ভ্রমণ : নাশিয়াকে নিয়ে মাল্টা বাগানে ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 13 জানুয়ারি 2024 মঙ্গলবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240205_122847.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240205_122844.jpg

হঠাৎ করেই ঘুরতে যাওয়ার কথা মাথায় আসে। সব সময় সোনিয়াকে নিয়ে ঘুরতে বের হই । কিন্তু কখনো একা নাশিয়াকে নিয়ে বের হওয়া হয় না। কারণ একা একা বাইক নিয়ে দূরে কোথাও যাওয়া হয় না। কয়েকদিন আগে ভাবলাম আমি সোনিয়া এবং মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। যখন সোনিয়া কে জিজ্ঞেস করলাম যাওয়ার কথা সে রাজি হল না। কারণ তার হাতে অনেকগুলো কাজ ছিল।

20240205_122807.jpg

পরে ভাবলাম কোথাও আর যাব না। কিন্তু মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার কথা ভাবতেছি। পরে চিন্তা করলাম তাকে নিয়ে বেশি দূরে না গিয়ে কাছে কোথাও যাওয়ার কথা। কিন্তু কোথায় যাব তা খুঁজে পারছিলাম না। আর বিশেষ করে তাকে নিয়ে একা বের হতেও ভালো লাগছে না। কারণ হলো বাইক চালানোর সময় নাশিয়া ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে বাইক চালানো যায় না।

20240205_122753.jpg

এ বিষয়টার জন্য তার নানার বাড়িতেও নিয়ে যায় না । রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়লে তাকে ধরে রাখা যায় না। এজন্য সোনিয়া থাকে সবসময়ই। কারণ প্রায় সময় সোনিয়াকে শহর বের হলেও নাশিয়া ঘুমিয়ে পড়ে। এরপরেও সাহস করে বের হয়ে গেলাম। চিন্তা করলাম তাকে নিয়ে মাল্টা বাগানে যাব। আমাদের বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাল্টা বাগান অবস্থিত। সেখানে অনেক বড় একটি মাল্টা বাগান রয়েছে।

20240205_122745.jpg

এর আগেও সোনিয়াকে নিয়ে আমি অনেকবার গিয়েছিলাম। কিন্তু যখন মাল্টা বড় হয় তখন যাওয়ার সময় পাইনা। বাগান থেকে মাল্টা কিনে খাওয়ার মজাটাই অনেক। যখন মাল্টা বড় হয় তখন যে কোন ব্যস্ততার কারণে যাওয়া হয় না। চিন্তা করলাম নাশিয়া কে নিয়ে যদি যাই আর মাল্টা বড় হলে নিয়ে আসবো বাসার জন্য। কিন্তু যাওয়ার পর দুঃখজনক বিষয় হলো আমরা ঢুকতে পারলাম না। মাল্টা বাগানের চারিপাশে তারকাঁটা দিয়ে দিয়েছে।

20240205_122815.jpg

চিন্তা করলাম আজ পুরো মালটা বাগানটি ঘুরে দেখব। কিন্তু যখন দেখলাম তারকাঁটা রয়েছে তখন মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। কারণ ভিতরের কিছুই আমরা ভালোভাবে দেখতেছি না। এরপরেও দুই পাশ দিয়ে দেখলাম বাগানটি। অনেক বেশি ভালো লেগেছিল। বাগানটি অনেক বড় আকারের ছিল। এক পাশ থেকে অন্য পাশে কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু গাছের মধ্যে এত বেশি মাল্টা ও দেখা যাচ্ছিল না। এরপর আমরা দুজন অনেকক্ষণ পর্যন্ত ছিলাম সেখানে। তার পাশের জমিনগুলোর মধ্যে নাশিয়া অনেকক্ষণ পর্যন্ত খেলা করেছিল। এবং বাইকের মধ্যে ঘুরাঘুরি করতে সে অনেক বেশি পছন্দ করে। এই মুহূর্তটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আশা করি। চিন্তা করছে এভাবে প্রায় সময় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব।

20240205_122902.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

মাঝে মধ্যে এভাবে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। আপনি নাশীয়াকে নিয়ে মাল্টা বাগানে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। বাবা মেয়ে মিলে খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের ঘোরাঘুরি করার মুহূর্তের পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাল্টা খাওয়া হয় এবং মাল্টা আমার বেশ প্রিয়। ভাইয়া নাশিয়াকে নিয়ে দেখছি মাল্টা বাগানে বেশ আনন্দ উপভোগ করেছেন।আর আপনার আজকের পোস্টের মাধ্যমে আমারও মাল্টা বাগান দেখা হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া নাশিয়া কে নিয়ে কাটানো এত সুন্দর সময় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই খুব ভালো আনন্দ উপভোগ করেছিলাম নাশিয়াকে নিয়ে মালটা বাগানে।

 2 years ago 

বাবা মেয়ে দুজন মিলে দেখছি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। মাল্টা বাগান তো অনেক বড়। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনাদের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন বাবা মেয়ে দুজনে মিলে সুন্দর সময় কাটিয়েছিলাম।

 2 years ago 

আসলে ভাইয়া বাচ্চাদের এটা মনে হচ্ছে অভ্যাস কোথাও গেলে গাড়িতে আগে ঘুমিয়ে পড়বে।আর মোটর সাইকেল এভাবে ঘুমিয়ে পড়লে মুশকিল। যাইহোক নাশিয়াকে নিয়ে আপনি মাল্টা বাগানে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি বাগান থেকে ফল কিনে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন। আসলেই মোটরসাইকেলে ঘুমিয়ে পড়লে মুশকিল।

 2 years ago 

বাইরের যতই ঘোরাফেরা করি না কেন তবে প্রকৃতির মাঝে এমন ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে আমার। যেখানে সুন্দর একটি বাগান ভ্রমণ আমাদের মাঝে তুলে ধরেছেন। এই দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। চমৎকার ছিল আপনার আজকের এই অনুভূতি।

 2 years ago 

আসলেই প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে খুব ভালো লাগে।

 2 years ago 

আপনি তো দেখতেছি নাশিয়া কে নিয়ে মাল্টা বাগানে অনেকক্ষণ ঘুরাঘুরি করলেন। ওখানে গিয়ে তো দেখলাম আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। তাছাড়া এমনিতেও নাশিয়া ঘুরাঘুরি করতে বেশ পছন্দ করে। আর আমার কাছেও মালটা বাগানটা ঘুরে বেশ ভালো লেগেছে। কারণ ওখানে পরিবেশটা অনেকটাই শান্ত স্বভাবে। বেশ ভালো একটি মুহূর্ত কাটিয়েছেন আবার খুব সুন্দরভাবে আপনার সেই মুহূর্তটা আমাদের মাঝেও গুছিয়ে শেয়ার করলেন।

 2 years ago 

আপনার কাছেও মাল্টা বাগানে ঘুরে ভালো লেগেছিল শুনে ভালো লাগলো।

 2 years ago 

বাচ্চাদেরকে নিয়ে প্রকৃতির মাঝে ঘোরাফেরা করা অনেক ভালো। কারণ প্রকৃতির থেকে অনেক কিছু শিক্ষার আছে। যেগুলো ছোটবেলা থেকে বাচ্চার অনেক বেশি অনুকরণ করে। তাছাড়া ও অনেক কিছু জানার বিষয় রয়েছে। আপনি নাশিয়াকে নিয়ে মালটা বাগানে ঘুরতে গেলেন দেখে খুব ভালো লাগলো। মাল্টা বাগানের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন বাচ্চারা অনেক বেশি অনুকরণ করে ছোটবেলা থেকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38