জেনারেল রাইটিং-এই গরমে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পানি পান করুন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে সময় উপযোগী বিষয়গুলো নিয়ে সবসময় লিখার চেষ্টা করি। বর্তমানে যে গরম পড়েছে তাতে করে সুস্থ থাকাটা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই তো সুস্থ থাকার জন্য আমাদের কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। সেই বিষয়ে আজকে আমি একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


এই গরমে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পানি পান করুন:

glass-4439673_1280.jpg

Source


দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাপমাত্রা যতই বাড়ছে ঘরে ঘরে অসুস্থতার সংখ্যা যেন বেড়ে চলেছে। জ্বর সর্দি কাশি এমনকি ডায়রিয়া দেখা দিচ্ছে। হসপিটাল গুলোতে গেলে দেখা যায় এসব রোগীর সংখ্যা অনেক বেশি। আসলে সময় অনেক কঠিন যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা যেন বেড়ে চলছে। তাপমাত্রা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে সবাই অসুস্থ হয়ে পড়ছে।


এই গরমে আমাদের শরীর থেকে পর্যাপ্ত ঘাম বেরিয়ে যায়। আর পর্যাপ্ত ঘাম বের হওয়ার কারণে আমাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। তাই আমরা যখনই কোন ভারী কাজ করবো কিংবা শরীর ঘেমে যায় এরকম কোন কাজকর্ম করবো সাথে সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করার চেষ্টা করবো। আমরা যদি নিজেরা নিজেদের প্রতি খেয়াল না রাখি তাহলে কোন একটা সময় অসুস্থ হয়ে যাব। আমরা আমাদের নিজেদের প্রতি যেমন খেয়াল রাখব তেমনি পরিবারের সবার প্রতি খেয়াল রাখব। আসলে এই গরমে এতটাই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সবাই পড়েছে যে ভালো থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে।


এই গরমে বাচ্চারা কিংবা বড়রা কেউ সেভাবে কিছু খেতে চায় না। গরমের কারণে খাওয়ার রুচি যেমন কমে যায় তেমনি শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আর এই সময় শরীরকে সুস্থ রাখতে এবং নিজেকে সতেজ রাখতে দৈনন্দিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে এবং নিজেকে সতেজ রাখবে তারাই বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। বর্তমানে গরমের মাত্রা যেমন বেড়ে গেছে তেমনি অসুস্থতার হার অনেক বেড়ে গেছে। আর এই অসুস্থতার মূলে হচ্ছে পানি শূন্যতা। পানি শূন্যতার কারনে অনেক বেশি সমস্যা দেখা দেয়। আর শূন্যতার হাত থেকে আমাদের আপনজনদের রক্ষা করার দায়িত্ব আমাদের নিজের।


এই গরমে পর্যাপ্ত পানি পান করা যেমন জরুরী তেমনি খাবার স্যালাইন খাওয়াও অনেক বেশি জরুরি। খাবার স্যালাইন খুবই উপকারী। আর সাথে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। অন্যদিকে লেবু শরবত খেলেও শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। তবে পানির বিকল্প আসলে কোন কিছুই নয়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার গুণাবলী আসলে বলে শেষ করার মতো নয়। শরীরকে ভালো রাখতে এবং সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই।পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর ভালো থাকবে এবং সতস থাকবে।।


এই গরমে আপনারা কেমন আছেন জানিনা তবে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আর তাদের অসুস্থতা দেখেই ভাবলাম আপনাদের মাঝে একটি সচেতনতামূলক পোস্ট উপস্থাপন করি। আসলে আমরা অনেক কিছু জানি কিন্তু অনেক সময় সেগুলো মেনে চলতে চাই না। কিংবা সেভাবে গুরুত্ব দেই না। যার কারণে ছোট ছোট সমস্যা থেকে বড় সমস্যার সৃষ্টি হয়। আর আমরা যদি ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই তাহলেই ভালো থাকতে পারবো। আশা করছি আপনারা সচেতন হবেন এবং আপনাদের চারপাশের সবাইকে সচেতন করবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1749806685659.png

 last year 

শুধু পানি নয়, ডাবের পানি, তাজা ফলের রস (যেমন তরমুজ, বাঙ্গি), ওরস্যালাইন বা লেবু-চিনির শরবতও শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা বেশি ঘামেন বা বাইরে কাজ করেন, তাদের জন্য এগুলো খুবই উপকারী।

 last year 

বেশ কয়েকদিন ধরে যে গরম এবং প্রচন্ড রোদ যা মানুষ অতিষ্ঠ হয়ে পড়তেছে।তবে এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু কোন কিছুই খেতে ভালো লাগে না।এইজন্য নিজের শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করার দরকার।যাই হোক আপনার পুরো পোষ্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65812.53
ETH 1719.32
USDT 1.00
SBD 0.41