এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

pexels-photo-14449488.jpeg
source

আসুন শুরু করি

মানুষ বলতে যার বিবেক এবং মনুষত্ববোধ রয়েছে তাকে বুঝায়। আজ আমরা সমাজে যখন বিচরণ করি তখন মানুষ নামে অমানুষ দেখতে পায়। যদিও মানুষের মতোন তাদের দুই হাত দুই পা সবকিছু রয়েছে। দেখতে মানুষের মতোন তবে তাদের বিবেক এবং মনুষত্ববোধ কোনোটি নেই। আছে শুধু ক্ষমতার প্রভাব, অহংকার, গৌরব, অহমিকা‌। মানুষ তখনই অমানুষ হয়ে যায় যখন তার ক্ষমতার অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারে। হাতে টাকা থাকলে আর ক্ষমতা থাকলেই যে কোনো প্রস্তুতিতে যে কোনো সময় ক্ষমতা অপব্যবহার করে থাকে।

জন্মগত ভাবে কোন মানুষ খারাপ হয়ে পৃথিবীতে আসে না। কিশোর জীবন পেরিয়ে যখনি সে টাকা এবং ক্ষমতা হাতে পায় তখনই সে অমানুষ হয়ে উঠে এটি প্রকৃতির বাস্তবতা। পরিবেশ পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখে মানুষের প্রতি অন্যায় অবিচার জুলুম এবং শোষণ শুরু করে। অন্যায় কাজ করতে করতে একসময় তার বিবেক একেবারে বিলীন হয়ে যায়। তার মনুষত্ববোধ হারিয়ে যায়। সেই কখনো চিন্তা করে না পরিবেশ এবং পরিস্থিতি যে কোন সময় পরিবর্তন হতে পারে। আজ হাতে টাকা ক্ষমতা সব আছে কাল নাও থাকতে পারে।

মানুষের পক্ষে চারপাশের পরিস্থিতি পরিবর্তন করতে সময় লাগলেও প্রকৃতির পরিস্থিতি পরিবর্তন করতে বেশি সময়ের প্রয়োজন হয় না।
মুহূর্তের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। পাপ কাজ করতে করতে মানুষ এমন পর্যায়ে চলে যায়। মানুষ মনে করে তার কোন কিছুই হবে না। কিন্তু প্রকৃতির বাস্তবতা হচ্ছে সকল কিছুরই একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই ভাবনার অবকাশ নাই যে যে যত বেশি পাবে সে ততো পাপ করবে ততো বেশি শাস্তি ভোগ করবে প্রকৃতির নিয়মে। পাপের মাত্রা যখন অতিরিক্ত হবে তখন একেবারে ক্ষুদ্র ইস্যু থেকে পাপের শাস্তি ভোগ করা আরম্ভ হবে।

একটা পিঁপড়ের গর্তের বন্যা হওয়ার জন্য যেমন মুষলধারে বৃষ্টি হওয়ার প্রয়োজন হয় না। সামান্য শিশিরের বিন্দুতে ধীরে ধীরে পিঁপড়ের গর্ত ভর্তি হয়ে যায়। ঠিক তেমনি যতো বেশি পাপ করুক না কেন পাপের শাস্তি ক্ষুদ্র থেকে শুরু হয় ধীরে ধীরে সে তার সমস্ত পাপের শাস্তি ভোগ করবেই এইটাই প্রকৃতির নিয়ম। যে যেমন প্রকৃতি তাকে তেমন ভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা ক্ষমতার মোহে সবকিছু ভুলে যাই। আমরা চিন্তা করি আমাদের কোন কিছুই হবে না কিন্তু প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করবে।

প্রকৃতি যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তখন কোন কিছু বুঝে ওঠার আগেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে। যে যেমন আকৃতি বা, বৈশিষ্ট্য হবে ঠিক তেমনি প্রকৃতি তাকে তেমন ভাবে নিয়ন্ত্রণ করবে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।আসলে মানুষ সত্যি জন্ম থেকে কোন মানুষ খারাপ হয় না।বড়ো হয়ে যখন ক্ষমতার দাপটে এবং টাকার লোভে অন্ধ হয়ে যায় তখন মানুষ পাপ পথে পা বাড়ায়।আর পাপের ঘড়া যখন পূর্ণ হয় তখন আর পথা থাকে না।ধন্যবাদ পোস্ট টি করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, মানুষ সত্যি জন্ম থেকে কোন মানুষ খারাপ হয় না। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন মানুষ জন্মের পরেই ভালো বা খারাপ সেটা বিবেচনা করা যায় না। পারিপার্শ্বিক অবস্থা তাকে ভালো বা খারাপ হতে বাধ্য করে অথবা সে নিজে থেকেই দুটোর যে কোন একটা গ্রহণ করে। কিন্তু দিনশেষে সে যেটাই গ্রহণ করুক না কেন প্রকৃতি যেভাবেই হোক তাকে তার প্রতিদান দিয়ে দেবেই। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে আর এটা সকলকে মেনে নিতেই হবে। আসলেই প্রকৃতি যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তখন সবকিছুই উলটপালট হয়ে যাবে কোন কিছু বুঝে ওঠার আগেই। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পোস্টটি পড়ে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলেই ভাই প্রতিটি সমাজের বেশিরভাগ মানুষ একেবারে মনুষ্যত্বহীন হয়ে গিয়েছে। মাঝেমধ্যে তাদের কার্যকলাপ দেখে মনে হয়, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা ক্ষমতার অপব্যবহার করে একের পর এক পাপকর্মে লিপ্ত হচ্ছে। তারা একবারের জন্যও ভাবে না, সবকিছুর হিসাব দিতে হবে একদিন। আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। এ সমস্ত মানুষদের পতন অবশ্যই হয়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38