনেকদিন পরে কোন মানুষের সাথে বা আপনজনের সাথে দেখা হলে সেদিনের অনুভূতিটা দারুন থাকে। আপনি দেখছি সাত বছর পরে আপনার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে এবং খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন আপনার পোস্ট দেখে মনে হচ্ছে। আসলে এমন মুহূর্তটা মুহূর্তগুলো খুবই চমৎকার হয়ে থাকে। তবে আপনার বড় ভাইয়ের সাথে এতদিন পরে দেখা হয়েছে এবং সে অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার বড় ভাই সুমন দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছে জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে অনেকদিন পর বড় ভাইদের সাথে দেখা হলে সত্যিই বেশ আনন্দ হয়। ঠিক বলেছেন ভাই আপনি লাইফস্টাইল এর পোস্টগুলো লিখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
লাইফস্টাইল পোস্ট করতে এবং পড়তে আমারও খুব ভালো লাগে। কারণ কারো লাইফস্টাইল পোস্ট পড়লে তার দৈনন্দিন জীবন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। যাইহোক দীর্ঘদিন পর আপনার বড় ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে দারুণ সময় কাটিয়েছেন। আসলে মানুষের জীবনটা এমনই। জীবন জীবিকার তাগিদে মানুষকে পাল্টে যেতে হয়। তবুও কাছের মানুষদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করতে হয়। নয়তো মানুষজন স্বার্থপর ভাবে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার প্রিয় বড় সুমন ভাইয়ের সাথে তাহলে অনেকদিন পর দেখা হল। দীর্ঘ সাত বছর পর সেই প্রবাস থেকে দেশে আসলো। আসলে হঠাৎ করে দেখা হওয়ার কারণে আলাদা একটা অনুভূতি আপনার মধ্যে আসলো মনে হয়। প্রিয় মানুষগুলোকে অনেক দিন পর দেখলে এমনিতে অনেক ভালো লাগে। যাইহোক একসাথে বসে রেস্টুরেন্টে আপনারা ভালো সময় কাটিয়েছেন। এবং বড় ভাইয়ের সাথে ভালো সম্পর্ক থাকুক এই কামনা করি। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ভাই, পুরনো কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলে খুবই ভালো লাগে। ঠিক যেমন আপনার বড় ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হওয়ার পর আপনার ভালো লেগেছে। আসলেই যদি নিজে ব্যর্থ হয়ে যায় আমরা,তখন কেউ আর যোগাযোগ রাখবে না। কিন্তু এখন নিজের পিছনে সময় দেওয়াটাই সবচেয়ে ভালো। নিজে সফল হলে তখন সবাই নিজে থেকেই যোগাযোগ রাখবে। আপনার লেখাটি পড়ে বেশ ভালো লাগলো।