বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে।

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 26 নভেম্বর ২০২৩ ♥️ রবিবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000040291.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে এ নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমরা সবাই জানি সময়ের মূল্য অপরিসীম। আমাদের সবার উচিত সময়ের মূল্য দেওয়া সঠিক সময়ে। আমাদের সবার জীবনে সময়ের মূল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সময়ের মূল্য যদি আমরা কেউ না দিতে পারি, তাহলে জীবনে কখনো সফল হতে পারব না। আর আমাদেরকে বড় হতে হলেও সময়ের মূল্য দিতে হবে। সব কাজের সময় অনেক বেশি প্রয়োজন। যার জন্য সময়ের মূল্য দেওয়া অতি প্রয়োজন। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে, এ বিষয়টা আমরা সব সময় বলে থাকি। আর এটা আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। আমরা যদি সময়ের মূল্য দেই, তাহলে সময়ও আমাদেরকে মূল্য দেবে।

আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজ করি এবং সময়ের মূল্য দিয়ে তা ভালোভাবে সম্পূর্ণ করি, তাহলে ওই কাজটা সুন্দরভাবে করতে পারব। আর যদি ওই সময়ে কাজটা না করে, পরে করার জন্য ফেলে দেই, তাহলে আমাদের এই সময়টা নষ্ট হবে। যার কারণে আমরা নিজেদের লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না এবং আমরা সফল হতে পারব না। একজন মানুষ ছোট থেকে বড় হয় অনেক সময় অতিবাহিত করে। কেউই হুট করে ছোট থেকে বড় হতে পারে না। আর শুধুমাত্র ছোট থেকে বড় না, একজন মানুষকে বড় হতে হলে অর্থাৎ উঁচু একটা স্থানে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে হলেও সময়ের মূল্য দেওয়া গুরুত্বপূর্ণ।

মনে করেন আমি একটা অফিসে চাকরি করি। আর ওই অফিসটা আমাকে ভালোভাবে চালাতে হবে সঠিক সময়ে, সঠিক কাজ করে এবং প্রতিনিয়ত সব কাজের মাধ্যমে। আমি যদি এই চাকরিটা করার জন্য ভালোভাবে সময় না দিই, তাহলে ওই অফিসটা আমি ভালো একটা স্থানে নিয়ে যেতে পারবো না। আর আমি যদি কাজ করার ক্ষেত্রে প্রতিনিয়ত ভালোভাবে কাজগুলো করি এবং সময় এর মূল্য বুঝি, তাহলে আমি ওই অফিসটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সফল হতে পারব। ওই অফিসের প্রত্যেকটা কাজ আমাকে সময়ের মূল্য দিয়ে করতে হবে, না হলে আমি ভালোভাবে কোন কাজ করতে একেবারেই পারবো না। যার কারণে আমার লস হবে।

সময় এমন একটা জিনিস যাকে অবহেলা করা আমাদের কারোরই একেবারে উচিত না। কারণ আমরা যদি সময়কে অবহেলা করি, তাহলে সময়ও আমাদেরকে অবহেলা করবে। আর সময়ের কারণে একদিন পস্তাতে হবে আমাদের । তখন আমরা ভাববো যদি সময়ের কাজটা সময়ে করে নিতাম, তাহলে এখন আমাদের সাথে এরকম কিছুই হতো না। আর এই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখা উচিত। আর আমরা যদি এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সময়কে অবহেলা না করি, তাহলে আমাদের কাজগুলো অনেক ভালো হবে এবং পরবর্তীতে আর আমাদেরকে এই বিষয়টা নিয়ে আফসোস করতে হবে না।

আমি ও প্রতিনিয়ত চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নেওয়ার। শুধু সময়ের কাজ সময়ে না, আমি অগ্রিম কাজ করে নিতে পছন্দ করি। যার জন্য আমাকে আর পরবর্তীতে আফসোস করতে হয় না। আর আমি নিশ্চিন্তে সব কাজ করতে পারি। এই বিষয়টা আমি সবসময় মাথায় রাখি, আর আমি সবাইকে বলব সময়ের মূল্য দিতে শিখুন। কারণ সময় একদিন আমাদেরকে অনেক বড় করবে। সময়ের কারণে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর সময়ের মূল্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণ পোস্ট অনেক বেশি ভালো লাগবে। কি রকম লেগেছে এটা আশা করছি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

প্রত্যেকটা মানুষের জীবনের সময়ের মূল্যটা আসলেই অপরিসীম। আমাদেরকে বড় হতে হলে সময়ের মূল্য দিতে হবে এটা একেবারে ঠিক। সময়ের প্রতি যদি আমরা গুরুত্ব রাখি এবং ধৈর্য ধরে থাকি, তাহলে আমরা একসময় অনেক বড় হতে পারব এবং সফলতা লাভ করতে পারব। আজকে অনেক সুন্দর করে এই টপিকটা তুলে ধরে তুমি সম্পূর্ণ পোস্ট লিখেছো। বাস্তবিক ও সত্য কিছু কথা তুলে ধরা হয়েছে এই পোষ্টের মাধ্যমে, যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

তুমি সত্য বলেছ সময়ের প্রতি গুরুত্ব রাখলে এবং ধৈর্য ধরে থাকলে আমরা সফল হতে পারব।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জি ভাইয়া সবাইকে কাজে লাগিয়ে সময় অবহেলা না করে সঠিক সময়ে সঠিক কাজ করলেই আমরা জীবনে উন্নতি করতে পারবো। আমিও সব সময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নেওয়া পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করা ।

 3 years ago 

আপনি নিজেও সময়ের কাজ সময়ে সম্পন্ন করার চেষ্টা করেন বিষয়টা জেনে ভালো লাগলো।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান, সময়ের মূল্য আর সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। জীবনে যে যত সময়কে মূল্যায়ন করতে পারবে এবং সে অনুপাতে কাজে লাগাতে পারবে অবশ্যই সে বড় হতে পারবে।

 3 years ago 

আসলে সময় মূল্যায়ন করে চললে অবশ্যই একটা মানুষ বড় হতে পারবে এবং অনেক দূরে এগিয়ে যেতে পারবে।

 3 years ago 

ছেলেবেলা সময়ের মূল্য রচনাটি পড়েছিলাম। আর আজ আপনার পোষ্টের মাধ্যমে সময়ের মূল্য সম্পর্কে অনেক ভালোভাবে আরও কিছু জানতে পারলাম। এটা কিন্তু সত্য ভাইয়া আগে আগে সব কাজ করে রাখলে পরে আর কোন কষ্ট হয় না। ভালো লাগলো আপনি সময়ের কাজ সময় করেন বিষয়টি জেনে। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোষ্টের মাধ্যমে এই বিষয়টা সম্পর্কে আরো কিছু জানতে পেরেছেন জেনে ভালো লাগলো। আগে কোন কাজ করলে পরবর্তীতে কষ্ট হয়না।

 3 years ago 

সময়ের মূল্য মানুষের জীবনে অপরিসীম। সময়ের মূল্য দিলে জিবনটা সুন্দর হয়।সময়ের মূল্য দিলে সঠিক কাজ সঠিক সময়ে করতে পারি সেটা হোক স্কুল কলেজ কিংবা অফিস। সময়ের মূল্য দিলে জিবনের প্রতি টি কাজ সুস্থ সুন্দর ভাবে করা সম্ভব। আপনি সময়ের মূল্য নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপনি, সময়ের মূল্য মানুষের জীবনে অপরিসীম।

 3 years ago 

একটা সময় যারা সময় নষ্ট করেছে ভবিষ্যতে গিয়ে সময় তাদের নষ্ট করবে। সময় এবং নদীর স্রোত কখনোই থেমে থাকে না কারো জন্য ব ভালো কিছু করতে হলে সময়ের গুরুত্ব দিতে হবে সঙ্গে সঙ্গে সময়ের সঠিক ব‍্যবহারও করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই সময়ের গুরুত্ব দেয় না। চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই। ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যারা সময়ের মূল্য ছোট থেকে দেয় না, তারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে। তাই ছোটবেলা থেকে সময়ের মূল্য দেওয়া উচিত।

 3 years ago 

আসলে ভাইয়া সময়ের মূল্য দেওয়া আমাদের সবারই উচিত। সত্যি আমরা যদি সময়ের কাজ সময়ে না করি তাহলে আমাদের পস্তাতে হবে। আর আজকের কাজ যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে হয়তো আমাদের কোন কাজই হবে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক কালকের জন্য কাজটা ফেলে রাখলে, আমাদের কোন কাজই হবে না।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি ভাইয়া বড়ো হতে গেলে সবাইকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে প্রথমে।কেননা সময় আমাদের জীবনের বড়ো শিক্ষক।সময়ের সাথে আমরা আমাদের নিজেদের অবস্থান বুঝতে শিখি।ভালো লাগলো লেখাটি অনেক।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে সময় আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়। আর সময়কে মূল্যায়ন করা উচিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39