কিছু সবজির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে সবজির কিছু ফটোগ্রাফি শেয়ার করব । রাস্তায় বের হলে কত ধরনের সবজি চোখে পড়ে তা আর বলে বোঝানো যাবে না । এখন সব ধরনের সবজি মনে হয় পাওয়া যায় । কিছু সবজি সারা বছরই পাওয়া যায় সবজি খেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে । প্রতিদিন তো আমার কোন না কোন সবজি থাকতেই হবে । আর মিক্স সবজিটা খেতে সত্যি অনেক ভালো লাগে । এজন্য রাস্তায় বের হলে সবজি দেখলে লোভ লাগে কোন সবজি রেখে কোনটা নেব । এজন্য দুই একটা সবজি কিনে নিয়ে আসি দুই দিন ফ্রেশ ফ্রেশ খাই আবার নতুন করে কিনে নিয়ে আসি । আমি সবজি ফ্রিজে জমিয়ে রেখে বেশি দিন খায় না টাটকা টাটকা সবজি কিনে খেয়ে ফেলি । কারণ রাস্তায় বের হলে যেহেতু হাতের কাছে সব ধরনের সবজি পাওয়া যায় শুধু নিয়ে বাসি করে লাভ কি । এখন সব ধরনের সবজি সব সময় দেখি পাওয়া যায় । আগে যেমন একটা সিজনে পাওয়া যেত । এখন মনে মনে একটা সবজি খুজলে সেটা কিন্তু কোথাও না কোথাও পাওয়াই যায় । আর সব ধরনের সবজি খাওয়ায় তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ।

20240607_002828.jpg


প্রথমে লেবুর ছবি দিয়ে শুরু করলাম । কারণ লেবু ছাড়া তো মনে হয় আমাদের চলেই না । এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত সত্যি প্রাণটা জুড়িয়ে যায় । আর এই লেবুতে কিছুটা কাগজে লেবুর ফ্লেভার পাওয়া যায় দেখে মোটামুটি খাওয়া যায় । তবে কাগজি লেবুর সাথে অন্য কোন লেবুর তুলনা হয় না । আমি তো বাজারে গেলে সব সময় কাগজি লেবু কেনার চেষ্টা করি তবে কাগজি লেবু খুব একটা পাওয়া যায় না যখন পাওয়া যায় না তখন বাধ্য হয়ে এই লেবুটা নিয়ে আসি ।

20240607_002812.jpg


এখন দেখলাম প্রচুর পরিমাণে বাজারে বরবটি পাওয়া যাচ্ছে । এখন মনে হয় বরবটি সিজন । বরবটি আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না । অনেকেই দেখি সুন্দর করে বরবটি ভাজি করে সেটা দেখে আবার খেতে ইচ্ছা করছে ভাবছি একদিন কিনে এনে ভাজি করে খাব । কারণ সিজনাল সবজি একদিন হলেও তো খাওয়া উচিত ।

20240607_002737.jpg

20240607_002713.jpg


শসা তো আমার প্রতিদিনের খাবার না হলে যেন খাবারটা জমে উঠে না । সবকিছুর সাথে আমার শসা চাই । যদি টমেটোর দিয়ে সালাদ করা হয় তাহলে তার ভিতরে শসা না থাকলে খেতে ভালো লাগে না । আবার কচি কচি শসা কেটে লবন দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে । আগে যখন বাসে করে ফরিদপুরে যেতাম তখন ফেরিঘাটে থামলে কিন্তু শসা খেতাম । শসা খেলে পানির কাজ করে আবার খেতেও ভালো লাগে । আর নিচে দেখছেন করলা আমার খুব বেশি পরিমাণে খাওয়া হয় । প্রায় প্রতিদিনই আমি করলা ভাজি করে থাকি । আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলে গরম ভাত দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে । আর এই করলাটা খেতে অনেক বেশি তিতা তারপরও কিন্তু করলা আমার কাছে ভালো লাগে ।

20240607_002658.jpg

20240607_002645.jpg


আমারা ইদানিং মিষ্টি কুমড়াটা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি । মিষ্টি কুমড়ার সাথে পেঁপে আলু মিশিয়ে মিক্সড সবজি করলে সেই সবজিটা খেতে অনেক মজা হয় । বিশেষ করে হোটেল গুলোতে সকালের নাস্তায় যেই সবজিটা দেওয়া হয় ঠিক সেইরকম মজার একটি সবজি আমি রান্না করি পরোটা কিংবা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে । আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে । এছাড়া ইলিশ মাছ শুঁটকি মাছ এগুলো দিয়ে লতি রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে ।

20240607_002630.jpg


এই সময় প্রচুর পরিমাণে চিচিঙ্গা পাওয়া যায় । চিচিঙ্গা ডিম দিয়ে মজা করে ভাজি করলে সে চিচিঙ্গা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় । আমার কাছে ভালোই লাগে খেতে । আমি শুধুমাত্র ভাজি করার জন্য কয়েকদিন পরপরই কিনি । আমরা দুজনে চিচিঙ্গা খেতে পছন্দ করি । এই জন্য এই সবজিটা অনেক বেশি পরিমাণে খাওয়া হয় । বিশেষ করে আমি সব ধরনের সবজি মোটামুটি কমবেশি খেয়ে থাকি । আর সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী । আর আমার পছন্দের কিছু সবজির ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ।

20240607_002613.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

বলছি আপু সবজির ফটোগ্রাফি গুলোতো সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে বোঝা যাচ্ছে কোনটা কোন সবজি তবে এই সবজিগুলো শুধু দেখালেই হবে না সবজিগুলো দিয়ে মজার রেসিপি তৈরি করে আমাদের দাওয়াত দিলে তাহলে আমরা বেশি খুশি হব হা হা হা।

 2 years ago 

সবজি রান্না করলে দাওয়াত দেওয়া যায় না এজন্য এগুলো নিজে নিজেই খেতে হয়।

 2 years ago 

সবজির ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগে।আমিও বাজারে গেলে সবজির ফটোগ্রাফি করি আমার কাছে খুবই ভালো লাগে।অনেক সুন্দর ছিলো ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার সবজির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

বাহ আজকে আপনি অসাধারণ কিছু সবজির ফটোগ্রাফি করেছেন। তবে এটি ঠিক রাস্তা বাইর হলে এখন কম বেশি সবজি দেখা যায়। তখন সবজি দেখলে লোভ লাগে। তবে আপনার সবজির ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো। সত্যি বলতে চমৎকার ফটোগ্রাফি করে খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আমার সবজিগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম ।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু সবজির ফটোগ্রাফি করেছেন। আপনার সবজির ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে করলা ও কচুর লতি। আপু আপনি একদম ঠিক কথা বলেছেন করলা ভাজিতে বেশি করে পেয়াজ তেল ও এর ভিতরে আলু দিয়ে ভাজি করলে বেশ মজার হয় খেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে যে কোন ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো আপু ।

 2 years ago 

বর্তমান সময়ে বাজারের মধ্যে অনেক নতুন নতুন সবজি বের হয়েছে।আর যে কোন সবজি প্রথম অবস্থায় অনেক বেশি ভালো লাগে। পুরাতন হয়ে গেলে আর অতটা মজা থাকে না। আপনি আজকে বেশ কয়েকটি সবজির ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি সবজির ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন বাজারে অনেক নতুন নতুন সবজি আছে দেখলে কিনতে ইচ্ছা করে ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে পারলাম না। আপনি অনেক সুন্দর সুন্দর সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আপু এখুন বর্তমানে প্রায় সবজ্বি কমবেশি পাওয়া যায়। আর ফ্রিজে রেখে সবজি খেলে সবজির গুণগত মান কমে যায়। তাই যেহেতু রুম থেকে বাইর হইলেই হাতের নাগালে সবজি পাওয়া যায় সেহেতেু টাটকা টাটকা সবজি সবচাইতে ভালো। যাই হোক সবশেষে সুন্দর সুন্দর কিছু সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এজন্য আমি সব সময় কম কিনি টাটকা টাটকা খাওয়ার চেষ্টা করি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36