আবোল তাবোল কিছু কথা।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।আজ একদম আবোল তাবোল কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

life-time-459224_1280.jpg

source

জীবন নিজের গতিতে চলছে,আমি আমার গতিতে চলছি আর বাকিরা তাদের গতিতে চলছে, তাই না।আমাদের আশেপাশে তাকালেই দেখবো সবাই সবার মত করে ব্যস্ত সময় পার করছে।কেউ বসে নেই,সবাই নিজের তাগিদে কাজ করে যাচ্ছে।এই তো সেদিন যেন ফেনীতে বাসায় এসেছি।জুন মাসের ৪তারিখ বিকেলেই বাসায় উঠলাম।কিন্তু ধীরেধীরে কিভাবে যেন দিনগুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না।কারণ স্থিরতা নেই কোথাও,খাচ্ছি,পড়ছি,কাজ করছি, ঘুমাচ্ছি এই তো জীবন তাই না।

আমার তো মাঝে মাঝে মনে হয় ঘুমের মাঝেও আমি ব্যস্ত আছি।গতকাল রাতে হঠাৎ অদ্ভুত রকম একটা স্বপ্ন দেখলাম।এমন স্বপ্ন কেন দেখলাম তা বুঝে উঠতে পারি নি এখনো।এমন স্বপ্নগুলো দেখলে পরে বারবার আমার মনে পড়ে সেই স্বপ্নের কথা। মৃত্যু, হ্যা কাল রাতে আমি কয়েকজনের মৃত্যু স্বপ্নে দেখেছি।কেউ আমার খুব কাছের কেউবা আবার অচেনা। এমন স্বপ্ন যখনই কারণ ছাড়াই দেখি তখন আমার খুব ভয় করে, হারানোর ভয়। চারিদিকে চিন্তা করে যখন দেখি কেউ কারো নয়,কেউ কারো অপেক্ষায় বসে থাকবে না,কেউ ছেড়ে গেলে জীবন থেমে থাকবে না এক মুহূর্তের জন্যেও। হোক সে খুব কাছের কেউ।

man-5640540_1280.webp

source

সবাই নিজের মত করে চলছে, চলবে এটাই তো প্রকৃতির নিয়ম।আমরা কি আসলে আমাদের নিয়মে চলি নাকি প্রকৃতির নিয়মে চলি? ভাবনায় এসেছে কখনো?জন্ম আর মৃত্যু এই দুইয়ের মাঝে কত কি হচ্ছে, চলছে।কেউ পাচ্ছে, কেউ হারাচ্ছে,কেউবা আবার পেয়েও হারাচ্ছে।কেউ না খেয়ে মরছে আর কেউ অহরহ অপচয় করছে।অদ্ভুত এক জগৎ।মাঝে মাঝে ভাবি, "আচ্ছা" যদি এমন হতো, সবাই মিলেমিশে থাকতো,একে অপরকে সবসময় দেখতো,খাওয়ার সময় ভাগাভাগি করে খেতো নয়তো বা উন্নতি লাভের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করতো তাহলে পৃথিবীটা কতটা সুন্দর হতো।

কিন্তু না,এমনটা নয়।চারিদিকে শুধু একে অপরকে ছাপিয়ে উপরে উঠার চেষ্টায় লিপ্ত।কাকে হারিয়ে কে উচ্চতায় যাবে,কে নাম কুড়াবে,কে সময়কে কিনে নিবে আর কে হাজার পরিশ্রম দিয়েও কিছু পাবে না এমন জীবন।সময় বড়ই অদ্ভুত,একেক ক্ষেত্রে একেক রূপ দেখায়।যুবক তুমি দারুণ, বৃদ্ধ তুমি সুশ্রী নও,কিন্তু লোক একই। তবে সবার কাছে সব এক নয়।সৌন্দর্যের বাহার বেশিদিনের নয়,এটা বললে হয়তো ভুল হবে।চাকচিক্যের বাহার বেশিদিনের নয়,সুন্দর প্রস্ফুটিত ফুলটাও দিনের শেষে ফ্যাকাশে হয়ে ঝরে পরে।দিনশেষে সবাইকে একই কাঠগড়ায় দাড়াতে হবে।এই বিষয়টা মাথায় রেখে যদি সবাই একপায়ে তাল মিলিয়ে চলতো জীবনটা কত সুন্দর হতো,,,তাই না!

আজ এইটুকুই,অন্যদিন নিজের মনের কিছু কথা নিয়ে হাজির হবো আবারও।কেমন লাগলো জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণআবোল তাবোল কিছু কথা
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

IMG-20230723-WA0161.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার তো মনে হয় আমরা নিজের নিয়মে না প্রকৃতির নিয়মেই চলি। যতই আমরা পরিকল্পনা করি না কেন দিনশেষে আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন সেটিই হয়। তাছাড়া ঠিকই বলেছেন আপু যদি এরকম ধনী গরীব ভেদাভেদ না থাকতো, সবাই নিজের স্বার্থটাকে বড় করে না দেখতো তাহলে পৃথিবীটা মনে হয় আরো বেশি সুন্দর হতো। খুব সুন্দর করে বিষয়টি লিখেছেন। ভালো লাগলো।

 3 years ago 

ভেদাভেদ ভুলে নিজেকে সমাজতার কাঠগড়ায় দাড় করানোর মত লোক আসলে বর্তমান সমাজে খুবই কম। যদি সবাই এমন হতো তাহলে পৃথিবী এবং রাষ্ট্রব্যবস্থা সবকিছুই সুন্দর ও সুশীল হয়ে যেত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36