ভিডিওগ্রাফি || সকালবেলা হাঁটতে বের হয়ে ধারণ করা একটি ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি, নতুন নতুন ভিডিও মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বেশ কিছুদিন আগে সকালবেলা আমি মর্নিং ওয়াকে গেছিলাম তাই নিয়ে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো। সকালবেলা হাঁটাহাঁটি করার অভ্যাস অনেক আগে আমার ছিল। তবে সময়ের সাথে সাথে এই বিষয়টা অনেকটাই কমে গেছিল। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা অনেকটা কষ্টকর। এজন্য আর মর্নিং ওয়াকে আমার যাওয়া হতো না।

তবে বেশ কিছুদিন আগে থেকে এই অভ্যাসটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। আমার অনেক আগে থেকেই রাত জাগার অভ্যাস রয়েছে। এই কারণে সকালে ওঠা সাধারনত সম্ভব হতো না। তবে শরীর সুস্থ রাখতে গেলে মর্নিং ওয়াক অত্যন্ত জরুরী একটা কাজ। যাই হোক, সেদিন গেছিলাম বারাসাত স্টেশন এর কাছাকাছি একটি জায়গায় মর্নিংওয়াকের জন্য। আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা ছিল । এই জায়গাটা রেললাইনের পাশের একটি জায়গা ছিল। এই জায়গাটা বেশ সুন্দর করে করা ছিল । রেললাইনের পাশে এরকম সুন্দর জায়গা খুব কমই দেখা যায়। আমাদের বারাসাত স্টেশনের অনেকটা কাছে এই জায়গাটি রয়েছে। আর এই জায়গাতে আমি মাঝে মাঝেই মর্নিং ওয়াকের জন্য গিয়ে থাকি। খোলা পরিবেশ এবং সকালের ঠান্ডা হাওয়ায় মনটা ভরে যায় এখানে হাঁটতে গেলে। যাইহোক, সেদিন এই জায়গায় হাঁটতে গিয়ে আশেপাশের একটি ভিডিও ধারণ করেছিলাম। সেই ভিডিওটি আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বারাসাত স্টেশনের পাশের এই জায়গাতে আমিও অনেকবার গেছি। হাঁটাহাঁটির বেশ ভালো একটা জায়গা। সকালের মতো বিকালেও বহুমানুষ এখানে ভিড় জমায় দেখেছি।মর্নিং ওয়াক করে শরীরকে সুস্থ রাখার উদ্যোগটা ভালো।

 2 years ago 

আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37