জেনারেলরাইটিং : নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে।

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০৪ জানুয়ারি ২০২৪ ✅ বৃহস্পতিবার

“নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে। কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরী।“

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000053913.webp

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা নিজেদেরকে বিশ্বাস করতে অনেক বেশি ভয় পায়। তারা মনে করে নিজেদেরকে যদি তারা বিশ্বাস করে, তাহলে তারা জীবনে কোন কিছু করতে পারবে না। অন্যদের উপরে নির্ভর করে হলেও কিছু একটা করতে পারবে। তবে এরকম ধারণা গুলো একেবারেই ভুল বলে আমি সব সময় মনে করি এবং মনে করব। কারণ হয়তো একটা মানুষ নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে অনেক বেশি ভয় পায়। এটা কিন্তু প্রথম প্রথম হয়, সব সময় হয় না। তারা যদি নিজেদের উপর বিশ্বাস রাখে, তবেই তো তারা জীবনে ভালো কিছু করতে পারবে। এবং এটা তাদের জীবনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের উপরে বিশ্বাস থাকলেই আমরা যে কোন সিদ্ধান্ত ও ভালোভাবে নিতে পারব। প্রথম প্রথম ভয় করলেও আমাদের নিজের উপরে বিশ্বাস রাখতে হবে।

নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে আমরা ভয় পাই, কারণ আমরা মনে করি আমাদের ওপর বিশ্বাস রাখলে হয়তো কোন সিদ্ধান্ত নিতে গেলে আমরা ভুল করব। এবং কি পুরোপুরি কনফার্ম হবো না। এটা আসলে সত্য হবে, নাকি হবে না। তবে আমরা যদি নিজেদের উপরে পুরোপুরি ভাবে বিশ্বাস রাখি, তাহলে দেখা যাবে আমাদের ওই সিদ্ধান্তটা একেবারে সত্যি হয়েছে এবং আমরা আমাদের সিদ্ধান্তটা নিতে ভুল করিনি। এবং কি নিজের উপরে বিশ্বাস রাখলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আর জীবনের জন্য খুবই জরুরী হচ্ছে নিজের উপরে পুরোপুরি ভাবে বিশ্বাস রাখা। এককথায় নিজের উপর আত্মবিশ্বাসটা রাখতে হবে আমাদের। একজন মানুষ নিজের উপর আত্মবিশ্বাস রাখলে সে নিজের সিদ্ধান্ত কখনোই ভুল নিতে পারে না।

দরুন, একজন ব্যক্তি নিজের উপর আত্মবিশ্বাস রেখে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত। আর সে সব সময় এটাই মনে করে, নিজের উপর পুরোপুরি ভাবে বিশ্বাস রাখা অনেক বেশি জরুরী নিজের জীবনের জন্য। নিজের পর আত্মবিশ্বাস রেখে সবগুলো কাজ করে। আর কোন কাজ পারবে না, এই কথা বলে না। কারণ সে জানে, তার নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে। সে চেষ্টা করলে সব কিছুই সম্ভব এটা মনে করে। আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা কোন সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে তা অবশ্যই সঠিক হবে, আর এই বিষয়টা তিনি সবসময় বলে থাকেন। নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে নিজের লক্ষ্যেও খুব তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হবে এটাই মনে করে। এভাবে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে পুরো পৃথিবীটা জয় করা যায়।

সব সময় কিন্তু সব মানুষের ভেতর এই আত্মবিশ্বাসটা থাকে না। অনেকেই অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তারা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে অনেক বেশি ভয় পায়। বিশেষ করে নিজের উপরে পুরোপুরি বিশ্বাস করতে অনেক বেশি ভয় পায়। তারা মনে করে অন্যরা তাদেরকে সাহায্য করছে এতেই অনেক। মনে করে স্বপ্নের দিকে এগিয়ে যেতে তারাই সাহায্য করবে। এবং সেই মানুষগুলোর সিদ্ধান্তকে তারা নিজেদের থেকেও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। কারণ তাদের তো নিজেদের উপর একেবারে আত্মবিশ্বাস নেই। কিভাবেই বা কোন সিদ্ধান্ত সঠিক ভাবে নিবে। তারা মনে করে তারা যদি কোন সিদ্ধান্ত নেয়, তাহলে কখনোই সেটা সঠিক হবে না। আর এর ফলে যে তারা নিজেদের জীবনটাকে একবারে নষ্ট করতেছে এটা বুঝতে পারতেছে না। কারণ নিজের উপরে পুরোপুরি ভাবে বিশ্বাস রাখা আমাদের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

আমি চেষ্টা করি নিজের উপর আত্মবিশ্বাস রাখা। নিজের উপরে পুরোপুরি ভাবে বিশ্বাস রাখা। কারণ নিজের উপর আত্মবিশ্বাস রাখলেই তো আমরা যেকোন সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারব। এবং নিজেদের স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। কারো সাহায্যের প্রয়োজন হবে না আর আমাদের। কারণ মানুষ আমাদেরকে সাহায্য করে ঠিক, তবে মন থেকে না। তারা আমাদেরকে ব্যবহার করে, এরকমটাও বলা যায়। আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রেখে কোন সিদ্ধান্ত নিজেরা নিয়ে থাকি, তাহলে দেখা যাবে সেই সিদ্ধান্তটা সবথেকে সঠিক এবং এইসব সিদ্ধান্তের কারণে আমরা একসময় অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি আশা করছি আপনারাও সব সময় নিজেদের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখার চেষ্টা করবেন। এবং এটা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের নিজের উপরে আত্মবিশ্বাস রেখে যদি কোন কাজ করি তাহলে সেই কাজ সফল হয়। তবে আমরা সেই আত্মবিশ্বাসটাই রাখতে পারি না। আমরা ভয় পাই যে আমাদের সিদ্ধান্ত হয়তো ভুল রয়েছে। কিংবা আমরা কোন কাজ করলে এটা সফল হবো না। এই ধারণা যেন আমাদের মনের ভিতরে গাথা রয়েছে। তবে আমরা যখনই আমাদের নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে পারব তখন সফল হবো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আমরা হয়তো ভুল হবে বলে সিদ্ধান্ত নিই না, তবে এটা আমাদের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত।

 3 years ago 

চমৎকার বাস্তবমুখী কিছু কথা শেয়ার করেছেন ভাইয়া। আসলেই ভাইয়া আমিও দেখেছি যেকোনো কাজে নিজের উপর কনফিডেন্ট রাখাটা জরুরি। নিজের উপর বিশ্বাস রাখতে পারলে যেকোন কাজই ভালো হবে। সফল ব্যক্তিরা সবসময় নিজের উপর বিশ্বাস রাখে।

 3 years ago 

হ্যাঁ নিজের উপর কনফিডেন্স বেশি করে রাখা উচিত প্রত্যেকটা মানুষের।

 3 years ago 

আপনি তো খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। তবে এটি ঠিক নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে অনেকে ভয় করে। তবে আপনার সাথে আমিও একমত নিজেকে বিশ্বাস করাটাই উত্তম কাজ। আমরা অনেকে আছি অন্যের উপর বিশ্বাস বেশি থাকে। যদি আমরা নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারি সেটাই আমাদের জন্য বেশি ভালো হয়। আসলে অন্য জনের উপর নির্ভরশীল হলে সে কতটুকু আপনার উপকার করবে তা বোঝা যায় না। আর নিজের উপর পুরোপুরি বিশ্বাস থাকলে নিজে নিজের সফলতা অনুভব করতে পারা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ নিজের উপর আত্মবিশ্বাস রাখলে নিজেদের জন্য অনেক বেশি ভালো। আর পুরোপুরি নিজের উপর আত্মবিশ্বাস রেখে কোন সিদ্ধান্ত নিলে দেখা যাবে এটা সঠিক সিদ্ধান্ত হবে।

 3 years ago 

নিজেদের উপর আসলে আত্মবিশ্বাস খুব একটা সহজে আসে না ভাই । প্রথম প্রথম নিজেকে বিশ্বাস করতে গেলে অনেকটাই ভয় করে তবুও আমার মনে হয় নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করা উচিত নয়। যেদিনকে আমাদের মধ্যে আত্মবিশ্বাস পুরোপুরি ভরে উঠবে সেদিনই আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে উন্নতি করতে পারব । আপনার লেখা টপিকটা দারুন ছিল ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সহজে হয়তো আসে না তবে আস্তে আস্তে হলেও আত্মবিশ্বাসটা যোগাড় করে নেওয়া উচিত।

 3 years ago 

আসলে বেশিরভাগ মানুষ কোনো না কোনো ভাবে পরের উপর নির্ভরশীল। আর সেজন্যই নিজের চেয়ে পরের উপরে বেশি ভরসা করে। তাইতো নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভয় পায়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ বর্তমান যুগে পরনির্ভরশীল হওয়া একান্তই বোকামি। বেশিরভাগ মানুষ নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। তাই প্রথমে ভয় লাগলেও নিজের সিদ্ধান্ত অবশ্যই নিজের নেওয়া উচিত। একটা সময় আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে। এতে করে জীবনে সফল হওয়া আরও সহজ হয়ে যাবে। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা সত্যি যে বেশিরভাগ মানুষ কোন না কোনভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। হ্যাঁ নিজের উপর আত্মবিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পাবে, আর জীবনের সফলতা ও সহজে হয়ে যাবে।

 3 years ago (edited)

সত্যিই মানুষ কোন না কোন সময় অপরের উপর নির্ভরশীল থাকে৷ সে সবসময়ই অন্যের কথা শুনে, অন্যের বলা কাজ করে এবং অন্যের টাকা নিয়েও চলে৷ এরকম চলতে থাকলে মানুষ নিজেকে চিনতে পারে না এবং নিজেকে বিশ্বাসও করতে পারেনা৷ সে ভাবে তাকে দিয়ে কিছুই হবে না৷ তবে বেশিরভাগ মানুষই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে৷ এই যুগে পরনির্ভরশীল হওয়া মোটেও ভালো ব্যাপার নয়৷ ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করতে থাকলে নিজের প্রতি বিশ্বাস অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে।
অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি রাইটিং শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক মানুষ তো সব সময় নির্ভরশীল হয়ে থাকে। হ্যাঁ ধীরে ধীরে করতে থাকলে একটা সময় অনেকটাই নিজের প্রতি বিশ্বাসটা বৃদ্ধি হয়ে যাবে।

 3 years ago 

যে কোন কাজে নিজেকে ভয় পাওয়া ঠিক নয়।নিজের প্রতি বিশ্বাস রাখা দরকার এবং নিজের প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলা দরকার। নিজের উপর আস্থা রেখে কোন কাজ করলে জীবনে সফলতা আসতে বাধ্য।ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38