জীবনে প্রথম ক্যাম্পিং করার অভিজ্ঞতা (প্রথম পর্ব)।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমি কয়েকদিন আগে ঢাকা থেকে ফরিদপুর ফিরেছি। কয়েকদিন আগেই আমার বন্ধুদের সাথে পরিকল্পনা করেছিলাম এবার শীতের ভেতরে আমরা ক্যাম্পিং করবো। ক্যাম্পিং এর জন্য আমি একটা ছোট তাবুও কিনেছিলাম। বন্ধু রাসেল এবং ফেরদৌসের সাথে আগে থেকেই কথা হয়েছিলো। ঠিক করেছিলাম ওরা বৃহস্পতিবার রাতে ফরিদপুর চলে আসবে। তারপর আমরা শুক্রবার বা শনিবার রাতে ক্যাম্পিং করবো। কিন্তু সেই সময় টানা প্রায় দুদিন বৃষ্টি হলো। ক্যাম্পিং করতে হলে আমাদের তাবু পাততে হবে খোলা কোন জায়গায়। কিন্তু মাটি ভেজা থাকলে তার উপরে তাবু তে থাকা যাবে না। এমনিতেই নদীর পারে থাকে প্রচন্ড ঠান্ডা। ক্যাম্পিং করার জায়গাটা আমি, রাফসান আর ফেরদৌস মিলে আগেই ঠিক করেছিলাম। যেদিন ক্যাম্পিং করব সেদিন সকালে আমি আর ফেরদৌস গিয়েছিলাম রাফসানের এলাকায় রাফসানের সাথে ক্যাম্পিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। সেটা এর আগের একটা পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি।

IMG_20231209_223646.jpg

সেদিন সবকিছু মোটামুটি ঠিকঠাক করে তারপর বাসায় ফিরেছিলাম। পরিকল্পনা করেছিলাম বিকালে আমরা সবাই রাফসানের শোরুমে মিলিত হবো। তারপর সেখান থেকে যাবো ব্যাডমিন্টন খেলতে। ব্যাডমিন্টন খেলা শেষ হলে তারপর আমরা তাঁবু নিয়ে চলে যাবো নদীর পাড়ে। রাতটা সেখানেই কাটাবো। আর খাওয়া-দাওয়ার ব্যাপারে ঠিক করা হয়েছিল আমরা একটা হোটেল থেকে রাতের খাওয়াটা সেরে নেবো। যাতে করে ক্যাম্পিংয়ের সময় আমাদের আর রান্নাবান্নার ঝামেলায় না যেতে হয়। সাথে কিছু হালকা খাবার কিনে নেয়ার চিন্তাও করেছিলাম। তবে এই পরিকল্পনাটা আমার খুব একটা পছন্দ হয়েছিলো না। কারণ ক্যাম্পিং করতে এসে যদি ক্যাম্প ফায়ার না করা হয় বা বারবিকিউ এর ব্যবস্থা না থাকে। তাহলে মনে হয় ক্যাম্পিংটা পুরোপুরি ভাবে উপভোগ করতে পারলাম না। যাই হোক আবহাওয়ার সমস্যার কারণে আমরা তারপরেও রাফসানের এই প্রস্তাবে রাজি হয়েছিলাম।


IMG_20231209_223658.jpg

সেদিন রাফসানের এলাকা থেকে বাসায় ফিরতে ফিরতে আমার প্রায় বিকাল হয়ে গিয়েছিলো। বাসায় ফিরে আমি দ্রুত আমার সব কাজ গুছিয়ে নিয়েছিলাম। তারপর ক্যাম্পিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সব এক জায়গায় করেছিলাম। কিন্তু তাড়াহুড়ো করার কারণে দু-একটা জিনিস নিতে ভুল হয়ে গিয়েছিলো। প্রথমে পরিকল্পনা করেছিলাম চারটার দিকে আমি আর ফেরদৌস রাফসানের এলাকার উদ্দেশ্যে রওনা দেবো। রাসেল গিয়েছিল অন্য একটি জায়গায় বেড়াতে। ও সেখান থেকে সরাসরি রাফসানের শোরুমে চলে আসবে। কিন্তু আমার গোছগাছ করতে কিছুটা দেরি হওয়ায় আমরা শেষ পর্যন্ত রওনা দিতে পৌনে পাঁচটা বেজে গিয়েছিল। ৪ঃ৪৫ এর দিকে রওনা দিয়ে আমি আর ফেরদৌস সরাসরি প্রথমে রাফসানের শোরুমে চলে গেলাম।


IMG_20231209_223824.jpg

সেখানে গিয়ে আমরা রাফসানের সাথে নানা বিষয় নিয়ে গল্প করতে লাগলাম। আর বন্ধু রাসেলের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের পরিকল্পনা ছিলো সন্ধ্যার পরে প্রথমে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলবো। কিন্তু সন্ধার পরে যখন ব্যাডমিন্টন খেলার সময় আসলো তখন জানা গেল যেখানে ব্যাডমিন্টন খেলা হোতো সেখানে বৃষ্টির কারণে পানি জমে রয়েছে। যার ফলে আজকে আর খেলা হবে না। অগত্যা কি আর করা পরবর্তীতে রাফসান আমাদের বললো চল তাহলে আমরা সবাই মিলে কিছুক্ষণ ক্যারাম খেলে আসি। অকারনে বসে থাকার থেকে চিন্তা করে দেখলাম ক্যারাম খেলতে যাওয়াটাই ভালো হবে। আমরা যখন ক্যারাম খেলতে যাওয়ার জন্য রাফসানের শোরুম থেকে বের হয়েছি ঠিক তখনই রাসেল সেখানে এসে উপস্থিত হলো। আমাদের সাথে রাফসানদের এলাকার আরো কয়েকটা ছেলে ছিলো। আমরা সবাই মিলে গেলাম একটি দোকানে ক্যারাম খেলতে। কিছুক্ষণ ক্যারাম খেলার পরে আমি ফেরদৌসকে তাড়া দিতে লাগলাম।আমি ফেরদৌসকে বললাম যেহেতু রাতে রান্নাবান্নার কোন ব্যবস্থা করিনি তাই রাতের খাবারটা আগে সেরে নেয়া দরকার। না হলে গ্রামের দিকের হোটেল গুলো একটু রাত হতেই বন্ধ হয়ে যাবে। পরে কিন্তু সারারাত খালি পেটে থাকতে হবে।


তারপর আমরা সেখান থেকে ফিরে আমি, ফেরদৌস আর রাসেল তিনজন মিলে হোটেল থেকে খাওয়া দাওয়া করে এলাম। আর রাফসানের জন্য আমরা খাবার পার্সেল করে নিয়েছিলাম। এর ভেতরে হঠাৎ করে রাফসানের বাড়ি থেকে ফোন এলো যে ওর ছেলের শরীরটা কিছুটা খারাপ হয়েছে। আমাদের অপেক্ষা করতে বলে ও দ্রুত ওদের বাড়ি চলে গেলো। পরবর্তীতে ও আমাদেরকে প্রস্তাব দিল ক্যাম্পিং টা ওর বাড়ির পাশেই করার জন্য। তাহলে ও আমাদের সাথে থাকতে পারবে। কারণ বাড়িতে ওর মা ছিলো না শুধু ওর ওয়াইফ ছিলো। যেহেতু ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে তাই আমরা আর ওকে এর ভেতরে জড়াতে চাচ্ছিলাম না। আমরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করলাম আমরা নদীর পাড়েই ক্যাম্পিং করবো। আমরা রাফসানকে বললাম তুই বাড়িতেই থাক আমরা নদীর পাড়ে গিয়ে ক্যাম্পিং করি। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাই আপনার মত আমারও খুব শখ ক্যাম্পিং করে থাকার। আমাদেরও পরিকল্পনা আছে পাহাড়ি অঞ্চলে গিয়ে এইভাবে ক্যাম্পিং করে থাকবো। নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করব। আপনারা নদীর পাড়ে বন্ধুদের সাথে ক্যাম্পিং করে বারবিকিউ বানিয়ে খাওয়া দাওয়া করেছেন। যেটা দারুন একটা অভিজ্ঞতা। এই অনুভূতিটা আপনারাই বলতে পারবেন কেমন ছিল। খুবই ভালো লাগলো দারুন একটা আইডিয়া ছিল ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রাফসান ভাইয়ার ছেলের অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো। আসলে সে মুহূর্তে এরকম পরিস্থিতি হলে অনেক খারাপ লাগে। যাইহোক শেষ পর্যন্ত সবাই মিলে নদীর পাড়েই ক্যাম্পিং
করার সিদ্ধান্ত নিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আশা করছি সুন্দর সময় কাটিয়েছেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আসলেই ক্যাম্পিং এর সময় ক্যাম্প ফায়ার না করলে বা বারবিকিউ এর ব্যবস্থা না থাকলে ভালো লাগে না। যাইহোক শেষপর্যন্ত ব্যাডমিন্টন খেলা হয়নি বলে,আপনারা ক্যারাম খেলে বেশ ভালো সময় কাটিয়েছেন। এরপর রাতের খাওয়া দাওয়া করে নিলেন। কিন্তু রাফসান ভাইয়ের ছেলে অসুস্থ হয়েছে বলে বেশ খারাপ লাগলো। আপনারা উনাকে বাসায় থাকার প্রস্তাব দিয়ে বেশ ভালো কাজ করেছেন। যাইহোক নদীর পাড়ে আপনাদের ৩ জনের ক্যাম্পিং কেমন হলো,সেটা তাহলে পরবর্তী পর্বে জানতে পারবো। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমাদের বাড়ির পাশে পদ্মা নদী আছে আমাদেরও ইচ্ছা আছে যে, বন্ধুরা মিলে রাতে এভাবে আপনাদের মতো ক্যাম্পিং করার। শেষমেষ নদীর পাড়েই ক্যাম্পিং করা সিদ্ধান্তটা বেশ ভালো হয়েছে ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41