সবার ভিতরেই অজানা কিছু কষ্ট লুকিয়ে থাকে, যেটা তাদের সাথে ভালোভাবে মিশলেই একসময় বোঝা যায়

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 6 জুন ২০২৪✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000134783.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"সবার ভিতরেই অজানা কিছু কষ্ট লুকিয়ে থাকে, যেটা তাদের সাথে ভালোভাবে মিশলেই একসময় বোঝা যায়।"

প্রত্যেকটা মানুষের জীবনেই কোন না কোন কষ্ট অবশ্যই রয়েছে। আমরা যদি কষ্টে থাকি তাহলে অন্যদেরকে দেখলে আমাদের মনে হয় তারা হয়তো কতই না সুখে আছে। তাদের মতো যদি আমাদের জীবনটা হতো তাহলে অনেক ভালোই হতো। কিন্তু একটা মানুষের উপর টা দেখে কখনোই ভেতরটা বিবেচনা করা যায় না। একটা মানুষের ভেতরে কি চলতেছে এটা কখনোই উপর থেকে বোঝা যায় না, যতক্ষণ না আমরা তার সাথে মেলামেশা করে সেই বিষয়গুলো জানতে পারি। এরকম সব মানুষের ভিতরই কোন না কোন কষ্ট লুকিয়ে থাকে, যেটা আমরা দেখি না। আসলে মানুষ নিজেদের কষ্টটা প্রকাশ করে না।

কিন্তু একটা মানুষের সাথে মিলামেশা করলে একসময় না একসময় আমরা অবশ্যই তার ভেতরে লুকিয়ে থাকা কষ্টটা সম্পর্কে ভালোভাবেই জেনে নিতে পারি। আর আমাদেরকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে সব মানুষ সুখী নয় এবং সব মানুষ সুখে থাকে না কখনোই। একটা না একটা কিছু অবশ্যই থাকে না মানুষের জীবনে। তবুও সবাই চায় জীবনে সুখী হওয়ার জন্য। কিন্তু কয়েকদিন ভালো থাকলেও আবার মতে কষ্টের কিছু বিষয় দেখা দেয়। আমরা যখন কষ্টে থাকি হয়তো ভাবি অন্যরা ভালো আছে। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে আমাদের থেকেও বেশি কষ্টে যারা রয়েছে, তাহলে তাদের এখন কি রকম অবস্থা। এসব ভেবে নিজেদের সান্তনা দেওয়া উচিত।

একটা মানুষের ভেতরটা আমরা কখনোই জানতে পারবো না, যতক্ষণ না সেই মানুষটার সাথে আমরা একেবারে মিশে যাচ্ছি। আস্তে আস্তে মিশতে মিশতে আমরা সেই মানুষটা সম্পর্কে ভালো-মন্দ সবকিছু জানতে পারবো। এবং সে মানুষটার সুখ দুঃখের কথা সবকিছুই বুঝতে পারবো। আমাদের ভেতরে যেমন অজানা কিছু কষ্ট লুকিয়ে রয়েছে, তেমনি অন্যদের ভেতরেও এরকম কিছু অজানা কষ্ট রয়েছে, যা মানুষকে ভেতরে ভেতরে একেবারে ধ্বংস করে দেয়। সেই কষ্টটা তারাও পারে না কোনভাবেই মেনে নিতে। সেটার থেকে বেরিয়ে আসতে সবাই চায়। তারাও এটাই ভাবে তারাই হয়তো বেশি কষ্টে রয়েছে। কিন্তু এরকমটা একেবারেই নয়।

আমাদের সবার উচিত অন্য সব মানুষের সাথে মেলামেশা করে সেই মানুষদের ভেতরটা সম্পর্কে জানা। প্রত্যেকটা মানুষের সম্পর্কে জানা আমাদের জন্য জরুরী। তাহলে আমরা কখনো কোন সিচুয়েশনে পড়লে নিজেকে এটা বলে সান্তনা দিতে পারবো যে, এরকম অনেকেই রয়েছে যারা এরকম সিচুয়েশনে রয়েছে। অন্যদের জীবনেও তো এরকম কষ্ট হয়েছে তাহলে তারা ভালো নেই। আমরা যখন এটা ভালো মানুষের সাথে মেলামেশা করে তার সম্পর্কে সবকিছু জানতে পারবো, তখন আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তখন তাদের মনটাও যেমন অনেক বেশি হালকা হবে, তেমনি আমাদের কাছেও ভালো লাগবে।

একটা মানুষের ওপর টা দেখে যদি আমরা এটা বিবেচনা করে ফেলি যে, সেই মানুষের ভেতরটা কিরকম। তাহলে আমাদের ওই চিন্তা ধারণাটা সবথেকে বড় ভুল হবে। কারণ একটা মানুষের উপরটা যেরকম হয়, সেই মানুষটার ভেতরটা কখনোই ওরকম হয় না। তার থেকে পুরোপুরি ভিন্ন হয়ে থাকে। উপরে একটা মানুষ সব সময় হাসি খুশি থাকলেও তার ভেতরে কষ্ট আছে কিনা এটা আমরা বুঝতে পারি না। আমরা এটা মনে করি যে, সেই মানুষটা সব সময় হাসিখুশি থাকে হয়তো সে মানুষটার কোন কষ্ট নেই। কিন্তু হাসি খুশি থাকা সেই মানুষটার ভেতরেও এমন কিছু কষ্ট রয়েছে, যা তাকে ভেতরে ভেতরেই কষ্ট দেয় এবং কাঁদায়। তাই আমি মনে করি মানুষের ভেতরে লুকিয়ে থাকা অজানা সেই কষ্ট তখনই বুঝতে পারি আমরা, যখন তার সাথে মেলামেশা করি। আজ এই টপিক নিয়ে এই পর্যন্তই লিখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ ভাইয়া কি করে আপনি এমন সুন্দর কথা গুলো লিখলেন? একেবারে মনের কথা গুলো কে তুলে নিয়ে আসলেন। আসলেই সুখের আড়ালে মানুষের জীবনে অনেক দুঃখ লুকিয়ে থাকে। সেটা কেউ বুঝতে পারে না। বা বুঝতে চায় না। আমাদের উচিত আমাদের পাশের মানুষ গুলোর দুঃখ গুলো কে বুঝার চেষ্টা করা।

 2 years ago 

হ্যাঁ কষ্ট সবার ভিতরে থাকে হয়তো আমরা বুঝতে পারি না।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান। আমরা বাস্তব যে সমস্ত মানুষের সাথে চলাচল করি তাদের ভেতরের কষ্টটা কখনোই জানে না। তবে একান্ত নিকটে চলাচল করলে পারে এমন একটা সময় বেশ অনেক কিছু জানার সুযোগ হয়। অর্থাৎ কোন ব্যক্তির দুর্বলতার বিষয়টা জানতে পারা যায়। তবে একথা সত্য দুনিয়ায় কোন মানুষ সুখী নয় কেউ না কেউ কোনো না কোনোভাবে অসুখী।

 2 years ago 

হ্যাঁ দুনিয়াতে কেউই সুখী না। সম্পূর্ণভাবে সুখী এখনো কেউ নয়।

 2 years ago 

আসলে আমরা অন্যজনকে দেখলে ভাবি সে মানুষটা সুখী, কিন্তু আসলে তার ভেতরেও কষ্ট লুকিয়ে রয়েছে এটাই একেবারে ঠিক কথা। আসলে মানুষের হাসি মুখ দেখলে সবে মনে করে অন্যরা হয়তো সুখী। কিন্তু তাদের ভিতরেও আলাদা কিছু কষ্ট রয়েছে যেটা তারা প্রকাশ করে না। আমরা যত কষ্টই থাকি না কেন নিজেদেরকে সান্ত্বনা দেওয়া উচিত অন্যদের কথা ভেবে। তোমার লেখাগুলো সত্যি আমার কাছে ভালো লেগেছে। বাস্তবতাকে সুন্দর করে তুমি ফুটিয়ে তুলেছো লেখা গুলোর মাধ্যমে।

 2 years ago 

আসলে সবাই নিজেদের ভেতরে থাকা কষ্টটা প্রকাশ করে না। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অনেক কষ্ট আছে যেগুলো তাদের সাথে না মিশলে কখনোই বোঝা যায় না। আসলে আমরা সবাই সব দিক থেকে সুখী নয়। কোন না কোন এক দিক থেকে আমরা অসুখী। তবে তাদের সাথে গভীরভাবে না মিশলে তা বোঝা যায় না। পোস্টটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ প্রত্যেকটা মানুষ কোন না কোন দিক দিয়ে অসুখী।

 2 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া প্রতিটি মানুষের কাছে এমনই। কিন্তু সব বিষয় তো সবার সাথে শেয়ার করা যায় না। যখন কারো সাথে খুব বেশি বন্ধুত্ব হয়ে যায় তখনই সেই মানুষটি মনের ভাবগুলো প্রকাশ করতে চেষ্টা করেন। কোন মানুষের সাথে যখন ভালো বন্ধুত্ব হয়ে যায় তার মনের কষ্টগুলো জানার সুযোগ হয়। আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছি মানুষের ভিতরের ভাব গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

পৃথিবীর সবচাইতে কঠিন এবং সহজ কাজ মানুষকে দেখেই বিচার করে ফেলা। অধিকাংশ সময় আমরা এটা সহজেই করে ফেলি। এবং সেটাই হয় আমাদের ভুল। একজন মানুষের মধ্যে কী আছে বা নেই সেটা আমাদের দ্বারা বিবেচনা করা কখনোই সম্ভব না। একমাএ তার সাথে যখন ঘনিষ্ঠভাবে মেলামেশা করা যায় কথা বলা হয় অনূভুতি শেয়ার করা যায় তখনই তার ভেতরের কথাগুলো বেরিয়ে আসে।

 2 years ago 

হ্যাঁ সবার সাথে আমরা ঘনিষ্ঠভাবে মিশলেই তাদের কষ্ট বুঝতে পারবো।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে গুছিয়ে আপনার মতামত তুলে ধরেছেন ভাইয়া। আসলেই মানুষের জীবন দূর থেকে দেখলে অনেক সুন্দর, অনেক সুখি মনে হয় । তবে কোন না কোন গভীর কষ্ট দুঃখ রয়েছে প্রত্যেকের জীবনেই। যেটা গভীরভাবে না মিশলে জানা যায় না। আমরা সকলকে দেখাতে পছন্দ করি, কিন্তু আমাদের কষ্টগুলো খুব সহজে কাউকে দেখাতে সচ্ছন্দ বোধ করি না।

 2 years ago 

চেষ্টা করেছিস সবকিছুকে সুন্দরভাবে তুলে ধরে বাস্তবিক কথাটাকে সবার মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39