ভিডিওগ্রাফিঃ- পার্ক থেকে নেওয়া জবা ফুল বাগানের ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ দুপুর!,

কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ভিডিওগ্রাফি। আপনারা তো জানেন প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও শেয়ার করি। ভিডিওগুলো সংগ্রহ করতে আমার বেশ ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে যখন সেই ভিডিও গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা এত বেশি অনুপ্রাণিত করেন আমার ভিডিও গুলো দেখে আমি অনেক বেশি উৎসাহ পাই।

r4.jpg

এখন কিন্তু আর এত বেশি বের হওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে। যখন আমি বাচ্চাদেরকে নিয়ে বের হয় কোন জায়গায় ঘোরাঘুরি করতে তখন সেখানে খুব সুন্দর কিছু দেখলে আমি ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো তা একটি ফুলবাগান থেকে নেওয়া ভিডিও। বিশেষ করে আমি গণপূর্ত পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই। সেখানে সুন্দর ফুলের বাগান রয়েছে অনেক সুন্দর খোলামেলা পরিবেশ। তো আমি চেষ্টা করেছিলাম একটি ভিডিও নেওয়ার জবা ফুলের। অনেক জবা ফুল গাছ ছিল সেখানে ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল। বিশেষ করে সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে অনেক বেশি বাতাস ছিল সেখানে। ফুলের ভিডিও নিতে আমার কাছে খুবই কষ্ট হয়েছিল যেহেতু বাতাসে নড়াচড়া করছিল।

r2.jpg

আমি ভিডিও নিয়েছিলাম আর বাচ্চারা খেলাধুলা করছিল। চেষ্টা করেছিলাম কয়েকটি ভিডিও সংগ্রহ করবো। চিন্তা করছিলাম সেখান থেকে কয়েকটি ভিডিও আমি সংগ্রহ করবো। কিন্তু বাচ্চারা এসে এত বিরক্ত করলো আমার আর ভিডিও নেওয়ার সুযোগ হলো না। আর সন্ধ্যা হয়ে গেলে ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নেওয়া সম্ভব হয় না। সেখানে যাওয়ার পরে দেখি সেই আগের মত তেমন ফুল বাগান ছিলো না খুবই কম ছিল। বিশেষ করে এই সিজনে নয়ন তারা ফুলগুলো বেশি দেখা যায় গণপূর্ত পার্কে।

r.jpg

আর পরিবেশ টা আমার কাছে সব সময় ভালো লাগে। যেহেতু অনেক বড় একটি এরিয়া সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে আর মা-বাবারা আলাদা বসে আড্ডা করতে পারে। কোন চিন্তা থাকে না সেখানে কোন আহত হওয়ার কারণ সেখানে বিশেষ ধরনের নজর রাখা হয়। যেহেতু জায়গাটি সরকারি আওতাভুক্ত তাই সেখানে বিভিন্ন কর্মচারী কর্মকর্তা রয়েছেন দেখাশোনা করার। আরব বাগান গুলোতে অনেক বেশি পরিচর্যা করার কারণে সব সময় খুব সুন্দর থাকে। আমি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদের সাথে জবা ফুলের ভিডিওটি শেয়ার করার। আশা করি সবার কাছে ভালো লাগবে তাহলে শুরু করা যাক—

r3.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিজবা ফুলের ভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ-গণপূর্ত পার্ক


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জবা ফুল আমার খুবই ভালো লাগে। আপনি পার্কে ভ্রমণ করতে গিয়ে লাল জবা ফুলের এই সুন্দর ভিডিও করেছেন। ভিডিওটি দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

ভিডিও করতে অনেক ভালো লাগে। যখন আপনারা এত বেশি অনুপ্রাণিত করেন আরো ভালো লাগে।

 2 years ago 

পার্ক থেকে নেওয়া জবা ফুল বাগানের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। আসলে জবা ফুল আমিও খুবই পছন্দ করি।যার কারণে এই জবাব গুলির ভিডিওটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রায় সময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও গ্রাফি শেয়ার করেন আপু। জবা ফুলের ভিডিওগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। লাল রঙের জবা ফুল অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার শেয়ার করা জবা ফুলের ভিডিওটি দেখলেন। ভালো লাগার জন্য অনুপ্রাণিত হলাম।

 2 years ago 

বাহ আপু আপনি তো পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়ে খুব সুন্দর জবা ফুলের ভিডিওগ্রাফি করেছেন। আসলে কোন ফুলের ভিডিওগ্রাফি করলে দেখতে এমনিতে ভালো লাগে। তবে আপনি এই ভিডিওগ্রাফি করতে অনেক বাতাস ছিল ওখানে। আর বাতাস লাগলে ভিডিওগ্রাফি করতেও কষ্ট হয়। সুন্দর জবা ফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিতে যেমন ভালো লাগে ভিডিও করতে অনেক ভালো লাগে আপু।

 2 years ago 

পার্কে ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো আপু। আর পার্কে যদি এরকম সুন্দর ফুলবাগান হয় তাহলে সময় কাটাতে ভালো লাগে। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তাই সময়টা খুবই ভালো কেটেছে আপনার। জবা ফুল বাগানের ভিডিও দেখে অনেক ভালো লেগেছে আপু। চমৎকার একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এই পার্কে প্রায় সময় যাওয়া হয় ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার জন্য।

 2 years ago 

পার্ক থেকে নেওয়া জবা ফুল বাগানের ভিডিও ও ফটোগ্রাফি চমৎকার সুন্দর হয়েছে আপু।আসলে পার্কে গেলে মন ভালো হয়ে যায় নানান রকমের ফুল দেখে।সরকারি জন্যই সেখানে বিশেষ ধরনের নজর রাখা হয়। যেহেতু জায়গাটি সরকারি আওতাভুক্ত তাই সেখানে বিভিন্ন কর্মচারী কর্মকর্তা রয়েছেন দেখাশোনা করার জেনে বেশ ভালো লাগলো।জবা ফুল আমার দেখতে ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

এই পার্কে আপু বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগে খোলামেলা একটি বড় মাঠ এবং বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারে।

 2 years ago 

ভিডিওগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি ভিডিওগ্রাফি করতেও আমার খুবই ভালো লাগে। আপনি পার্ক থেকে অনেক সুন্দর একটি জবা ফুলের বাগানের ভিডিওগ্রাফি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপু ভিডিও গ্রাফিটি। আর এত সুন্দর ফুল দেখে মনটা জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু জবা ফুলের বাগানের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বের হয়ে ফটোগ্রাফি করতে ভালো লাগে। আর সাথে ভিডিও নিতে পারলে আরো অনেক ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42