পুকুর পাড়ের সবজি বাগান থেকে টমেটোর ভিডিও

in আমার বাংলা ব্লগ2 years ago



হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে আমার সবজি বাগানে সেচ দেওয়ার মুহূর্তের সুন্দর একটি ভিডিও। বিস্তারিত থাকবে বর্ণনা ও ভিডিওর মাঝে। আশা করব আমার এই পোস্ট এবং ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240308_123957_2.jpg

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:


প্রথমে মহান সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের জন্য শুকরিয়া আদায় করি। এত সুন্দর ভাবে গড়েছেন এই পৃথিবী। আর এই পৃথিবীর বুক এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন তা যেন অতুলনীয়। বিশ্বের বুকে বিভিন্ন রাষ্ট্রের সৌন্দর্য বিভিন্ন রকম কোথাও মাটি;কোথাও বালি; কোথাও পাথর। তবে অন্যান্য রাষ্ট্রের মানুষের তুলনায় আমাদের শুকরিয়া টা একটু বেশি আদায় করা প্রয়োজন। কারণ আমাদের দেশটা সম্পূর্ণ মাটিতে গড়া। আর এ মাটিকে মহান সৃষ্টিকর্তায় এতটাই উর্বরশীল রূপে তৈরি করে রেখেছেন, যার প্রশংসা করলেও শেষ হবে না। লক্ষ্য করে দেখা যায় কৃষক ভাইদেরা একের পর এক ফসল উৎপাদন করে চলেছে ফসলের মাঠে কিন্তু ফসলের মাঠে গাছ জন্মানো বৃদ্ধি হওয়াতে কোন ব্যাহত হয় না। ঠিক তেমনি আমার সবজি বাগানে প্রত্যেক বছর কম বেশি শাকসবজি উৎপাদন করে থাকে একই জায়গায় একইভাবে। কিন্তু কখনো দেখা যায় না যে শাকসবজি উৎপাদনের সময় গাছের ব্যাহত হচ্ছে।

IMG_20240308_123750_4.jpg

Photography device: Infinix hot 11s
location



অন্যান্য বছরের মত এবারও আমার সবজি বাগানে বিভিন্ন শাক সবজির মধ্যে টমেটো ছিল অন্যতম। তবে লক্ষ্য করে দেখা যায় বিশেষ কোনো পরিচর্যা ছিল না আমার শুধু ছিল সাবমারসিবল পাম্পের সহযোগিতায় পুকুর থেকে পানি উত্তোলন করে গাছের গোড়ায় দেওয়া। তবে টমেটো গাছের জন্য পানি উত্তোলন করে দেয়া এটা বললে ভুল হবে কারণ এখানে ছিল পেঁয়াজ। আর সেই পিয়াজে পানি দেওয়ার জন্যই সাবমারসিবল পাম্প নিয়ে আসতাম মোটামুটি সেখান থেকে টমেটো গাছগুলোতে হয়ে যেত। এছাড়াও পেঁয়াজের যখন সার দেওয়া হতো সেই সারে টমেটো গাছগুলোর হয়ে যেত। আর এ থেকে লক্ষ্য করা গেছে টমেটো গাছগুলো খুব সুন্দর ভাবে বৃদ্ধি পেয়ে প্রচুর পরিমাণ টমেটো ধরে থাকতো গাছে। শুধু যে টমেটো ধরা এটা কিন্তু নয় লক্ষ্য করা গেছে এমনিতেই আশেপাশের অন্যান্য শাকসবজির ব্যাপক বৃদ্ধি। সম্পূর্ণটাই মহান সৃষ্টিকর্তার মেহেরবানী কারণ আমাদের মাতৃভূমির মাটি অতি উর্বরশীল।


Video device: Infinix hot 11s
location



তবে ওই মুহূর্তে একটা বিষয়ে বেশি লক্ষ্য করেছিলাম তা হচ্ছে পেঁয়াজের সেচ দেয়ার কারণে অনেক টমেটো পোঁচে নষ্ট হয়ে যেত। তারপরে আলহামদুলিল্লাহ অনেক থাকতো। নিজেরা রান্না করে খাওয়ার পাশাপাশি নিকটস্থ মানুষদের দেয়া হয়েছে অনেক। আর এভাবেই বেশ অনেক টমেটো হয়েছিল আমাদের এই বাগানটার মধ্যে। তাই সবজিতে পানি দেওয়ার জন্য উপস্থিত হয়ে ভিডিওটা ধারণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। অনেকদিন দেখাবো দেখাবো করে ভিডিওটা মোবাইলের এমন একটা অবস্থানে ছিল যা আর লক্ষ্য করার হয়নি। তাই আজকে হঠাৎ সামনে পেয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম।

IMG_20240308_124025_0.jpg

IMG_20240308_123940_1.jpg

Photography device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়টমেটোর ভিডিও
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেকগুলোই তো টমেটো দেখছি। খুব সুন্দর লাগলো। এ সবুজ টমেটো আমি কি রান্না করে খায় শুনেছি খুব ভালো খেতে।

 2 years ago 

তা হচ্ছে আমার সবজি বাগানে সেচ দেওয়ার মুহূর্তের সুন্দর একটি ভিডিও।

আপনি তো এখানে সবজি বাগানের টমেটোর ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। এখানে কিছুটা ভুল লিখেছেন সম্ভবত। সবুজ রঙের কাঁচা টমেটো গুলো দেখে বেশ ভালো লাগলো। নিজেদের গাছের সবজি হলে তো আরো বেশি ভালো লাগে। আপনাদের পোস্টগুলোতে দেখা হয় আপনারা অনেক কিছুই চাষ করেন। সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মনে করুন মেসি বাংলাদেশ সফরে আসছে। সে কিন্তু বাংলাদেশে এসে নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে উঠবে, সারাদেশ ভ্রমণ করবে না। তবে টাইটেলটা হবে বাংলাদেশে আসছে। এখানে দেখানোর মেন বিষয়টা ছিল টমেটো। তবে ভিডিও সম্পূর্ণ দেখে; কথা শুনে এবং লেখা পড়লে বুঝতে পারতেন। মেইন বিষয় টমেটো হলেও বাগানটা সম্পর্কে কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে, পাশাপাশি বাগানে যা কিছু আছে সেগুলা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি কিছু মনে করবেন না, মাঝেমধ্যে একটু ভুল ধরলে নিজেরাও সজাগ থাকা যায়। এতে কিন্তু উপকার আছে 😍😍

 2 years ago 

টমেটোর ভিডিও টি অনেক সুন্দর লাগলো।আপনারা নিজেরা সবজি চাষ করেন একদম টাটকা সবজি খেতে পারেন নিজেদের গাছের।টমেটো অনেক সুন্দর লাগছে একদম তরতাজা যাকে বলে।পুকুর পাড়ে টমেটো গাছ গুলো বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন সবজির ফটোগ্রাফি এবং ভিডিও দেখতে কার না ভালো লাগে।নিজ বাগানের ফটো গ্রাফি ও ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি পুকুর পাড়ে টুকটাক সবজি চাষ করেন সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। মাঝে মাঝে আপনি আমাদের মাঝে আপনার সবজি বাগানের পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে আপনি পুকুর পাড়ে টমেটো গাছ ও ফলের ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। বিষ মুক্ত টাটকা টমেটো একমাত্র নিজের হাতেই তৈরি করা সম্ভব। ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42