ভালোবাসা দিয়ে বিশ্বজয়steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


lion-3012515_1280.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ লিখতে বসেছি। রাইটিং ব্লগ গুলো লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ রাইটিং ব্লগের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এই কথাগুলোর মাধ্যমে যদি কেউ একজন, ভালো বুঝতে পারে তাহলে আমার সফলতা। আজকের বিষয় হচ্ছে ভালোবাসা দিয়ে বিশ্বাস হয়। অর্থাৎ বর্তমান পৃথিবীতে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। যেকোনো কিছু ভালোবাসা দিয়ে জয় করা যায়।

ভালোবাসা একটি পবিত্র শব্দ। এই শব্দের অনেক বিশালতা রয়েছে। আজকের ভালোবাসা শব্দটির সাথে দুনিয়ার সব কিছু জড়িত রয়েছে। সৃষ্টিকর্তা এই দুনিয়াটি তৈরি করেছেন শুধু ভালোবেসে। আর এজন্য দুনিয়া তৈরি করার সর্বপ্রথম তার প্রিয় বন্ধুকে সৃষ্টি করেছেন। শুধু ভালবেসে। বর্তমানে সবাই ভালোবাসার জন্য সব কিছু করতে পারে। ছেলে মাকে ভালোবেসে, যেভাবে জীবন দিতে দ্বিধাবোধ করে না। তেমনি একজন ভালোবাসার মানুষের জন্য ও জীবন দিতে দ্বিধাবোধ করে না। শুধু মানুষকে ভালোবাসা নয়, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসা যায়। প্রত্যেকটা বস্তুকে ভালোবাসা যায়।

দেশকে ভালোবেসে আমরা দেশের জন্য লড়তে পারি। তাহলে আমরা দেশকে কতটা ভালবাসি। আর এভাবে যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসতো, তাহলে আজ দুনিয়াতে মিথ্যা অবিচার জুলুম শোষণ থাকতো না। আর দুনিয়াতে ভালোবাসার বিশ্ব জয় হতো। আর এই বিশ্বজয়ের নাম হচ্ছে মানবতা। অর্থাৎ বিশ্ব মানবতা। আমরা যদি প্রত্যেক জন প্রত্যেকটি মানুষকে ভালবাসে, তাহলেই যেভাবে দেশ রক্ষা পাবে তেমনি পুরো দুনিয়াটা রক্ষা পাবে।

আমাদের জীবনটা শুধু দেশের জন্য নয়। আমরা নিজেকে পুরো দুনিয়ার মনে করতে হবে। আমরা যদি শুধু আমার দেশটিকে ভালোবাসি তাহলে, অন্য দেশের মানুষগুলোকে ভালোবাসা হয় না। এজন্য আমাদের উচিত প্রত্যেকটি দেশের মানুষকে ভালবাসা। আর আমরা যদি প্রত্যেকটি দেশের মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি তাহলে কখনোই অন্য দেশের খারাপ বা যুদ্ধ চাইবো না। আর যদি সবাই সবাইকে ভালোবাসে তাহলে পুরো দুনিয়াটা শান্তিতে থাকবে। আর দুনিয়াতে শান্তিতে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য সর্বপ্রথম আমাদের সবাই মানুষ মানুষকে ভালবাসতে হবে।

শুধু মানুষ মানুষকে ভালবাসলে দুনিয়া অর্থাৎ বিশ্ব জয় করা সম্ভব। তার সাথে প্রত্যেকটি ধর্মের মানুষ প্রত্যেকটি ধর্মের মানুষকে ভালবাসতে হবে। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সবকিছুর উর্ধ্বে উঠে মানুষকে ভালবাসতে হবে। আর আমরা যদি সবাই সব জাতির সব ধর্মের সব বর্ণের মানুষকে ভালোবাসি তাহলে মানবিক একটি দুনিয়া গড়ে উঠবে। যে দুনিয়ার অর্থ সম্পদ সবকিছু মানুষের জন্য থাকবে। যে দুনিয়াতে গরিব অসহায় মানুষ থাকবে না। কয়লার খুনি হীরের খুনি তেলের খুনি ইত্যাদি সব সম্পদ সকল মানুষের সমানভাবে বন্টন হবে।

এমন একটি দুনিয়া যদি হয় তাহলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ভালবাসতে হবে। এজন্য প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র বিশ্ব সবকিছু সুন্দর হবে ‌। আমি মনে করি আমাদের সবার হৃদয়ে মনুষ্যত্ব রয়েছে। তার সাথে ভালোবাসা রয়েছে। এজন্য আমি বলব প্রত্যেক জন প্রত্যেক মানুষকে ভালবাসতে। কুলুষিত হৃদয়টা পরিহার করে সুন্দর একটি হৃদয় গঠন করাটাই হলো ভালোবাসা। আর এই ভালবাসা যদি সবার হৃদয় থাকে তাহলে সবাই বিশ্ব জয় করতে পারবে। পুরো বিশ্বটা মানবিক দুনিয়া গড়ে উঠবে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভালোবাসা দিয়ে অবশ্যই বিশ্বজয় করা যায়। তবে বর্তমানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা নেই। বেশিরভাগ মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে নেই। পশু পাখি তো দূরে থাক, মানুষের প্রতি বিন্দুমাত্র দয়া মায়া নেই। তাইতো এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই বর্তমানে মানুষের প্রতি মানুষের মনুষ্যত্ব একেবারেই নেই। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনি কিন্তু সব সময়ই ভালো কিছু লেখার চেষ্টা করেন। আজও বেশ ভালো একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীটাকেই জয় করা সম্ভব। যেখানে ভালোবাসা নেই সেখানে তো কিছুই নেই। সব মিলিয়ে ভালো ছিল আজকের পোস্টটি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। ভালোবাসা দিয়ে দুনিয়ার সবকিছু জয় করা সম্ভব

 3 years ago 

ভালোবাসা নিয়ে একটা কথা রয়েছে যে আপনাকে বেশি ঘৃণা করবে আপনি তাকে বেশি ভালোবাসবেন। পৃথিবীতে বহু রকম মানুষের বসবাস। মানুষের চেহারা যেমন মিল নেই তেমন মানুষের মনেরও মিল নাই। আর এই অমিলের মধ্যে মানুষের মন পেতে হলে, অবশ্যই জাতি ধর্ম বর্ণ এসবের দিকে না তাকিয়ে, সবাইকে ভালবাসতে হবে। তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। তাহলে একটা সময় দেখা যাবে শত্রু আপনার বন্ধু হয়ে গেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন। আসলে ভালবাসলে দুনিয়ার সকল মানুষকে ভালোবাসা যায়।

 3 years ago 

দেশপ্রেম এমনই একটা জিনিস যা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা পর্যন্ত নিয়ে যেতে পারে। আসলে এমনটা না হলে তো হবে না দেশের প্রতি ভালোবাসা আমাদের এমনটাই হতে হবে। এজন্যই তো বলা হয় ভালোবাসা দিয়ে বিশ্ব জয় লাভ করা সম্ভব।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। প্রতিনিয়ত পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসা দিয়ে বিশ্বজয় এই জেনারেল রাইটিং পড়ে অনেক বেশি ভালো লাগলো ভাই। আপনি সত্যি বলেছেন ভালোবাসা হলো পবিত্র। আর ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা একেবারে সত্যি কথা, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব

 3 years ago 

ভাইয়া আপনার লেখা আজকের পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো।টাইটেল টা চমৎকার ছিল।ভালোবাসা দিয়ে বিশ্বজয় সম্ভব।একজন দূরের মানুষকেও কাছের মানুষ বানিয়ে নেওয়া যায় এই ভালোবাসা দ্বারা।পৃথিবীতে এতো কিছু সৃষ্টি হয়েছে সবকিছুর মুলেই ছিল এই ভালোবাসা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে পুরোটাই চেষ্টা করলাম সুন্দর করে লেখার।

 3 years ago 

শুধুমাত্র মানুষ যদি মানুষকে ভালোবাসে একে অপরকে হিংসা না করে তাহলে পৃথিবী টাই বদলে যাবে। সত্যি সত্যি মানুষ ভালোবাসা দিয়ে বিশ্বজয় করে ফেলবে। আর এটা হলে পৃথিবীতে এতো যুদ্ধ এতো অস্ত্র কিছুই থাকত না। সর্বোপরি মানুষ ভালো থাকত। কিন্তু বতর্মানে প্রায় অসম্ভব। আমরা মানুষেরা এখন জাতি ধর্ম দেশ সবার আগে বিবেচনা করি। তবে আপনার লেখার বিষয়টা চমৎকার ছিল ভাই। এবং সুন্দর লিখেছেন।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখার বিষয়টা চমৎকার লিখেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37