ভিডিওগ্রাফি || কাপল ডান্স

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

InShot_20240622_210312612.jpg
ব্যানারটি ক্যানভা দিয়ে তৈরি

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি, নতুন নতুন ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফুল, প্রকৃতি সহ অন্যান্য অনেক ধরনের ভিডিওগ্রাফি তোমাদের সাথে এতদিনে শেয়ার করেছি আমি। তবে আজ একটু ভিন্ন ধরনের একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওগ্রাফিটিতে তোমরা কাপল ডান্স দেখতে পাবে। ২০২২ সালে আমার গ্রাজুয়েশনের শেষ সময়টাতে আমাদের কলেজে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ কলেজ থেকে বিদায় নেওয়ার পূর্বে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমাদের জুনিয়ররা বিভিন্ন ধরনের সেগমেন্টের আয়োজন করেছিল।

সেগুলোর মধ্যে ছিল নাটক, গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানে অনেকেই একা নৃত্য করেছিল আবার কাপলরা মিলে নৃত্য করেছিল। সেই দিন সেই অনুষ্ঠানে দুই জোড়া কাপল বেশ সুন্দর নৃত্য করেছিল। তাদের সুন্দর নৃত্য দেখে, আমি সেদিন তাদের নৃত্যের কিছু অংশ আমার ফোনের ক্যামেরা দিয়ে ধারণ করেছিলাম । আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র গুলো বেশ এক্সপার্ট ছিল বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে। তাদের নৃত্য দেখলে তোমরা সেই বিষয়টা স্পষ্ট বুঝতে পারবে। আমরা তো সবাই মুগ্ধ হয়ে গেছিলাম, জুনিয়ররা যে এতটা ট্যালেন্টেড সেই বিষয়টা দেখে। যাইহোক, সেদিন সেই অনুষ্ঠানে অনেক আনন্দ করেছিলাম আমরা। এই ভিডিওগ্রাফিটি অনেকদিন ধরেই আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। তবে বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। আজ অনেকদিন পর ফোনের গ্যালারিতে ভিডিওগ্রাফি টি দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেলো। তাই ভাবলাম ভিডিওগ্রাফিটি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও নতুন কিছু দেখার সুযোগ পেয়ে যাবে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশননিউ ব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, কাপল ডান্স এর এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। কাপল ডান্স দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে একটা সময় ডান্স শেখার অনেক আগ্রহ ছিলো আমার। তবে কাজ এবং সময়ের অভাবে ডান্স শিখতে পারিনি। আসলেই স্কুল কিংবা কলেজ বিদায়ের সময় এমন অনুষ্ঠান করে সেই সময়টা অনেক অনেক গান কবিতা এবং নৃত্য পরিবেশন করা হয়। যেগুলো দেখতে দারুন লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি ডান্সের ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা কাপল ডান্সের এই ভিডিওগ্রাফিটি দেখে আপনার যে ভীষণ ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ তাহলে তো খুব সুন্দর সময় কাটালেন দাদা। যেহেতু আপনি কাপল ডান্স দেখলেন। এই ধরনের ডান্স গুলো দেখতে খুবই ভালো লাগে। যেহেতু বিদায় অনুষ্ঠানের মুহূর্তে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা হয়েছিল। কবিতা আবৃত্তি, গান, নৃত্য সবকিছু মিলিয়ে তো দারুন সময় কাটিয়েছিলেন। ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

কাপল ডান্স এর ভিডিওটি দেখে আপনার যে খুব ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুন একটি ভিডিও শেয়ার করেছেন তো। কাপল ডান্স দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে কোনো টিভি সিরিয়াল দেখছি। দু'টো কাপলের ডান্স' ই দারুন হয়েছে। সেদিন নিশ্চয়ই খুব ভালো সময় কাটিয়েছেন। অনেক সময় আমারও এমন হয় গ্যালারিতে জমে থাকা ভিডিও শেয়ার করবো বলে আর করা হয়না। এত বছর আগের ভিডিও যত্ন করে রেখেছেন বলেই দেখতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত বছর আগের ভিডিও যত্ন করে রেখেছেন বলেই দেখতে পারলাম।

কলেজ জীবনের শেষ স্মৃতি বলতে পারেন আপু, এই জন্যই যত্ন করে রেখে দিয়েছিলাম ভিডিওগ্রাফিটি। যাইহোক, ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে দারুন লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আমি।

 2 years ago 

কাপল ড্যান্স গুলো দেখতেই ভালো লাগে।আর সাথে দুজন কাপল ড্যান্স করেছে, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার কলেজে গ্ৰাজুয়েশন‌ কমপ্লিট উপলক্ষে এতো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, দেখেই বেশ ভালো লাগলো। আপনি এই অনুষ্ঠানের মধ্য থেকে দুজন কাপলের ড্যান্স খুবই সুন্দর করে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ড্যান্স টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমার শেয়ার করা এই কাপল ডান্সের ভিডিওগ্রাফি টি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, সেটা জেনে খুবই খুশি হলাম ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার ভিডিও গ্রাফিটি দেখে সত্যিই মুগ্ধ হলাম। বিদায় অনুষ্ঠানে আমি সব সময় কবিতা আবৃত্তি করতাম। আপনার কাপল ডান্স দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফি পোস্টটি আপনার কাছে যে অসাধারণ লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38