ট্রাভেলিং:- ছোট নদী দেখতে যাওয়ার মুহূর্ত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার ❤️.

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230801162337.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করব। আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। বর্তমানে অনেক বেশি কম ঘুরাঘুরি করি। কারণ এখন অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আর বিশেষ করে আজ কিছুদিন যাবত অনেক বেশি মানসিক চাপে রয়েছে। সেজন্য ঘুরতে যাওয়ার কথা ভাবলাম।

IMG20230801162259.jpg

আসলে আজ বেশ কিছুদিন যাবত অনেক বেশি মানসিক চাপে ভুগতেছে। কেন আমি মানসিক চাপে ভুগতেছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। এর বাহিরে ও আরো বিভিন্ন সমস্যা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে অবস্থা একদমই খারাপ। একটা বিষয় নিয়ে চিন্তা করতে গেলে অন্য আরেকটি বিষয় চলে আসে। এজন্য বেশ কিছুদিন ভাবতেছি কোথাও যাওয়ার কথা।

IMG20230801162234.jpg

আসলে অতিরিক্ত মানসিক চাপে থাকলে আমি কক্সবাজার যাই। কিন্তু বর্তমানে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্য বিভিন্ন সমস্যার কারণে কক্সবাজার যেতে পারতেছি না। কিন্তু যখন তখন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য চিন্তা করলাম আমাদের এলাকার মধ্যে কোথাও গিয়ে ঘুরে আসি। আশেপাশে খুঁজে দেখলাম কোথায় যাওয়া যায়।

IMG20230801161628.jpg

কিন্তু আশেপাশে যাওয়ার মত তেমন কোন জায়গা দেখতেছি না। সেজন্য নিবলু ভাইয়া আর জামাল ভাইকে ফোন দিলাম। তাদেরকে নিয়ে কোথাও যাওয়ার কথা ভেবেছে। প্রথমত আমি নিবলু ভাইয়াকে নিয়ে মোটরসাইকেল নিয়ে বের হই। পরে ভাইয়ের সাথে কথা বললাম কোথায় যাওয়া যায়। তিনি বললেন চলো কোথাও নদীর পাশে সময় কাটায়।

IMG20230801161537.jpg

সেজন্য নদী নদী দেখতে চলে গেলাম। যাওয়ার সময় জামাল ভাইকে ডেকে নিলাম। তাদের দুজনকে পেয়ে মোটামুটি আমার মানসিক চাপ একটু হলেও কমেছে। এরপর ফেনী ছোট নদী দেখতে চলে গেলাম। সেখানে যাওয়ার পর ভীষণ ভালো লেগেছিল। কারণ ছোট নদীর মধ্যে ছোট ছোট অনেক ঢেউ হচ্ছিল। বাতাসের সাথে ঢেউগুলো অনেক সুন্দর দেখাচ্ছে।

IMG20230801161523.jpg

আর বিশেষ করে নদীর পাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লেগেছে। আসলে একা ঘুরা যায় না সঙ্গে যদি কেউ থাকে তাহলে ভিশন ভালো লাগে। এত বেশি মানসিক চাপের মধ্যে তাদের দুজনের সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছি। তারা দুজন অনেক বেশি মানসিকভাবে, অনেক শক্তি যুগিয়েছেন । এছাড়া সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে থেকে মনটা একটু হালকা হয়েছে।

IMG20230801161526.jpg

আসলে যে কেউ মন খারাপ থাকলে , এমন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চলে গেলে মনটা ভালো হয়ে যাবে। সেখানে যাওয়ার পর প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে। কারণ আকাশে মেঘ দেখেছিলাম। সেখানে যদি বৃষ্টি আসতো তাহলে কোথাও যাওয়ার জায়গা ছিল না। বৃষ্টির মধ্যে ভিজতে হতো। এটা নিয়ে অনেক চিন্তা করেছিলাম তিনজন।

IMG20230801155950.jpg

কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরেই পুরো আকাশটা একদম নীল হয়ে গেল। সাদা মেঘগুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এধরনের মেঘ দেখলে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে ছিলাম এবং আকাশের মেঘের দিকে তাকিয়েছিলাম। নদীর দিকে এবং আকাশের মেঘের দিকে তাকিয়ে মনটা অনেকটা হালকা হয়েছিল

IMG20230801155910.jpg

আসলে যখন মানসিক চাপ থাকে তখন পাশের কাউকে ফেলে ভীষণ ভালো লাগে। ঐদিন সকালে আমার প্রিয় অনেক মানুষকে কল দিয়েছিলাম। কিন্তু কারো সাথে কিছুক্ষণ কথা বলতে পারে নাই। কারণ সবাই সকালবেলা অনেক বেশি ব্যস্ত থাকে। সবার বিভিন্ন কাজে। কিন্তু বিকেলে তাদের দুজনকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। যদি ঐদিন তাদেরকে না পেতাম তাহলে হয়তো মানসিক চাপ আরো অনেক গুণ বেড়ে যেত। দোয়া করবেন সবাই যেন আমি খুব তাড়াতাড়ি মানসিক চাপ থেকে উঠতে পারি।

IMG20230801160706.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

বাহ চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন আপনারা সবাই মিলে। এই ধরনের নদীর পাশে বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তাছাড়া একদিকে নদীর পানির দৃশ অন্যদিকে আকাশের সৌন্দর নীল দৃশ্য আমার কাছে ভীষণ পছন্দের একটি জায়গা। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন এবং অনেক সুন্দর সময় কাটালেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এই ধরনের সৌন্দর জায়গায় সময় কাটালে অনেক বেশি ভালো লাগে। দোয়া করবেন যেন মানসিক চিন্তা গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার কি চাপ রয়েছে তা অবশ্যই জানিনা, তবে যে চাপই থাক দোয়া করি তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সত্যি ভাইয়া নদীর পাড়ে এভাবে ঘুরলে আসলে অনেক ভালো লাগে। আর সাথে যেহেতু দুজনকে পেয়েছেন তাই ঘুরাটা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সমস্যার মধ্যে একটি সমস্যার কথা কিছুদিন আগে একটি পোষ্টের মাধ্যমে বলেছি। সেটি পড়লে আশা করে জানতে পারবেন। ঠিক বলেছেন ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে

 3 years ago 

আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ছোট নদী দেখতে যাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনাদের তিন জনের ছবি একসাথে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। চমৎকার সময় উপভোগ করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অবশ্যই ভাইয়া দোয়া করবেন। আসলে সময়টা খুব সুন্দর কাটিয়েছিলাম

 3 years ago 

ঘুরতে যাওয়া অনেকেরই এটি খুবই পছন্দ। আমার তো কোন জায়গায় ঘুরতে যেতে খুবই ভালো লাগে। হ্যাঁ সেটা যদি কোন নদী হয়ে থাকে তাহলে তো আরো ভালো হয়। আপনার ঘুরতে যাওয়া ছোট নদীটি বেশ সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এটি খুবই সুন্দর একটি নদী। মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আসলে মানসিক চাপে থাকলে নদী বা সমুদ্রের কাছে গেলে মন আপনা আপনি ভালো হয়ে যায় । আপনি বেশ ভালোই করেছেন আরো দুজনকে সঙ্গী করে নদীর পাড়ে গিয়েছেন এবং বেশ ভালো সময় কাটিয়েছেন ।নদীর পাড়ে যেয়ে মানসিক চাপ কিছুটা কমেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এজন্য মানসিক কোন চিন্তা আসলে আমি বিভিন্ন জায়গায় যাই তার মধ্যে অন্যতম হলো নদী। ধন্যবাদ

মানসিক চাপ আমাদের সত্যিই অনেক বেশি অসহায় করে দেয়। আমরা সবাই কমবেশি সব সময় মানসিক চাপের মধ্যেই থাকি। তবে আশা করি আপনার মানসিক চাপ ধীরে ধীরে কমে যাবে। আর নদীর পাড়ে গিয়ে ঘোরার কথা কি বলবো ভাই, আমি নিজেও তো যখন মন খারাপ করে থাকি তখন নদীর পাড়ে গিয়ে বসে থাকি। বিশেষ করে নদীর পাড়ের ঠান্ডা হাওয়া অনেকটাই টেনশনমুক্ত করে আমাকে।

 3 years ago 

এজন্যই আমি সেদিন নদীর পাড়ে গিয়েছিলাম। যাওয়ার পর মোটামুটি কিছুটা সময় খুব ভালো কেটেছে। ধন্যবাদ

 3 years ago 

যাইহোক তিনজন মিলে ভালো সময় কাটিয়েছেন। নিভলু ভাই আপনি এবং জামাল তিনজন ছোট নদী পাড়ে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। অনেক সময় মন খারাপ হলে এসব জায়গাগুলোতে ঘুরতে গেলে মন মোটামুটি ভালো হয়। বিকেলবেলা নদীর ধারে ঘুরতে গেলে আবহাওয়া অনেক ভালো লাগে। যাইহোক তিনজন মিলে ভালো সময় কাটিয়েছেন ।এবং আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তিনজন পাশে থাকার কারণে খুব ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39