স্বরচিত কবিতাঃ শেষ স্মৃতি

in আমার বাংলা ব্লগ3 years ago

17-02-23

০৫ ফাল্গুন ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


png_20230217_030712_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভালো থাকারই কথা! কারণ বসন্তের হাওয়া যে বইছে সবার হৃদয়ে। কিন্তু এ বসন্তের হাওয়া কারো কাছে ধূলিকণা জমা বায়ুর মতো! মনে রঙ নেই, জীবনের স্বাদ নেই। কবে বসন্তের স্বাদ হারিয়েছি মন থেকে। যত সব ভাবনা বাসা বাধেঁ মনে। কিন্তু বসন্ত ঠিকই রাঙিয়ে দিয়ে যায় আমাদের হৃদয়কে! হৃদয়ে প্রস্ফুটিত হয় রঙিন ফুলের সৌরভ! সে সৌরভ কি আর আমরা উপভোগ করতে পারি? যদি উপভোগ করতে পারতাম তাহলে তো জীবনের প্রতিটি মুহূর্তই সুন্দর থাকতো। বসন্ত আসবে, যাবে! সময়ের বেড়াজালে আমাদের আর বসন্তের খোলা হাওয়া উপভোগ করা হলো না! হলো না একটি দীর্ঘশ্বাস নিয়ে হাতে হাত রেখে হাটাঁর!

যায়হোক, বসন্তের সজীবতায় হয়ে উঠুক আপনাদের জীবন সুন্দর ও রঙিন এমনটাই কামনা করছি। আসলে বয়স বাড়ার সাথে সাথে মনে হয় কিছু ইচ্ছে, আকাঙ্খা, স্বপ্ন ত্যাগ করতে হয়! মনে হয় "থাক, লাগবেনা " এখন কি আর আছে! ছোটদের খুশিতে খোঁজে নিতে হয় নিজেকে! ভালো থাকতে হয়, ভালো থাকার অভিনয় করতে হয়! প্রিয় মানুষগুলো যেন দিনশেষে দীর্ঘশ্বাস নিয়ে বলতে পারে ভালো আছি। একটু বেশি কঠিন কথা মনে হয় বলে ফেললাম। আচ্ছা, ওদিকে আর না যায়। এবার না হয় একটু সাহিত্যের রঙ অনুভব করি!

কবিতা লেখাও কিন্তু একটা সাহিত্য চর্চার মধ্যে পড়ে বলে আমি মনে করি। আর সাহিত্য যখন কেউ নিজে সৃষ্টি করতে পারে সে কিন্তু সাহিত্যিক, যেটাকে আমরা বলি কবি। তার মানে আমরা যারা কবিতা ও গল্প লিখি তারা একাধারে সাহিত্যিক ও কবি! মনে হয় ভুল বলেছি। আর ভুল বলে থাকলেও আশা করি বুঝিয়ে দিবেন। তবে আমি বিশ্বাস করি সাহিত্য চর্চার মাধ্যমেই হওয়া যায় একজন সাহিত্যিক! আমার চেষ্টা কিন্ত তা-ই হওয়া।

যাক, আমি সবসময় যে কথাটা বলে থাকি! আমার শ্রদ্ধেয় গুরু দাদার কথা! দাদার সহজ-সরল অনুভূতির কবিতা আমাকে বরাবরই টানে। যদিও অনেকদিন হলো দাদার কবিতা দেখি না, বড্ড মিস করছি! তবে আমি কিন্তু এখন অনুভূতির বেড়াজালে মনের কথাগুলো বন্ধি করতে শিখে যাচ্ছি। জানি না কতটুকু হচ্ছে! তবে আপনাদের উৎসাহ ও উদ্দীপনা বরাবরই আমাকে অনুপ্রাণিগ করে নতুন কিছু লেখার! আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা পোষণ করছি। মনে হয় বেশি বকবক করে ফেললাম! এবারের কবিতায় যাওয়া যাক!

প্রিয় কিছু হারিয়ে গেলে আমাদের অনেক কষ্ট হয়, খারাপ লাগে! কিন্তু প্রিয় মানুষ যদি হারিয়ে তাহলে কেমন লাগবে? স্মৃতির পাতায় থেকে যাবে শুধু তার নাম! এক টুকরো চিঠিই যেখানে তার দেয়া শেষ চিহ্ন। কিন্তু ভালোবাসা হারায় না! হৃদয় দিয়ে ভালোবাসা যাকে হয়, তাকে আকাশের তারার মাঝেও উপলব্ধি করা যায়। ভালোবাসা হারায় না, হারিয়ে যায় প্রিয় মানুষগুলো!

book-3199610_1280.jpg

From pixabay

শেষ স্মৃতি

এক টুকরো কাগজ!
লেখা, "নিজের খেয়াল রেখো ! "
তুৃমি চলে যাওয়ার পর ,
এই এক টুকরো কাগজই যেন আমার,
জীবনে স্মৃতি হয়ে রয়ে গেল!

আমার নীল আকাশ সেদিন,
রুপ নিয়েছিল ঘন কালো মেঘে!
বড্ড অভিমান জমেছিল সেদিন,
কিন্তু তোমার বিদায় চাই!
আমার থেকে, আমার বিশালতা থেকে!

আমার অনুভূতির বেড়াজাল ভেঙে
চলে গেলে,দূর বহুদূরে!
এক আকাশ পরিমাণ ভালোবেসে,
বেধেঁ রাখা হলো না তোমাকে!

তাহলে কি আমি অবহেলা করেছি তোমাকে?
চলে গেল কেন দূর আকাশে,
যেখানে তারা হয়ে মিটিমিটি করে জ্বলছো তুমি!
তোমাকে ধরার সাধ্য নেই!

জীবনের শেষ সময়টুকু না হয়,
তোমার এক টুকরো চিলেকোঠার মায়ায়,
কাটিয়ে দিলাম!
ভালোবাসা মরেনা,স্মৃতিরা আমলিন।
বেচেঁ থাকে যুগের পর যুগ!

তোমার হাসিমাখা মুখটা,
এখনও চোখের সামনে ভেসে উঠে,
হৃদয়ে যেখানে গেঁথে রেখেছিলাম।
হৃদয় থেকে কি আর মুছে ফেলা যায়!

আমি আসবো, আবার তোমার কাছে,
রাতের ধ্রুবতারা হয়ে,
এক আকাশে মিটিমিটি করে জ্বলবো দুজন,
ভালোবাসার মায়ায় উজ্জল করবো আকাশকে।

আমি তোমার অপেক্ষায়,
চিঠির উত্তর চাই,
নিবে কি আমায় তোমার সাথে,
নাকি বড্ড অভিমান নিয়ে বসে থাকবে!

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

যাক, আজ এই পর্যন্তই তাহলে। আশা করি আজকের কবিতাটি খারাপ হয়নি! উপভোগ করেছেন। আর আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক! আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

তোমার হাসিমাখা মুখটা,
এখনও চোখের সামনে ভেসে উঠে,
হৃদয়ে যেখানে গেঁথে রেখেছিলাম।
হৃদয় থেকে কি আর মুছে ফেলা যায়!

আমি তো একেবারেই মুগ্ধ আপনার আজকের কবিতাটি পড়ে। কবিতার লাইন গুলো খুবই মনোমুগ্ধ করছিল যার কারণে পড়তে একটু বেশি ভালো লেগেছে। এরকম কবিতা আপনার কাছ থেকে আরও দেখতে চাই ভালোই ছিল সম্পূর্ণ কবিতা।

 3 years ago 

আপনার মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রাণিত করে আপু 🌼। আপনাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য 🌼🦋

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এই যুগে বসন্ত কাল নামে মাএ,আর আমাদের জন্য তো আরো যাদের বাচ্চা কাচ্চা আছে😜😜।যাই হোক বসন্তের সজীবতায় হয়ে উঠুক আমাদের সকলের জীবন সুন্দর ও রঙিনো হোক।আপনি বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি প্যারায় সুন্দর। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

হাহাহা!! বাচ্চাদের নিয়েই তো বসন্তকাল উদযাপন করবেন আপু 😁। বাহিরের পরিবেশটাও দেখা হলো।

 3 years ago 

ভাইয়া ঠিক বলেছেন বয়স বাড়ার সাথে সাথে সব ইচ্ছে গুলো যেন শেষ হয়ে যায়। তখন মনে হয় ছোটদের সুখেই আমাদের সুখ। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে খুব ভালো লেগেছে। সব কিছু হারিয়ে গেলেও ভালোবাসা স্মৃতির পাতায় রয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু! বয়স বাড়ার সাথে সাথে সবকিছু যেন কেমন হয়ে যায়।। অল্পতেই যেন খুশি থাকা যায় না! আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌼🦋

 3 years ago 

বসন্তের আঁচরে চারিদিকে ফুলের সুগন্ধি প্রকৃতির নতুন রূপ দ্বারা বিস্তৃত হয়েছে। সত্যিই এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে অনেক ভালো লাগে। এই সময় সকল ধরনের ফুল ফুটতে যেটা নতুন রুপে হাজির হয় । যাই হোক ভালবাসার শেষ টুকরো স্মৃতি বিজড়িত অনুভূতি নিয়ে দারুণ কবিতা লিখেছেন যেটা প্রত্যেকটা মানুষের জীবনের ভালবাসার অনেক বড় অংশ।

 3 years ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন। প্রত্যেকের জীবনে ভালোবাসা একটা বড় অংশ 🌼

 3 years ago 

আপনি একেবারে মুগ্ধকর একটি কবিতা লিখেছেন। আমার কাছে এরকম কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন। বসন্তের কবিতাগুলো এমনিতেই অনেক ভালো লাগে পড়তে। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক! অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 🌼🦋

 3 years ago 

বসন্তের সজীবতায় আপনার জীবনও হয়ে উঠুক সুন্দর ও রঙিন। কবি এবং সাহিত্যিক নিয়ে বেশ সুন্দর কিছু যুক্তি দেখিয়েছেন। যাই হোক শেষ স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন । ভালোবাসার মানুষ চলে গিয়েছে কিন্তু রেখে গিয়েছে কিছু শেষ স্মৃতি। তার অভিমানের কথাও এখানে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া, একটু যুক্তি দেয়ার ট্রাই করলাম শুধু! আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39