অনেক শখের টিয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, অনেক শখের টিয়া নিয়ে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1699971150527.jpg

টিয়া আমাদের সকলের খুব শখের পাখি‌। টিয়া পাখি পুষতে সবাই খুব ভালো লাগে। টিয়া পাখির সৌন্দর্য বেশ অসাধারণ। টিয়া পাখির নজর কাড়া সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। টিয়া পাখির কথার প্রেমে পড়ে নাই এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। টিয়া পাখির কথা হৃদয়ে ছুঁয়ে দেয়। ছোট বেলায় মিনা রাজুর কাটুন চিত্র টিয়া পাখির দৃশ্য দেখে আমরা বড় হয়েছি। মিনা রাজুর মাথার উপর উড়ে উড়ে টিয়া পাখির কথা বলার দৃশ্য অসাধারণ ছিলো। সকল মানুষের মতোন আমিও টিয়া পাখির প্রেমে পড়েছি। পাখির ভালোবাসায় হৃদয় মজেছে এবার‌।

IMG20231114152127.jpg

IMG20231114152237.jpg

আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি। যে কোন পশু পাখির প্রতি আমার ভালোবাসা অন্যরকম। যে কোন পশু পাখি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। ছোটকাল থেকে আমি বিভিন্ন রকম পশু পাখি পালন করে থাকি। পশু পাখির পতি আমার অন্যরকম ভালোবাসা সারাক্ষণ বিরাজ করে। গ্রামাঞ্চলে বনে জঙ্গলে সবুজ অরণ্যে বিচরণ করে আমি বিভিন্ন রকম পশুপাখির ধরে নিয়ে আসতাম ‌। বিশেষ করে বিকেল বেলায় গ্ৰাম অঞ্চলে গাছে গাছে পাখি খুঁজে বেড়াতাম। তারপর পশু পাখি গুলোকে হৃদয়ের মায়া এবং ভালোবাসা দিয়ে পুষে থাকতাম। আমি পশুর মধ্যে বিড়াল, খরগোশ, কুকুর পুষেছি। পাখির মধ্যে ময়না, টিয়া, শালিক, বগ, দোয়েল কোকিল ইত্যাদি পুষেছি।

IMG20231114152258.jpg

IMG20231102133411.jpg

বয়স বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে তবে পশুপাখিদের প্রতি আমার ভালোবাসা কমে নাই। এখন সবুজ অরণ্য পশুপাখিদের খুঁজতে মন চায়। পাখিদের নিয়ে সময় কাটাতে ইচ্ছে জাগে। একটি পাখি ধরার জন্য কত সময় ব্যয় করছি? কত কৌশল পদ্ধতি ব্যবহার করেছি পাখি ধরার জন্য। এখনো সেই মুহূর্ত গুলো মনে পড়লে হৃদয় শিউরিত হয়ে ওঠে। মুহূর্তগুলো মনে পড়লে শৈশবে হারিয়ে যেতে ইচ্ছে করে। তবে এখন আর গাছের ডালে ডালে পাখির খুঁজতে হয় না। মন চাইলে পকেটের টাকা খরচ করে বাজার থেকে ক্রয় করা যায়।

IMG20231102133429.jpg

আব্বু আম্মুর হাতে কত মার খেয়েছি টাকা খরচ করে পাখিদের খাদ্য ক্রয় করার জন্য। এখন সে মুহূর্ত গুলো শুধু স্মৃতি। ঐ মুহূর্ত গুলো এখন হৃদয়ে নাড়া দেয়। আমি যেহেতু পাখি প্রেমিক মানুষ। আমাদের বাসায় পাখি থাকবে না এটা তো হতে পারে না। আমি কয়েকদিন আগে কবুতর হাটে গিয়েছিলাম কবুতর ক্রয় করার জন্য। ঐ হাটে কবুতরের পাশাপাশি অনেক রকম পশুপাখি বিক্রি করার জন্য নিয়ে আসে লোকজন। কবুতর ক্রয় করার পরে আমি ঘুরে ঘুরে বিভিন্ন রকম পশুপাখি দেখতেছি। আসলে আমি যে পাখি দেখি সে পাখি কিনতে খুব ইচ্ছে করে।

IMG20231114152010.jpg

তবে চাইলে তো আর সব কিনা যায় না। একটি টিয়া পাখির সৌন্দর্য আমার হৃদয় ছুড়ে গেছে। তাই ১৩৫০ টাকা দিয়ে টিয়া পাখি ক্রয় করেছি। টিয়া পাখিটি সম্পূর্ণ ভাবে এখনো আমার সাথে কথা বলে না। তবে টিয়া পাখিকে কথা শেখানোর চেষ্টা করতেছি প্রতি নিয়ত। হৃদয়ের ভালোবাসা এবং মায়া দিয়ে পাখিকে পুষেতেছি। টিয়া পাখির দিকে তাকালে আমার কাছে কেন যেন অন্যরকম ভালো লাগে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আমি প্রথম টিয়া পাখি দেখেছিলাম ছোটবেলা আমার আন্টির বাসায়। আমার এত ভালো লেগেছিল কারণ পাখিটা খোলা জায়গায় বসেছিল খাঁচায় বন্দি ছিল না। তখন অবশ্য আমার শখের দাম ছিল না হাহাহা। এক সময় টিয়া পাখি পালা আমারও শখ ছিল।

 3 years ago 

জি ভাই টিয়া পাখি পোষা সবার খুব শখের । ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পোষা প্রাণীর প্রতি ভালবাসা একটু অন্যরকমই হয়। আমারও গ্রামের বাড়িতে একটি পোষা টিয়া আছে ছোট ভাই দেখাশোনা করে। টিয়া পাখির সাথে সময় কাটাতে আমারও অনেক ভালো লাগে। আপনার টিয়া পাখি সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। পোস্ট টি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

টিয়া আমার ও খুব পছন্দের। টিয়া পাখি কিনেছেন যেনে খুশি হলাম। প্রতিনিয়ত টিয়া পাখির সাথে কথা বলেন আশাকরি আপনার ভালোবাসা পেয়ে টিয়া পাখি কথা বলবে ইনশাআল্লাহ। আপনার তোলা টিয়া পাখির ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। শুভ কামনা রইল।

 3 years ago 

দোয়া করবেন ভাই যেন টিয়া পাখি দ্রুত কথা বলতে পারে। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক মানুষই আছে পশু পাখিদের জন্য তাদের ভালোবাসা অন্যরকম থাকে তাদের মধ্যে আপনিও একজন। টিয়া পাখি আমারও খুব পছন্দের। আপনি টিয়া পাখি কিনেছেন দেখে আমার কাছেও বেশ ভালো লাগছে। তবে আপনি যে টিয়া পাখিকে কথা শেখানোর চেষ্টা করছেন আশাকরি খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা বলবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার টিয়া পাখি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Parrot, green ring neck . this bird so smart.

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি বলতে টিয়া পাখি দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে আর কথা শুনতে তো ভালো লাগেই। যদিও বা আমি তেমন কোন পশুপাখি পালন করি নাই তবে পশুপাখি আমার কাছে বেশ ভালোই লাগে। তাইতো যদি হাতের কাছে কোন পশুপাখি পাই একটু কাছে নিয়ে আদর করে দেই। আপনি পশু পাখি পালন করতে পছন্দ করেন এবং অনেক পশুপাখি পালন করেছেন দেখছি। আর এই পশু পাখির খাবার কেনার জন্য টাকা খরচ করে মার খেয়েছেন দেখছি। তবে হ্যাঁ একটা বিষয়ে অবাক লাগলো যে আপনি শালিক পাখি ও পালন করেছেন। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্! টিয়া পাখিটা আসলেই খুব সুন্দর। আমার কাছেও টিয়া পাখি খুব ভালো লাগে। তবে টিয়া পাখির চেয়ে ময়না পাখি স্পষ্টভাবে কথা বলতে পারে। তাই ৩ মাস আগে একটি ময়না পাখি কিনেছিলাম ৬৫০০ টাকা দিয়ে। টিয়া পাখি ৪৫০০ টাকা দাম চেয়েছিল। তবে আপনাদের দিকে তো পাখির দাম অনেক কম। মাত্র ১৩৫০ টাকা দিয়ে এতো সুন্দর একটা টিয়া পাখি কিনেছেন,জেনে ভীষণ ভালো লাগলো ভাই। আশা করি টিয়া পাখিকে কথা শিখাতে পারবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই টিয়া পাখিকে কথা বলার জন্য চেষ্টা করেছি । ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39