মানুষের উপর আর ভিতরsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১২ সেপ্টেম্বর ২০২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


smile-1591798_1280.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি রাইটিং পোস্ট লিখতে বসেছি। রাইটিং পোস্ট লিখতে বসে অনেকক্ষণ পর্যন্ত ভাবতেছি কি লিখা যায়। আসলে সুন্দর কোন বিষয় নিয়ে লিখতে পারলে অনেক বেশি ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে কিছু বিষয় মাথায় আসে , তখন অনেক কিছু চিন্তা করে লিখতে হয়। তেমনি আজকের বিষয়টা। এজন্য আজকের রাইটিং পোস্ট এর বিষয় দিয়েছি মানুষের উপর আর ভিতর। আসলে বর্তমানে মানুষের উপরের দিক আর ভিতরের দিক পুরোটাই আলাদা থাকে।

অর্থাৎ একটি মানুষের দুটি রূপ নিয়ে বসবাস করে। অনেক সময় আমরা গ্রামে বলে থাকি, উপরে ঠিকঠাক মানুষটির ভিতরে কুলুষিত। অর্থাৎ উপরটা মুখোশের আড়ালে থাকে। মুখোশ থাকার কারণে মানুষটিকে চেনা যায় না। কিন্তু এ ধরনের মানুষের সাথে যখন আমরা কথা বলি, তখন দেখি খুবই ভালো মানুষ। তার মধ্যে মনুষত্ব রয়েছে, পরোপকারী, দানশীল, ইত্যাদি গুণে গুণান্বিত। সমাজের মধ্যে তার ভালো মানসিকতা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু যখন কোন মানুষ তার সাথে সম্পর্ক করে, না হয় দীর্ঘদিন চলাফেরা করে। তাহলে চেনা যায় মানুষটির উপর এবং বিতর।

মানুষটির ভিতরের অংশ খুবই কম দেখা যায়। কিন্তু যখন দেখা যায় তখন ভয়ংকর রূপ দেখা যায়। যা সমাজের অন্য কেউই বিশ্বাস করতে চায় না। তার মনটা একদমই কুলুষিত থাকে। আসলে যে মানুষগুলোর দুইটি রূপ থাকে সে মানুষগুলো খুব ভয়ানক হয়ে থাকে। তাদের হৃদয়টা পশুদের হৃদয়ের মতো থাকে। ভালো-মন্দ বুঝতে পারলেও তাদের মন্দের গুনটা একটু বেশি থাকে। মন্দের গুনটার কারণে তারা মৃত্যুর পরে নরকে চলে যায়। কিন্তু পৃথিবীতে তারা খুব ভালোভাবে বেঁচে থাকে।

পৃথিবীতে তারা এত বেশি ভালো মানুষ হিসেবে থাকে, তাদের নামে মসজিদ , স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা সহ ইত্যাদি থাকে। বাড়ির নামটা তো খুব কমন হয়ে থাকে। কিন্তু তাদের ভিতরটা সৃষ্টিকর্তা খুব ভালোভাবে চিনতে পারে। কিন্তু খারাপ মানুষগুলো তাদের মনটার কথা চিনতে পারে না। এজন্য বর্তমানে মানুষ দামি ও বড়লোক হয়ে থাকে। গরিব মানুষের টাকা মেরে দিয়ে, অনেক বড়লোক মানুষ বড়লোক হয়। উপরে তারা ভালো মানুষ হলেও ভিতরটা একদমই খারাপ থাকে। বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানির মালিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক থাকে তাদেরকে কর্মচারীরা ভালোভাবে চিনতে পারে।

যে প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের মালিক কে ভালো মানুষ মনে করে আসলে তারা প্রকৃত ভালো মানুষ। কারণ কর্মচারীরা দীর্ঘদিন পর্যন্ত মালিকের সাথে চলাফেরা করে। ভালো-মন্দ তারা বুঝতে পারে। যদি ভালো মন্দ তারা না বুঝে তাহলে কোন কোম্পানিতে কাজ করা কোনদিন সম্ভব নয়। বিশেষ করে যেকোনো প্রতিষ্ঠানের কাজ করার ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানের ওনাকে ভালোভাবে চেনা যায়। কিন্তু গ্রামের নামি দামি লোকদেরকে চেনা খুবই কষ্টকর হয়।

বিশেষ করে যারা মুখোশের আড়ালে থাকে তাদেরকে চিনতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তাদেরকে কেউ কখনো সন্দেহ করতে পারে না। আসলে আমাদের সমাজসহ বর্তমানে প্রত্যেকটা সমাজে এ ধরনের লোক সবচেয়ে বেশি দেখা যায়। আমি আশা করি আজকের বিষয়টা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এ ধরনের মানুষ থেকে যত বেশি দূরে থাকা যায় ততই ভালো। বিশেষ করে নিজের অবস্থান ঠিক রেখে, মানুষের পাশে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান পৃথিবীতে ভালো মানুষের খুব অভাব রয়েছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পৃথিবীতে এমন লোক অনেক রয়েছে, যারা উপরে দেখতে খুবই ভালো মানুষ কিন্তু অন্তরটা ভিন্ন। এ ধরনের লোকের সাথে অনেকভাবেই আমরা জড়িত আছি। সমাজের বাস্তবিক চিত্রপট খুব সুন্দরভাবে তুলে ধরেছ ধন্যবাদ।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন, এই ধরনের মানুষের সাথে আমরা অনেকভাবে জড়িত রয়েছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো মানুষকে চেনা। কোন মানুষের বাইরের রূপ দেখে তার ভেতরকে যেমন বোঝা যায় না, ঠিক তেমনি ভিতরের কোন কথা বা কোন আচরণ দেখে বাইরে রূপটাকে বোঝা যায় না। মানুষ মুখোশের এই আড়ালে না জানি কত কিছু করে বেড়ায়। অথচ ঐসব মানুষ গুলো সমাজের বুকে বড় বড় কথা বলে। আর বর্তমান দেশের এটাই অবস্থা। অনেক সুন্দর লিখেছেন পড়ে ভালো লাগলো ভাই ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন আপনি। সম্পূর্ণটা পড়ে সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যারা উপর দিয়ে একরকম এবং ভিতরে অন্যরকম তাদের থেকে দূরে থাকা উচিত। কারণ এরকম মানুষের থেকে খারাপ মানুষ আর হয় না। উপর দিয়ে দেখা হলে খুব ভালো ব্যবহার করবে এবং নিচ দিয়ে অপকার করে বেড়াবে। এর থেকে যারা সরাসরি মুখের উপর কথা বলে তারাই ভালো। বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে লিখেছেন ভাইয়া। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

আপনার মন্তব্যটা সত্যি ভালো লেগেছে আপু।

 3 years ago 

কিছু মানুষের বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। এরা মানুষের ক্ষতি করে থাকে নিরবে এবং মুখোশের আড়ালে থাকতে পছন্দ করে। এদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। বেশ চমৎকার লিখনী ছিল ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে এটা সত্যি বাহিরে ফিটফাট এবং ভেতরে সদরঘাট কিছু কিছু মানুষের।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি খুব সুন্দর বিষয় নিয়ে লিখেছেন।আসলেই মানুষের বাইরের সঙ্গে ভিতরের রূপকে কখনোই তুলনা করা যায় না।কিছু মানুষ আছেন তারা নাম কুড়ানোর জন্য বাইরে ভালো কাজ করে থাকেন অথচ কাছের মানুষকে চিনতে পারেন না।ভালো লাগলো আপনার লেখা পড়ে,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার লেখাটা আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুশি হলাম।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার এই পোস্ট পড়ে আবার এতটা বেশি ভালো লেগেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো। এখানে আপনি মানুষের দুইটি দিক নিয়ে দারুন ভাবে আলোচনা করেছেন, মানুষকে কখনো তার উপর দেখে চেনা যায় না বাহির দেখে খুব ভালোভাবে পরিলক্ষিত করা যায় কিন্তু মানুষের বাহির দেখাটা অতটা সহজ কাজ নয়। কর্মচারী এবং ওনার এই দুজনের মাঝে যে আপনি কি চমৎকার ভাবে সুন্দর বর্ণনা করেছেন এই বর্ণনা দেখেই বোঝা যায় যে আপনি লেখালেখির বিষয়েও অনেক বেশি পারদর্শ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জানিনা কি রকম পারদর্শী তা জানি না, তবে সুন্দরভাবে লেখার চেষ্টা করি যে কোন কিছু এবং কোন কাজ করার সময় সুন্দরভাবে করার চেষ্টা করি।

 3 years ago 

আসলে সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা উপর দিয়ে বেশ ফিটফাট এবং ভিতরে জঘন্য মন-মানসিকতার। এ ধরনের মানুষগুলো সত্যি ভয়ঙ্কর হয়ে থাকে। এদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো ।দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ।ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভেতরে জঘন্য মানসিকতার মানুষ হয়, উপরে ফিটফাট থাকলেও।

 3 years ago 

মানুষ চেনা খুবই কষ্টের। কারণ মানুষের ভিতরে এক রুপ আর বাইরে আরেক ভিন্ন। কিছু কিছু মানুষ আছেন কিন্তু একদম ধরা যায় না ভেতরের খারাপ দিকটা। আবার কিছু কিছু মানুষ আছেন সরাসরি খারাপ দিকটা দেখায় দেয়। কিন্তু বহুরূপী মানুষ যারা আছে তারা মুখোশ পরে চলাফেরা করেন। কিন্তু এসব মানুষ থেকে সাবধান থাকা খুবই দরকার আমাদের সবার। বিষয়টা পড়ে খুব ভালো লেগেছে।

 3 years ago 

সত্যি ভেতরের একটা রূপ এবং বাহিরের আরেকটা রূপ বেশিরভাগ মানুষের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38