বন্ধু ফেরদৌসের সাথে বিকালে ঘোরার অভিজ্ঞতা।

amarbanglablog

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বন্ধু ফেরদৌস যে কয়দিন ফরিদপুর থাকে। সেই কদিন আমরা দুজন চেষ্টা করি প্রতিদিনই বিকালে বাইরে ঘুরতে বের হতে। আর বর্তমান সময়টা বিকালে ঘোরাফেরার জন্য একেবারে পারফেক্ট। যদিও মাঝে মাঝে বৃষ্টি এসে ঘোরাফেরায় কিছুটা বাধা প্রদান করে। তবে এই বৃষ্টিটুকু বাদে সবকিছুই চমৎকার। এখনো নদী নালা খাল বিলে পর্যাপ্ত পানি রয়েছে। গ্রামাঞ্চলের নদীতে যখন পানি হয় তখন গ্রামের সৌন্দর্য যেন অন্যরূপ ধারণ করে। যাই হোক প্রথম দিন ঘোরাফেরা শেষ করে যখন বাড়িতে ফিরছিলাম। তখন দুই বন্ধু মিলে পরিকল্পনা করেছিলাম পরদিন বিকালে ঘুরতে বের হবো। একই সময় দুইজন সেই নির্ধারিত জায়গায় দেখা করবো। তারপর সেখান থেকে কোনো একদিকে ঘুরতে বেরিয়ে যাবো। পূর্ব পরিকল্পনা মতো আমি সেদিন বাসা থেকে বের হয়েছিলাম। তবে বাসা থেকে বের হয়েছিলাম ব্যক্তিগত একটি কাজ নিয়ে।

IMG_20240907_171037.jpg

সেই কাজটি শেষ করে আমি সময় মতো নির্ধারিত জায়গায় গিয়ে ফেরদৌসকে ফোন দিলাম। ফেরদৌস জানালো তার আসতে কিছুটা দেরি হবে। কারণ হিসেবে বললো ফেরদৌসের ছেলে কিছুতেই তার মোটরসাইকেল থেকে নামতে চাইছে না। তাই তাকে কয়েক মিনিট ঘুরিয়ে বাসায় পৌঁছে দিয়ে তারপর সে বের হবে। আমাকে বললো মিনিট দশেক অপেক্ষা করতে। একা একা কোনো জায়গায় অপেক্ষা করাটা বেশ বিরক্তিকর কাজ। তারপরেও আমি ফেরদৌসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। খালি মুখে দাঁড়িয়ে থাকবো এই জন্য একটা দোকান থেকে পোলারের নতুন একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলাম। আইসক্রিম খাওয়া শেষ হতেই দেখি ফেরদৌস চলে এসেছে। ফেরদৌস আমার কাছে এসে জানালো আগে মোটরসাইকেলে তেল ভরতে হবে। কারণ মোটরসাইকেলে তেলের লাইনে সম্ভবত কোথাও লিক হয়েছে।


IMG_20240907_173514.jpg

যার ফলে তেল ভরলে বেশিক্ষণ থাকছে না। যাইহোক দুই বন্ধু মিলে চলে গেলাম প্রথমে একটা পেট্রোল পাম্পে। সেখান থেকে তেল নিয়ে আমরা দুজন চাদের ব্রীজ নামক একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। এই জায়গাটা আমাদের কাছে খুবই পছন্দের। আমি আর ফেরদৌস বছরের এই সময়টাতে ঘুরতে বের হলে মাঝে মাঝে সেখানে গিয়ে বসে আড্ডা দেই। তবে জায়গাটা আমাদের শহর থেকে বেশ কিছুটা দূরে। যার ফলে সেখানে যেতে অনেকটা সময় লাগে। যেহেতু জায়গাটা আমরা ঠিক করে ফেলেছি। তাই দুই বন্ধু ধীরে সুস্থে গল্প করতে করতে আগাতে লাগলাম। তবে কিছুক্ষণ আগানোর পরেই আসরের নামাজের সময় হয়ে গেলো। তারপর দুই বন্ধু একটি মসজিদের ওখানে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে গেলাম।


IMG_20240907_174121.jpg

নামাজ পড়ে বের হয়ে আবার দুজনে চলতে শুরু করলাম। যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা আমাদের খুবই পছন্দের। রাস্তায় দুই পাশ দিয়ে গাছ গাছালির কারণে রাস্তাটা বেশিরভাগ জায়গায় ছায়া ঘেরা হয়ে থাকে। এই ধরনের রাস্তা সকলেই পছন্দ করে। চমৎকার সেই রাস্তা দিয়ে আমরা দুই বন্ধু গল্প করতে করতে আগাচ্ছিলাম। তবে এখনকার দিন অনেক ছোট হয়ে যাওয়ায় সেই ব্রিজের কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। যার ফলে সেখানে গিয়ে খুব একটা বেশি সময় আমরা দাঁড়াতে পারিনি। কিছুক্ষণ সেখানে গল্প গুজব করে দুই বন্ধু আবার বাড়ির পথে রওনা দিলাম। কারণ ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png



PUSS_Banner2.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফেরদৌস ভাইয়ের সাথে বিকেলে ভালোই ঘুরাঘুরি করেছেন ভাই। যাইহোক ব্রিজটা তো খুব সুন্দর। এমন জায়গায় বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। বিশেষ করে শুক্রবার বিকেলে এমন জায়গায় মানুষের আনাগোনা বেশি থাকে। তখন আবার এসব জায়গায় বসে নিরিবিলি আড্ডা দেওয়া যায় না। ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একা একা কোনো জায়গায় অপেক্ষা করাটা বেশ বিরক্তিকর কাজ।

এটা আমার চেয়ে ভালো হয়তো আর কেউ জানে না হা হা।

এই সময়ে গ্রামের নদী খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ঐসময় দেখতে অসাধারণ লাগে। আপনি এবং ফেরদৌস ভাই এইরকম ঘুরতে বের হন এটা দেখে আমার বেশ ভালো লাগে। বাড়িতে থাকতে আমি এবং আমার বন্ধু লিখনও এভাবে বের হতাম। বেশ দারুণ কাটিয়েছেন সময় টা।

 2 years ago 

আসলে এইভাবে এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমাদের সবার খুব ভালো লাগে। হয়তোবা এখনকার সময় এরকম সুযোগটা আর সকলের হয় না। কেননা সবাই এখন নিজেদের জীবনে ব্যস্ত থাকে। আর আপনার বন্ধুর সাথে আপনার ঘুরে বেড়ানোর অনুভূতিটা অনেক বেশি ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কারো জন্য অপেক্ষা করাটা সত্যিই অনেক কঠিন। অবশেষে ফেরদৌস ভাইয়া এসেছিল আর দুজনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। গ্রামীন পরিবেশে ঘোরাঘুরি করতে সত্যি অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47