জেনারেল রাইটিং: থাকতে মূল্য দিতে শেখো, যখন থাকবে না তখন আফসোস করেও লাভ হবে না।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 30 মে ২০২৪ বৃহস্পতিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000129211.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"থাকতে মূল্য দিতে শেখো, যখন থাকবে না তখন আফসোস করেও লাভ হবে না।"

আমাদের জীবনের কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা বেঁচে থাকতে মূল্য দেইনা। কিন্তু ছেড়ে যাওয়ার পর কখনো না কখনো তাদের অভাব অবশ্যই বুঝতে পারি। আর তখন আফসোসও করে থাকি, আর মূল্যটা বুঝি। তাদের মূল্য আমাদের জীবনে কত বেশি ছিল। থাকতে মূল্য না দিলে, না থাকার পর আফসোস করে একেবারে লাভ হবে না। কারণ না থাকলে আফসোস করলে আমরা আর সেই মানুষকে ফিরে পাবো না। কারণ যে ছেড়ে চলে যাবে, সে আর কখনো আমাদের জীবনে আসবে না। আর আমরা শত আফসোস করলেও কিছু হবে না। তাইতো আমাদেরকে থাকতে অবশ্যই মূল্য দিতে হবে সেই মানুষগুলোকে।

প্রত্যেকটা বাবা-মা কিন্তু নিজের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। বাবা মায়েরা অনেক কষ্ট করে নিজের সন্তানদেরকে বড় করে থাকে। কিন্তু অনেক বেশি সন্তান রয়েছে যারা কিনা নিজেদের বাবা-মাকে মূল্য দিতে জানে না। তারা বাবা মায়ের মূল্য বুঝতে পারেনা। কিন্তু একদিন না একদিন অবশ্যই বাবা-মায়ের মূল্য বুঝতে পারে। কিন্তু ততদিনে আর তাদের বাবা-মা থাকে না। তত দিনে অনেক বেশি দেরি হয়ে যায়। এই মুহূর্তে এরকম অনেকে রয়েছে যারা কিনা বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের মর্যাদা একেবারেই বুঝতে পারে না। কিন্তু বাবা-মা যখন তাদেরকে ছেড়ে চলে যায়, অর্থাৎ মারা যায় তখনই বুঝে থাকে।

একটা প্রবাদ বাক্য আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শেখো, এটার ক্ষেত্রেও ঠিক এরকমটাই। থাকতে মূল্য দিতে শিখতে হবে আমাদের, না থাকলে হাজার আফসোস করে এবং কেঁদে লাভ নেই। শুধু বাবা মায়ের ক্ষেত্রে এরকমটা হয় না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ভাই-বোন সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে। মনে করেন, দুই ফ্রেন্ডের কথাই বলা যাক আগে। একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে, আর সব সময় তাকে মেনে চলার চেষ্টা করে। কিন্তু অন্য ফ্রেন্ড তার মূল্য দেয় না। আপনজনকে সেই মানুষটা বুঝতে পারে না। কিন্তু যখন তার ওই ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়, তখনই তার অভাবটা সে বুঝতে পারে। আর তখন সবকিছু মনে করে অনেক আফসোস করে।

আবার মনে করুন আত্মীয়-স্বজনরা আমাদেরকে থাকতে মূল্য দেয় না। কিন্তু এটা করা একেবারেই উচিত হয় না। সেই মানুষগুলো ও আমাদের অভাব তখনই বুঝতে পারে, যখন আমরা আর থাকি না। ভাইবোনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপারটাই ঘটে। ভাই বোনের সম্পর্কটা হয় সব থেকে সুন্দর এবং মধুর সম্পর্ক। ঝগড়া, খুনসুটি, মারামারি এগুলোর মধ্যে দিয়েই তো ভাই বোনের সম্পর্কটা হয়ে থাকে। কিন্তু অনেক ভাই বোন এটার মূল্য দেয় না। কিন্তু যখন তারা দুজন আলাদা হয়ে যায়, অথবা একসাথে আর কখনো থাকে না, তখনই নিজেদের অভাবটা তিলে তিলে বুঝতে পারে। কিন্তু তখন আর আফসোস করে কি হবে।

এরকম ভাবেই সব ক্ষেত্রে আমাদের উচিত থাকতে মূল্য দিতে শেখা। তাহলে পরবর্তীতে আর আমাদের আফসোস করতে হবে না এগুলোকে নিয়ে। কিন্তু আমরা যদি থাকতে মূল্য না দিই, তাহলে না থাকলে অবশ্যই আমরা আফসোস করবো। কোনটার গুরুত্ব কত বেশি, কার গুরুত্বপূর্ণ কত বেশি এটা আমাদেরকে বুঝতে শিখতে হবে এই জন্য। আপনাদের সবার উচিত থাকতে মূল্য দিতে শেখা। থাকতে মূল্য দিতে যদি না শিখেন, তাহলে না থাকলে আফসোস করতে হবে আপনাদের। এই টপিক নিয়ে কিছু লেখা লেখার চেষ্টা করলাম আজ। পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হবো।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে ভাইয়া আমাদের সমাজটা এমনি থাকতে আমরা কাউকে মূল্য দিতে জানি না। সত্যি আমাদের জন্য এটা অনেক বড় কষ্টের। থাকতে আমরা তাকে কোন কিছু মনে করি না। তবে না থাকলে বুঝা যায় সে কি ছিল। তাই আমাদের সবারই উচিত থাকতে সবাইকে মূল্য দেওয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জীবনে থাকতে তাকে মূল্য দেওয়া উচিত।যখন কেউ জীবন থেকে হারিয়ে যায় তখন খুবই আফসোস হয়। যখন সে থাকে না তখন তার মূল্যটা আমরা খুবই হাড়ে হাড়ে বুঝি। চাইলেও আমরা তাকে তখন ফিরে পাই না। খুবই চমৎকার কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু পরবর্তীতে যখন আফসোস হয় তখন আর লাভ থাকেনা। অনেক ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমরা সবসময় থাকতে মুল্য দিই না এবং যখন থাকে না তখন আফসোস করি। আসলে এরকম করা কখনো ঠিক নয়। আমাদের কাছে যখন যা কিছু থাকবে সেটা যদি আমরা ভালোভাবে মূল্য দিতে পারি এবং তার গুরুত্ব বুঝতে পারিনি তাহলে সেটি হারিয়ে গেলেও আমাদেরকে আফসোস করতে হবে না। ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি পোস্ট লিখার চেষ্টা করেছি ভাই। আসলে আমাদের তখন আফসোস করে লাভ হয় না। খুবই ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এটা আসলেই ভাই চিরন্তন সত্য একটি কথা! কিন্তু আপনি যেমন অনেকগুলো সম্পর্ক দেখিয়েই উদাহরণ দিলেন, বাবা-মা, আত্নীয় পরিজন, কিংবা বন্ধু - থাকতেই সঠিক মূল্য টা দিতে পারলে তো লাইফ এর অধিকাংশ সমস্যাই সমাধান হয়ে যেতো! মানুষে মানুষে ভুল বোঝাবুঝি প্রতিনিয়ত ই তৈরি হতে থাকে, আর এই ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয় অভিমান- অভিযোগ! ওর থেকেই অবহেলা বা অবমূল্যায়ন! আসলেই যদি মানুষ গুলো থাকতেই তাদের সঠিক মূল্যায়ন করার চর্চা করা হয়, আমার দৃঢ় বিশ্বাস যে তবে মানুষের অধিকাংশ সমস্যাই দূর হয়ে যেতো।

 2 years ago 

এটি শতভাগ ঠিক আপু। সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

যে সমস্ত সন্তানরা তার বাবা মাকে মূল্য দেয় না, আমি মোটেই তাদের মানুষ বলে মনে করি না। তবে শুধুমাত্র মা-বাবার ক্ষেত্রে নয়, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা ভাই বোন, সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই মানুষগুলো একবার হারিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকেনা। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিৎ, সেটা না হলে আফসোস করেই জীবন যাবে।

 2 years ago 

আমি নিজেও ভাই। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39