জেনারেলরাইটিং: স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়.....

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 2 মে ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000117577.jpg

"স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।"

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমরা সবাই স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যদি স্বপ্ন না দেখি তাহলে আমাদের জীবনটা অর্থহীন। কারণ স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না। যদি কখনো নিজের স্বপ্নকে ত্যাগ করি তাহলে আমাদের আর নিজের জীবনের কোন মূল্যই তো থাকবে না। আমাদের স্বপ্নকে ত্যাগ করলে চলবে না, আমাদের স্বপ্নকে নিজেদের সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই আমরা পারবো নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে। তবেই আমরা আমাদের জীবনের মূল অর্থটাকে ফিরে পাবো, আর ভালোভাবে বাঁচতে পারবো। আমাদের একমাত্র লক্ষ্য শুধু স্বপ্ন পূরণ না, আরো অনেক লক্ষ্য থাকে জীবনে যেগুলো ও পূরণ করতে হবে আমাদেরকে।

আমাদের জীবনের একমাত্র লক্ষ্য স্বপ্ন পূরণ না হলেও, এই জন্য যে আমাদেরকে আমাদের স্বপ্ন ত্যাগ করতে হবে এটার কোন প্রশ্ন ই আসে না। অবশ্যই ভালোভাবে নিজের সেই স্বপ্নকে নিজের সঙ্গে নিতে হবে, আপনার পূরণ করারও চেষ্টা করতে হবে। আমরা যদি প্রতিনিয়ত নিজের স্বপ্নটাকে লালন করি, একসময় নিজের স্বপ্নের কারণেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর নিজের স্বপ্নটা আমরা পূরণ করে নিতে পারবো। স্বপ্ন দেখলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর নিজের লক্ষ্যে যদি পৌঁছাতে পারি তাহলে সফলতা আমাদের জীবনে আসবে।

আমাদের স্বপ্ন যখন পূরণ করতে যাবো, তখন অনেক বাধা বিপত্তি আমাদের সামনে আসবে। আর আমাদেরকে সেই বাধা বিপত্তি পেরিয়ে তারপরে সফলতার দুয়ারে পৌঁছাতে হবে। আর সেই সফলতা আমাদের জীবনে আসা অত্যন্ত জরুরি। একটা মানুষ যদি স্বপ্ন না দেখে তাহলে তার জীবনের মূল্যটাই বা কি হলো। তাহলে তো সে মানুষটার কোন লক্ষ্য থাকবে না। কিভাবে সেই মানুষ নিজের জীবনটা অতিবাহিত করবে ভবিষ্যৎ প্রজন্মে। কারন আমরা ভবিষ্যতে কি করবো এটা নিয়ে আমরা আজকে কালকে সবসময় স্বপ্ন দেখি। স্বপ্ন শুধু ভালো কিছু করা না, আরো অনেক স্বপ্ন থাকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে।

সব মানুষ স্বপ্ন দেখে, সব মানুষ সেই স্বপ্ন পূরণ করার জন্য সব সময় পরিশ্রম করে, আর ধৈর্য ধরে নিজের ভেতরে সাহস রাখে। যেন তাকে পেছনে ফিরে না দেখতে হয়। মানুষ যখন স্বপ্নের পেছনে ছুটে, তখন পেছনে তাকায় না। সামনের দিকে এগোতে থাকে সব সময়। আর সেই সময়টাতে হয়তো অনেক কিছুই সামনে আসবে। কিন্তু এসব কিছুকে কাটিয়ে উঠতে হবে। অনেক সময় অনেক সমস্যা দেখা দিবে, কিন্তু সেই সমস্যাকে আমরা যদি সমাধান করি তাহলে দেখতে দেখতে এরকম ভাবেই আমরা পারবো কাঙ্খিত লক্ষ্যটা পূরণ করার জন্য। আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করবো তখন আমাদের ভেতরে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করবে। এটার থেকে আনন্দ কোন কিছুতেই লাগবে না।

আমরা যে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এটাই শুধু স্বপ্ন নয়। স্বপ্ন হতে পারে ভালোবাসার মানুষটাকে নিয়ে, হতে পারে নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো কিছু করার। ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে। কেউ পারে সেই স্বপ্নকে পূরণ করতে, আবার কেউ পারেনা। বেশিরভাগ মানুষই শেষ পর্যায়ে এসে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে ফেলে। স্বপ্ন অবশ্যই আমাদেরকে দেখতে হবে, স্বপ্ন একটা ভেঙে গেলে আমরা আরেকটা দেখবো। তবু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। আজ এই পর্যন্তই লিখলাম। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাগুলো পড়বেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

স্বপ্ন নিয়ে সুন্দর একটি মোটিভেশনাল পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টে স্বপ্ন নিয়ে অনেক কিছুই তুলে ধরেছেন। আপনার সাথে একমত "স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন"। তবে ঘুমে ঘুমে নয়, জেগে জেগে যে বাস্তবসম্মত স্বপ্ন দেখে এবং হাল না ছেড়ে বাস্তবায়নের চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবেই। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি স্বপ্ন নিয়ে কিছু কথা লেখার জন্য। আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখেই ভালো লেগেছে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। আমাদের জীবনে যদি কোন স্বপ্ন কিংবা কোন লক্ষ্য না থাকে তবে আমরা জীবনের আসল মানে উপভোগ করতে পারবোনা। জীবনকে বিভিন্নভাবে উপভোগ করার জন্য যে কোন একটা স্বপ্ন থাকা জরুরী। তবে জীবনের সব স্বপ্ন পূরণ করতে হবে এমন কোন কথা নেই। মাঝে মাঝে কিছু স্বপ্ন ভেঙে যায় আবার মাঝে মাঝে কিছু স্বপ্ন পূরণ হয়। এসব নিয়েই আমাদের বাস্তব জীবনে চলতে হয়। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো
ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখাগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। আসলে স্বপ্ন ভাঙবে এবং পূরণ হবে এটা নিয়েই তো বাস্তবতা।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে লেখালেখি করেছেন দেখে বেশ ভালো লেগেছে। এমন সুন্দর লেখালেখি দেখলে খুবই ভালো লাগে আমার। বেশ চমৎকার উপস্থাপন করেছেন জীবন সংগ্রাম নিয়ে।

 2 years ago 

চেষ্টা করি মাঝে মাঝে এরকম ভাবে লেখালেখি করার জন্য।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন যে স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। আসলে আমাদের জীবনে যদি কোনো টার্গেটই না থাকে তাহলে আমরা জীবনে কি নিয়েই বা আগাবো। ধন্যবাদ ভাইয়া আপনাকে , এতো সুন্দর টপিক নিয়ে লিখার জন্য।

 2 years ago 

আসলে আমাদের জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে জীবনটার মূল্যই নেই।

 2 years ago 

বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন তো আপনি। আপনার এমন সুন্দর লেখাগুলো আমি আগেও পড়েছি আজকেও করলাম। যতই আপনার লেখা পড়ি ততই যেন জ্ঞান আহরণ হয়। খুব সুন্দর লিখেছেন। বেঁচে থাকলে আমাদের সকলের কম বেশি স্বপ্ন থাকবেই তবে সব স্বপ্ন যে পূরণ হবে তা কিন্তু নয়। তবে স্বপ্ন দেখা ভালো।

 2 years ago 

চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা পড়েছেন দেখেই ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমাদের জীবনে যাদের স্বপ্ন রয়েছে তারাই সামনের দিকে এগিয়ে যেতে পারে৷ যদি কোন ধরনের স্বপ্ন না থাকে তাহলে সে কখনো সামনে এগিয়ে যেতে পারবে না৷ যদি স্বপ্ন নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়া হয় তাহলে সফলতা একদিন আসবেই৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

হ্যাঁ স্বপ্ন যাদের রয়েছে তারা এগিয়ে যেতে পারবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37