মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা (প্রথম পর্ব)।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


মদিনা এসেছি পাঁচ দিন হয়ে গেলো। এর ভেতরে আমাদের যাওয়ার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত আর দুই তিন দিন পরেই আমরা দেশে ফিরে যাবো। মদিনায় আসার পর থেকেই আমরা আমাদের মোয়াল্লেমের সাথে আলোচনা করছিলাম যে আমাদের দর্শনীয় স্থানগুলো কবে দেখাবে। তবে বিভিন্ন কারনে আমাদের দর্শনিয় স্থানগুলোতে ঘুরতে যাওয়া হচ্ছিলো না। এদিকে যাওয়ার সময়ও অনেকটা এগিয়ে এসেছে। তাই সকলেই বেশ অস্থির হয়ে উঠেছিলো। এর ভেতরে গতকাল রাতে মোয়াল্লেম আমাদেরকে খবর পাঠালো যে আজকে সকাল ছটায় আমরা ঘুরতে বের হবো। আসলে এই ঘোরাফেরাটা আমাদের হজ প্যাকেজের একটা অংশ। যাইহোক ঘুরতে যাওয়ার কথা শুনে আমরা সকলেই বেশ এক্সাইটেড ছিলাম।

1000008929.jpg

সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা করে সবাই তৈরি হচ্ছিলো। কিন্তু হজ এজেন্সির পক্ষ থেকে সরবরাহ করার নাস্তা আমার পছন্দ না হওয়ায় আমি বাইরে গিয়েছিলাম নাস্তা করতে। সেখান থেকে ফিরতে ফিরতে কখন ছয়টা পার হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমি হোটেলের সামনে পৌঁছে দেখি আমাদের যাওয়ার জন্য যে বাস আসার কথা সেটা ততক্ষণে চলে এসেছে। বাস দেখে তো আমি বুঝতে পারলাম আমার হাতে আর সময় বেশি নেই। যদিও আমার তৈরি হতে তখনো বেশ সময় লাগবে। আমি তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে তৈরি হয়ে অল্প সময়ের ভেতরে নিচে নেমে এলাম। আমি বাসে উঠে বসার কিছুক্ষণ পরে ই দেখলাম আমাদের সঙ্গী সাথিরা সবাই বাসে উঠে বসেছে। সবাই বাসে উঠতেই বাস ছেড়ে দিলো।


1000008932.jpg

বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরেই আমাদের আজকের গাইড আজকের ভ্রমণ বিষয়ক নানারকম তথ্য আমাদেরকে জানাতে লাগলেন। আমরা যে সমস্ত স্পটে যাবো সেই সমস্ত স্পটের ঐতিহাসিক গুরুত্ব তিনি আমাদের কাছে বলছিলেন। বিষয়গুলো শুনতে বেশ ভালো লাগছিলো। আমাদের প্রথম গন্তব্য ছিলো হযরত মুহাম্মদ সাঃ এর নিজ হাতে তৈরি মসজিদ মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে এই মসজিদটির খুবই গুরুত্ব রয়েছে। তাই হজে আগত বেশিরভাগ হাজিরা এখানে আসে দু'রাকাত নামাজ আদায় করতে। মসজিদে কুবা আমাদের হোটেল থেকে যে খুব একটা বেশি দূরে নয় সেটা আমার জানা ছিলো। তবে সেটা যে এতোটা কাছে সেটা বুঝতে পারিনি। মসজিদটি আমাদের হোটেল থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরত্বে ছিলো।


1000008930.jpg

সেখানে পৌঁছতেই আমাদের গাইড সকলকে বলতে লাগলেন আপনারা সবাই বাসের নাম এবং নাম্বারটা ভালোভাবে খেয়াল রাখবেন। ফেরার সময় আপনারা ভুল করে আবার অন্য কোনো বাসে উঠে বসবেন না। আর সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। যাতে কেউ হারিয়ে না যান। আসলে সেখানে এতো লোক সমাগম হয়েছিলো যে এর ভেতরে হারিয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। আর বিদেশে এসে দলছুট হয়ে হারিয়ে গেলে বেশ ভোগান্তি পোহাতে হয়। তাই আমাদের গাইড আমাদের সবাইকে বারবার সতর্ক করে দিচ্ছিলো। আমরা সবাই তার সতর্কবাণী মেনে ধীরে ধীরে বাস থেকে নেমে একসাথে মসজিদে কুবার দিকে আগাতে লাগলাম। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানমদিনা, সৌদি আরব

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

মদিনায় ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর। পবিত্র এই জায়গাগুলো দেখতেও ভালো লাগে। মসজিদে কুবায় যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন আজ। পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @rupok,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

মদিনার ঐতিহাসিক স্থানগুলোতে আপনারা এখন ঘুরাঘুরি করতেছেন শুনে অনেক ভালো লেগেছে। মদিনায় মনে হয় আপনারা বেশি দিন থাকবেন না। কারণ ২-৩ দিন পরেই তো চলে আসবেন। দেখতে দেখতে কিভাবে যে সময়টা চলে গিয়েছে। তবে ভালো মুহূর্ত কাটাচ্ছেন নিশ্চয়ই। ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরতেও অনেক ভালো লাগতেছে বুঝতে পারতেছি। আপনারা তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছেন মসজিদটিতে। মসজিদে আসার পর কি রকম সময় অতিবাহিত করেছিলেন এগুলো জানার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

হজ যাত্রীদের ঘুরতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। হয়তো আপনি আর একটু দেরি করে ফিরলে বাস মিস করে যেতেন। আপনার অভিজ্ঞতার কথা জেনে ভালো লাগলো ভাইয়া। নতুন পর্বের অপেক্ষায় রইলাম।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আপনার পোস্ট এর মাধ্যমে মদিনার ঐতিহাসিক স্থানগুলো দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। মদিনার মাটিতে যাওয়ার খুব ইচ্ছে আছে। যদি আল্লাহ পাক কবুল করেন অবশ্যই যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই। আপনার জন্য দোয়া রইল ভালো থাকবেন।

 2 years ago 

দেখতে দেখতে মদিনায় ৫ দিন অতিবাহিত করে ফেলেছেন। আপনার হাতে আর অল্প সময় রয়েছে ওখানে থাকার জন্য। আশা করছি যে কয়দিন থাকবেন আরো ভালো সময় কাটবে। মদিনার ঐতিহাসিক স্থান গুলো ঘুরে দেখেছেন দেখে খুব ভালো লাগলো। এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বাসের নাম্বারটা মনে রাখলেই ভালো। কারণ ভুল করে অন্য বাসে উঠে পড়লে আবার সমস্যা। কে কোথায় আবার হারিয়ে যায়।

 2 years ago 

যেহেতু আর ২/৩ দিন পর দেশে ফিরে আসবেন, তাই এখন যদি মদিনার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে যেতে না পারতেন, তাহলে তো পরবর্তীতে আর সময় পেতেন না। যাইহোক অবশেষে মদিনার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে বেরিয়েছেন,দেখে খুব ভালো লাগলো ভাই। মসজিদে কুবা তো দেখছি খুবই সুন্দর। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন ভাই। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা আজ শেয়ার করলেন ভাইয়া। স্থানের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। পবিত্র জায়গায় গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন। মসজিদ কুবায় গেলেন।আর সেই অনুভূতি গুলো শেয়ার করলেন।আপনাদের গাইড ঠিক কথাই বলেছেন এতো মানুষের ভীড়ে কেউ হারিয়ে গেলে ভোগান্তিতেই পরতে হয়।আপনারা আর দুই / তিন দিন আছেন।এরপর দেশে ফিরে আসবেন।অনেক দিন ই থাকা হলো। আশাকরি সুস্থ ভাবে দেশে ফিরে আসবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37