ভিডিওগ্রাফি: বড় ভাইদের সাথে কাঁচা আম মাখা খাওয়ার অনুভূতির ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব


আজ ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


রোজ বৃহস্পতিবার ।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

IMG_20240627_155443.jpg

IMG_20240627_144942.jpg


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের অফিসে নানা রকম ফলের গাছ আছে। আম গাছ থেকে শুরু করে কাঁঠাল, কলা, লিচু পেয়ারা, জলপাই, কামরাঙ্গা সহ নানা রকম ফলের গাছ আছে। গ্রীস্মকালে নানা রকম ফল পাওয়া যায়। গ্রীস্মকাল হলো ফলের জন্য বিখ্যাত। বেশ কিছু দিন ধরে অনেক বেশি গরম পড়ছে। গরমের সময় মাঝে মাঝে টক খাওয়ার খুব ইচ্ছা জাগে। তাই হঠাৎ করেই সিধান্ত নিলাম আম পেড়ে খাওয়ার। তাই আমি মাসুদ ভাই ও ফরিদুল ভাইকে নিয়ে গেলাম আম পাড়তে। যেহেতু আমি ডিউটিতে ছিলাম তাই আমি আম পাড়িনি। তবে সাথে গিয়েছিলাম আমার সাথে আমার ছেলে আইয়ান ও ছিলো। আমারা ফজলি গাছ থেকে বেশ কয়েকটি কাঁচা আম পেড়ে নিয়ে আসলাম।

গাছ থেকে আম পেড়ে কিভাবে আম গুলা মাখিয় খেলাম তার একটা ভিডিও আপনাদের মাঝে করলাম। আম মাখা খাওয়ার সময় আমারা অনেক মজা করেছিলাম। তার থেকে বড় কথা আম মাখা খেতে সেই লেভেলের স্বাদ হয়েছিলো। যারা যারা আম মাখা খেয়েছিলো তারা সবাই অনেক প্রশংসা করেছিলো।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png


ভিডিও দেখার লিংক


পোস্টের বিষয়পাওয়ার আপ
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজ আপনার অফিসের বড় ভাইদের সাথে কাঁচা আম মেখে খাওয়ার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। সঙ্গে আপনার ছোট বাবুটাকেও দেখতে পেলাম। আসলে যে গরম পড়েছে। গরমে টক খাওয়া শরীরের জন্য ভালো। কাঁচা আম গাছ থেকে পেড়ে খুব সুন্দর ভাবে মেখে খেলেন। আপনার আম মাখা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

আরে আপু যে স্বাদ হয়েছিলো আমি কোন দিন ও এই স্বাদ ভুলতে পারবো না। ধন্যবাদ গঠন মূলক অভিমত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36