ভ্রমণঃ ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক চতুর্থ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240409_001122.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ভ্রমন করতে আমার খুবই ভালো লাগে তাই তো যখনই সময় পায় তখনই ভ্রমণে বেরিয়ে যাই। আর সেই ভ্রমণের মুহূর্ত গুলোই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট আকারে শেয়ার করে থাকি। বেশ কিছুদিন আগে আমি ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে ভ্রমণ করতে গিয়েছিলাম আর এই ভ্রমণ কাহিনী আপনাদের মাঝে গত কয়েক সপ্তাহ যাবত আমি শেয়ার করছি। ঝিনাইদহ ড্রিম ভ্যালি ভ্রমণের তিনটি পর্ব আমি ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। আজকে আমি আপনাদের মাঝে ঝিনাইদহ ড্রিম ভ্যালি ভ্রমণের চতুর্থ পর্ব শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি।

IMG_20240420_233005.jpg

ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক যেহেতু একটা পিকনিক স্পট তাই এখানে পিকনিক করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে। প্রত্যেকটা দল যেন আলাদা আলাদা ভাবে এবং সুন্দরভাবে পিকনিক করতে পারে সেই ব্যবস্থা এখানে খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে। যেহেতু শীতের শেষের দিকে মানুষ বেশি পিকনিক করে তাই তখন কিছুটা গরম পড়ে যায়। আর সেই জন্যই এই পিকনিক স্পটটাতে সুন্দর তাবুর ব্যবস্থা করা হয়েছে যেন গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

IMG_20240420_233022.jpg

IMG_20240420_233115.jpg

কিছু সময় হাঁটাহাঁটি করার পরে আমরা দূর থেকে লক্ষ্য করলাম পুকুরের পাশে সুন্দর একটা ঝর্ণা রয়েছে। ঝর্না টা দেখার পরেই আমরা সেখানে ছুটে চলে গেলাম ঝর্নার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানকার ঝর্ণা টা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল।

IMG_20240420_233218.jpg

IMG_20240420_233236.jpg

আমরা যেহেতু বেশ কিছুদিন আগে সেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম তাই সেখানকার জিনিস অনেকগুলোই তৈরি চলছিল। সম্ভবত আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম পার্ক শুরু হবার কিছুদিন পরেই। এজন্য আমরা লক্ষ্য করে দেখলাম অনেক জিনিস এখন পর্যন্ত নির্মানাধীন রয়েছে।

IMG_20240420_232935.jpg

ঝিনাইদহ ড্রিম ভ্যালির ভ্রমণ করতে যাবার পরে সেখানে আমরা খুবই সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম। এমন সুন্দর ঝুলন্ত ব্রিজ এর আগে আমি দেখেছিলাম রাঙ্গামাটিতে। ঝুলন্ত ব্রিজ দেখার পরে আমরা সেখানে চলে গেলাম এবং সকলে মিলে বেশ কিছু ফটোগ্রাফি ধারণ করলাম।

IMG_20240420_233336.jpg

উপরে আমি আপনাদের মাঝে একটা ছবি শেয়ার করেছি সেটাতে খুবই আকর্ষণীয় একটা জিনিস লক্ষ্য করছি। এই সুন্দর জায়গাটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে তেমন কোনো তথ্য শেয়ার করছি না। পরবর্তী পর্বে আমি এই জায়গাটি সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত গরম কিছু সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্যে দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনঝিনাইদহ
W3Whttps://w3w.co/elevated.wins.profound

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঝিনাইদহ ডিম ভ্যালি পার্কে আমি অনেক দিন আগে গিয়েছি ভাইয়া বর্তমানে অনেক পরিবর্তন দেখছি আপনার পোস্টের মাধ্যমে, আসলে এই পর্যটক গুলো যতই দিন যাবে ততই আরো উন্নতর দিকে এগিয়ে যাচ্ছে। শুধু ব্রিজটার পরিবর্তন হয়নি ধন্যবাদ আবারো পুনরায় ঝিনাইদহ ডিম ভ্যালি পার্ক আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। অনেক ইনজয় করেছেন দেখে বোঝা যাচ্ছে।

 2 years ago 

জায়গাটা আসলেই অনেক সুন্দর আমরা ভ্রমণ করে অনেক মজা করতে পেরেছি।

 2 years ago 

ঝিনাইদহে ড্রিম ভ্যালি পার্ক এর চতুর্থ পর্বে আপনি অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। এবং সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে এবং পুকুরের পাশে ঝরনার ফটোগ্রাফিটা অসাধারণ সুন্দর হয়েছে। ঝিনাইদহে ড্রিম ভ্যালি পার্কের সৌন্দর্য দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম। সুন্দর মুহূর্ত সবার মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

পরবর্তী পর্বতে আরো সুন্দর সুন্দর বিষয় আপনাদের মাঝে শেয়ার করব।

 2 years ago 

এইতো কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ঝিনাইদহ গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। ধীরে ধীরে এই পার্কের অনেক উন্নতি হচ্ছে। বোঝাই যাচ্ছে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন সেখানে।
পোস্টটি আমাদের মাঝে শেয়ার করে গ্রীন ভ্যালি পার্কে কাটানো মুহূর্ত সম্পর্কে আমাদের জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু পার্ক টি আস্তে আস্তে আরো উন্নত হয়ে যাচ্ছে।

 2 years ago 

ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কের এর আগে আমি অনেকবার ঘুরতে গিয়েছি জায়গাটা অনেক সুন্দর। ড্রিম ভ্যালি পার্কের ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে পার্কের। বোঝাই যাচ্ছে আপনারা খুব সুন্দর উপভোগ করেছেন। ড্রিম ভ্যালি এই পার্কটি আমার শশুরের বাসা থেকে ১৬ কিলো দূরে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই জায়গাটি আপনি অনেকবার ঘুরতে গিয়েছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো

 2 years ago 

হুম যাওয়ার ইচ্ছা করেছিলাম।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক ভ্রমনের চতুর্থ পর্ব। এর আগের পর্বগুলো আমি দেখেছি তাই আজকে আপনার শেয়ার করা এই চতুর্থ পর্ব দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম সেইখানে যে বসার স্থান রয়েছে সেটাও একটা জেবরার মুর্তি দিয়ে তৈরি করা হয়েছে। পোস্ট দেখেই বোঝা যাচ্ছে জাইগাটি খুবই সুন্দর একটি জায়গা। যাইহোক পোস্টটি দারুন ছিল শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এই পার্কের মধ্যে বসার স্থানগুলো খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে।

 2 years ago 

এই পার্ক ভ্রমণের অন্যান্য পর্বগুলো আমি পড়েছিলাম। আজকে এর চতুর্থ পর্ব পড়েও খুব ভালো লাগলো৷ আপনি সব সময় খুব সুন্দর সুন্দর বর্ণনা ও ফটোগ্রাফের মাধ্যমে সবকিছু শেয়ার করে আসছেন। আজকেও খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং এখানে খুব সুন্দর সময় অতিবাহিত করে তা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া এই পার্ক সম্পর্কে সুন্দর বর্ণনা আপনাদের মাঝে শেয়ার করতে।

 2 years ago 

অনেক কিছুই আপনি এখানে শেয়ার করেছেন৷ পরবর্তীতে আরো কিছু দেখার আশায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39