"পুরানো অ্যালবাম থেকে সিকিমের রা বাংলার কিছু ফটোগ্রাফি " (পর্ব - ১)

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার পুরনো অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। গ্যাংটকের শেষ দিনে গিয়েছিলাম রা বাংলা। গ্যাংটকে যাওয়ার পর আমার শরীরটা খুব বেশি ভালো ছিলো না।শেষ দিনে আরো বেশি শরীর খারাপ লাগছিলো। সেদিন বাইরে যাওয়ার কোন ইচ্ছা ছিলো না। তারপরও সবার জন্য গিয়েছিলাম। তবে ভেবেছিলাম ওই দিন বেশ কয়েক জায়গা যাবো। কিন্তু শরীর খারাপের জন্য আমাদের বেরোতে একটু বেলা হয়ে গিয়েছিলো। পাহাড়ী আঁকা বাঁকা পথ দিয়ে চলছিলাম হটাৎ যেতে শুনি সামনে পাহাড়ে ধস নেমেছে। তাই পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই রাস্তা পরিস্কার করে করার জন্য পাথর করছিলো। আমাদের মতো আরো অনেকে ছিলো। আমরা প্রায় দেড় ঘণ্টার গাড়িতে বসে ছিলাম।অবেশেষ আবার চলতে লাগলাম। তবে পথে আমার বেশ কয়েকবার গাড়িতে বমি হয়েছিলো। এভাবে চলতে চলতে ঘণ্টা খানেকের মধ্যেই আমরা রা বাংলা পৌঁছে গেলাম। রা বাংলা পৌঁছাতে শরীরে অনুভব করলাম ভীষন ঠান্ডা। আর চারপাশ থেকে হওয়া বইছিল। আমরা যখন পৌঁছে ছিলাম ঠিক তখন দুপুর ছিলো। কিন্তু চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিলো যেনো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। চারদিক থেকে কুয়াশা ঘিরে আসছিল। এরপর চারদিকে তাকিয়ে দেখি অনেক উঁচুতে বুদ্ধ দেবের মূর্তি। রা বাংলার চারপাশের পরিবেশ বেশ সুন্দর লাগছিলো তাই বেশ কিছু ছবি তুলেছিলাম। সেখান থেকে কিছু ছবি আপনদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20221116_142649.jpg

IMG_20221116_142738.jpg

IMG_20221116_142825.jpg

অনেক উঁচুতে বুদ্ধ দেবের মূর্তি। ভিতরে প্রবেশ করার আগে টিকিট কাটতে গেলো।
তারিখ: ১৬ ই নভেম্বর ২০২২ ,সময়: দুপুর - ২.০০
স্থান: রা বাংলা, গ্যাংটক

IMG_20221116_142850.jpg

IMG_20221116_142856.jpg

IMG_20221116_142906.jpg

IMG_20221116_142916.jpg

IMG_20221116_142924.jpg

IMG_20221116_142935.jpg
দেয়ালে খোদাই করা বর্ণমালা ও চালচিত্র।
তারিখ: ২৬ ই নভেম্বর ২০২২, সময়: দুপুর - ২.০৫ মিনিট
স্থান: রা বাংলা, গ্যাংটক

IMG_20221116_143928.jpg

IMG_20221116_144812.jpg

IMG_20221116_144743.jpg

IMG_20221116_144739.jpg

IMG_20221116_144818.jpg
রা বাংলার চারপাশের পরিবেশ।
তারিখ: ১৬ ই নভেম্বর ২০২২

IMG_20221116_143652.jpg

IMG_20221116_143656.jpg

IMG_20221116_142837.jpg

IMG_20221116_142637.jpg

IMG_20221116_142626.jpg

IMG_20221116_142632.jpg
আজ এই পর্যন্ত। বাকি অংশ টুকু অন্য একদিন শেয়ার করবো।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভ্রমণ খুবই আরামদায়ক হয় যদি গাড়ির মধ্যে বমি না হয়।।
আমারও মাঝে মাঝে এরকম সমস্যা হয় বিশেষ করে যদি বেশি গরম পড়ে।।
অজানাকে জানতে সৌন্দর্যমন্ডিত স্থান ভ্রমণ করতে কার না ভালো লাগে।। আপনি অনেক সুন্দর ভাবে সিকিম ভ্রমণের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।।

 3 years ago 

বউদি আপনার পোস্ট হতে সিকিম এর অনেক গল্প পড়েছি। দেখেছি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি। আবার এটাও শুনেছি যে, তখন আপনি অসুস্থ্য হয়ে গিয়েছিলেন। তবে আজ সিকিমের রা বাংলার যে ফটোগ্রাফি গুলো আপনার মাধ্যমে দেখলাম তা জাস্ট অসাধারন । বেশ ভাল লাগলো আপনার ফটোগ্রাফি গুলো

 3 years ago 

পুরনো এ্যালবাম থেকে এই সৌন্দর্যময় ফটোগুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ফটোগ্রাফি। এইরকম সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলেন। আজকে ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগছে।

 3 years ago 

জ্বী বৌদি সেটা আগেই শুনেছিলাম যে আপনি কিছুটা অসুস্থবোধ করতেছিলেন, কিন্তু তবুও এই অবস্থায় সকলের কথা বিবেচনায় আপনি বাহিরে বের হয়েছিলেন, এটাই হয়তো পরিবারের প্রতি ভালোবাসা। দৃশ্যগুলো অসম্ভব সুন্দর এবং বেশ দারুণ একটা পরিবেশ। সত্যি বলতে পাহাড়ি পরিবেশ এমনিতেও আমার কাছে দারুণ লাগে। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ বৌদি আপনার আগের পোস্টগুলো থেকে জানতে পেরেছিলাম গ্যাংটক এ আপনার শরীর বেশ খারাপ হয়ে পড়েছিল । শরীর অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারের অন্যদের কথা চিন্তা করে আপনি ঐদিন বাইরে বেরিয়ে ছিলেন সত্যিই চমৎকার । আসলে এটাই আমাদের পরিবারের প্রতি ভালোবাসা । প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লাগলো । আসলে পাহাড়ি জায়গা গুলো এমনিতেই বেশ চমৎকার হয় আর আপনি দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 3 years ago 

পুরনো এ্যালবামের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভাল লাগলো দিদি।আপনি তখন কিছুটা সিক হয়েছিলেন জেনেছিলাম।পাহাড়ি আঁকা বাঁকা পথ দারুন লাগে আমার কাছে।এমন সুন্দর পরিবেশে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভাল লাগলো। আর সাথে এত সুন্দর ফটোগ্রাফি ও করেছিলেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

দেওয়াল এ খোদাই করা আর্ট গুলো দেখতে মনে হচ্ছে যেনো একেবারেই জীবন্ত।জাস্ট দারুণ দেখতে।আসলে শরীর খারাপ থাকলে ঘুরতে একেবারেই ভালো লাগে না।

 3 years ago 

শরীর খারাপ নিয়েও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৌদি। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল। সিকিমের অন্যান্য জায়গার মতো গ্যাংটকের রা বাংলা জায়গাও দেখার মতো। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38