ভিডিওগ্রাফিঃ-পার্ক থেকে নেওয়া ফুল ও ফুল বাগানের ভিডিও।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবার দিনকাল বেশ ভালো যাচ্ছে। যেহেতু এখন আগের মত তেমন গরম নেই কমে গেল। ওয়েদারটা এখন বেশ ভালো যাচ্ছে বলতে হয়। তবে একটি বিষয় বেশ খারাপ লাগলো শুনে এখন সবাই বেশ অসুস্থ। যেহেতু অনেক গরমের মাঝেই বৃষ্টি হলো ওয়েদারটা একটু চেঞ্জ হওয়ার কারণে ঘরে ঘরে এখন অসুস্থ হয়ে পড়ছেন সবাই। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। চেষ্টা করি ভিডিওগ্রাফি শেয়ার করার। বেশ ভালো লাগে আমার ভিডিও গুলো দেখে আপনার অনেক অনুপ্রাণিত করেন আমাকে। যদিও ভিডিওগুলো এডিট করতে এবং ভিডিওগুলো সংগ্রহ করতে সময় সাপেক্ষ ব্যাপার। একটি ভিডিও সংগ্রহ করা কাজ শেষ নয়। সেই ভিডিওটিকে এডিট করে গ্রহণযোগ্য করে তোলাই হচ্ছে অন্যতম দক্ষতা। ভিডিও একটা নিলাম সেটাকে ছেড়ে দিলাম সেটাও এক প্রকারের ভিডিও। আবার সেটাকে এডিট করে দর্শকের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনা অন্যতম দক্ষতা।
তবে ভিডিও এডিট করার ক্ষেত্রে আমার দক্ষতা তেমন নেই বললে চলে। ক্ষুদ্র দক্ষতা দিয়ে আমি ভিডিওগুলো এডিট করার চেষ্টা করি। সবচেয়ে বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক বেশি উৎসাহ দেন আমাকে। যার কারণে আমি বারবার ভিডিও গুলো শেয়ার করতে অনেক বেশি উৎসাহিত হয় এবং ফিরে আসি নতুন ভিডিও নিয়ে। বিভিন্ন সময় যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার সুযোগ হয়। তাই পার্কে কিংবা অন্যান্য পরিবেশে গেলে ভিডিও করার চেষ্টা করি। আর ফুলের বাগানের ভিডিও তো সব সময় ভালো লাগে। আমি এই ভিডিও করেছিলাম পার্ক থেকে। এই ভিডিওটি বেশ কিছুদিন আগের করা। যখন আজকে চিন্তা করলাম একটি ভিডিও শেয়ার করবো সেই চিন্তা ভাবনা থেকেই ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটা খুঁজে পেলাম।
ভিডিওটা আমি বিকেল বেলায় করেছিলাম পার্ক থেকে। বাচ্চারা খেলাধুলা করছিল আমি মুসেন্ডা ফুলের এবং অলকানন্দা ফুলের ভিডিও করেছিলাম। সেই ফুলের ভিডিও নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। সাথে আমি চারপাশের পরিবেশের কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম। চারপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। বিকেল বেলা অনেক জমজমাট একটি পরিবেশ তৈরি হয় এই পার্কে। সকল বাচ্চারা যেহেতু এখানে সময় কাটাতে চলে আসে মা বাবার সাথে। অনেক বড় একটা খোলামেলা জায়গা বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। সবুজ ঘাসের উপর বসে আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে চমৎকার একটি জায়গা বলতে হয়। তাছাড়া এই পার্কে সকাল বিকেল হাঁটাহাঁটি করার জায়গা রয়েছে। অনেকে এখানে ব্যায়াম করে থাকেন বিকেল বেলাতে কিংবা সকাল বেলায় এসে।
বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সময় না নিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ভিডিওগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | কক্সবাজার পার্ক থেকে নেওয়া একটি ফুল বাগানের ভিডিও |
| ভিডিও এডিটিং | @samhunnahar |
| Location- | কক্সবাজার পার্ক থেকে নেওয়া |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
প্রথমে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সব জায়গাতেই কম বেশি একই অবস্থা। যাইহোক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টা বেশ ভালো লেগেছে। পার্কের পরিবেশটা খুবই সুন্দর। বিভিন্ন ধরনের ফুল ও দেখতে পারলাম ভিডিওগ্রাফিতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য সেই সাথে কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
একদম আপু সবাই এখন অসুস্থ বলতে গেলে প্রতিটি ঘরে ঘরে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কয়েকদিন একটু সাবধানে থাকবেন, কেননা বর্তমান সময়ের আবহাওয়া পরিস্থিতি তেমন একটা ভালো না। আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করা ফুল এবং ফলের ভিডিও ক্লিপ টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর ভিডিও ইডিটিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাইহোক, খুবই সুন্দর একটি ভিডিও ইডিটিং আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ভালো লাগলো ভাইয়া আমার ভিডিওটি আপনি দেখলেন এবং উৎসাহ দিলেন অনেক।
আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি করতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মধ্যে শখের বশে ভিডিওগ্ৰাফি করে থাকি। যাই হোক আপনি আজকে পার্ক থেকে অনেক সুন্দর ফুলের ভিডিওগ্ৰাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওটি আমার কাছে বেশ ভালো লাগলো। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই পার্কে বিকেল বেলায় ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে।
ভিডিওগ্রাফি পোষ্ট করতেও অনেক জামেলা পোহাতে হয়। বিডিও করো,এডিট করো,ইউটিউবে পোষ্ট করে তারপর লিংক দিতে হয়। অনেক জামেলার কাজ করতে হয়। যায়হোক আপনার চেষ্টা সফল হয়েছে,পার্কটি সত্যিই অনেক সুন্দর লাগছে। পার্কের ভিতরে সবুজ গাছ গুলো থাকার কারনে বাচ্ছারা খেলে খুবই মজা পেয়েছে। ধন্যবাদ।
একদম ভাইয়া শুধু ভিডিও সংগ্রহ করলে হয় না। ভিডিও এডিটিং আবার ইউটিউবে শেয়ার করা বেশ ঝামেলার।
https://twitter.com/nahar_hera/status/1788674908555546699?t=BEIeHzShcze_-XfsKpgPEQ&s=19
এখন অনেক জায়গাতে অনেক মানুষ অসুস্থ দেখা যাচ্ছে বিশেষ করে আবহাওয়ার কারণে। যাইহোক আজকে আপনি পার্ক থেকে খুব সুন্দর ফুল এবং ফুলবাগানের ভিডিওগ্রাফি করেছেন। আসলে এরকম ফুল এবং ফুলবাগান দেখলে এমনিতে ভালো লাগে। তবে আপনার ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। আর এই ধরনের ভিডিওগ্রাফি করতে হলে অনেক ধৈর্য ধরে ভিডিও কাছে করতে হয়। সুন্দর একটি ভিডিওগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক খুশি হয়েছি ভাইয়া আমার ভিডিওটা আপনার ভালো লাগলো জানতে পেরে।
আপনি তো দেখছি পার্ক থেকে খুব সুন্দর ফুল এবং ফুল গাছের ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার ভিডিওগ্রাফি দেখে সত্যি খুব ভালো লাগলো আমার কাছে। কারণ এরকম পরিবেশ দেখতে সবাই অনেক পছন্দ করে। তবে সত্যিই আপনি অসাধারণ ভিডিওগ্রাফি করেন। এ ধরনের ভিডিওগ্রাফি বারবার দেখতে মন চায়। চেষ্টা করেছেন বিধায় এত সুন্দর ভিডিওগ্রাফি করতে পেরেছেন। এবং আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
হ্যাঁ আপু ভিডিও নিতে ভালো লাগে যখন বাচ্চাদের সাথে ঘোরাঘুরি করি।
সত্যি আপু এই সময় সবাই কম বেশি অসুস্থ। আবহাওয়া হঠাৎ করে পরিবর্তনের ফলে অসুস্থ হয়ে পড়েছে সবাই। যাইহোক আপু আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। যদিও কখনো ভিডিওগ্রাফি পোস্ট করা হয়নি। তবে ভিডিওগ্রাফি দেখতে আমার বেশ ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপু গঠন মূলক মতামত দিলেন।
পার্ক থেকে নেওয়া ফুল এবং ফুল বাগানের খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার এই ভিডিওগ্রাফি আপনি একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এখানে খুব ভালোভাবে সকলে খেলাধুলা করছে। খুব সুন্দর অতিবাহিত করছে৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
যখন আপনারা সময় দিয়ে দেখেন গঠনমূলক মতামত প্রকাশ করেন তখন অনেক বেশি ভালো লাগে।