রেনডম ফটোগ্রাফি পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনারা জানেন আমি ঘোরাফেরা করতে পছন্দ করি। তাই আমি যখনই ঘুরতে বের হই তখনই ভালো কিছু দেখলে সেটার ছবি তোলার চেষ্টা করি। ছবি তুলতে তুলতে এখন এটি রীতিমতো একটি অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আজ আমি আপনাদের সাথে গত কয়েকদিনে তোলা আমার কিছু ছবি শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের পোস্ট।

IMG_20230809_201424.jpg

কিছুদিন আগে দুই বন্ধুর সাথে গিয়েছিলাম রাজবাড়ী শহরে ঘুরতে। ফরিদপুর থেকে রাজবাড়ী আমরা ট্রেনে করে গিয়েছিলাম। এই ছবিটি তোলা ফরিদপুর রেল স্টেশন থেকে। যখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তখনই ছবিটা তুলেছিলাম।

IMG_20230809_201346.jpg

রাজবাড়ীতে ঘুরতে গিয়ে আমরা একটি নদীর পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম আমরা। সেদিন ছিল রৌদ্রজ্জ্বল আবহাওয়া। নদীর পাড়ে দাড়িয়ে এই ছবিটি তুলেছিলাম। নদীর পারে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। তখনই মনে হল একটি ছবি তুলে নেই।

IMG_20230809_201320.jpg

IMG_20230809_201258.jpg

এই ছবি দুটি ও তুলেছিলাম পদ্মার পাড় থেকেই। অবশ্য এই ছবি দুটো আমাদের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার ছবি নয়। এই ছবি দুটি তুলেছিলাম রাজবাড়ী থেকে। সেদিন দারুন রোদ্দুর উজ্জ্বল আবহাওয়া থাকায় চারপাশে যে দৃশ্যই দেখছিলাম সেটার ছবি তুলতে ইচ্ছা করছিলো। আসলে ছবি তোলার জন্য রৌদ্রজ্জ্বল আবহাওয়ার বিকল্প হয় না। কারণ আলো থাকলে ছবিগুলো ভালো আসে।

IMG_20230809_201228.jpg

এই দৃশ্যটি দেখে এতটাই ভাল লেগেছিল যে ছবি না তুলে আর থাকতে পারিনি। গ্রামীণ মাঠের ভেতর দিয়ে চলে যাওয়া পায়ে হাঁটা পথ। আজকাল এই দৃশ্যটা একেবারেই দেখতে পাওয়া যায় না। অথচ একসময় প্রতিটি গ্রামে এমন দৃশ্য হর হামেশাই চোখে পড়তো।

IMG_20230809_201208.jpg

IMG_20230809_201133.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একটি ঘন সবুজ ফসলের মাঠ। আমি মাঝে মাঝেই বন্ধু ফেরদৌসের সাথে বাইরে ঘুরতে বের হই। তেমনি একদিন ঘুরতে বের হয়ে এই ছবিটা তুলেছিলাম। এমনিতেই এই বর্ষা মৌসুমে ফসলের মাঠগুলো অন্যরকম রঙে সেজে ওঠে। এই সময়ে ফসলের মাঠ দেখলেই মনে হয় ছবি তুলি। সেজন্যই ছবিটি তোলা হয়েছিলো।

IMG_20230809_201052.jpg

আমাদের শহর থেকে কিছুটা দূরে একটি জায়গা আছে যেটি এই বর্ষা মৌসুমে বিলের রূপ ধারণ করে। এমনিতে শুকনো মৌসুমে এখানে নানা রকম ফসল চাষ করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে এখানে নদীর পানি এসে পুরো জায়গাটাকে বিলের রূপ দেয়। সেই বিল থেকেই এই ছবিটি তুলেছিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

মানুষ একই কাজ বারবার করতে লাগলে তার প্রতি একটা ভালোবাসা জন্মায়।হয়তো আপনার ছবি তোলার ক্ষেত্রে ও তাই হয়েছে।আপনার তোলা ছবিগুলো সুন্দর হয়েছে।নদীর পাড়ের দৃশ্যগুলি আসলেই খুবই মনমুগ্ধকর।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনার সেই পোস্ট আমি পড়েছিলাম যেটা আপনার বন্ধুর সাথে রাজবাড়ী ঘুরতে গিয়ে শেয়ার করেছিলেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানো দৃশ্যটা বেশি সুন্দর ছিল তাছাড়া মেঠো পথের সৌন্দর্যটাও বেশ ভালো ছিল। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঘুরতে পছন্দ করেন জানি।আর ঘুরতে যারা পছন্দ করে তাদের হাতে ফোন থাকলে সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করবেনা, এটা তো হতেই পারেনা।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিবরন সহ। খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি সবগুলোই অসাধারণ হয়েছে। আর যেই ফটোগ্রাফিটা খুব সুন্দর লেগেছে আপনার কাছে।আসলেই সুন্দর জায়গাটা।মনে হচ্ছে ঘাস দিয়ে মাঠের সবুজ গালিচা।পদ্মার পাড়ের দৃশ্যগুলোও চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারন ফটোগ্রাফি করতে পারেন দেখছি আপনি ভাইয়া। বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করলেন। যেখানে রয়েছে অনেক বছরের পুরানো গাছ, নদী নৌকা, রেললাইন আর গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি। আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় গ্রামেই চলে যাই। জীবনটা একটু শান্তি পাক।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আসলে ষ আপনি বন্ধুদের সাথে রাজবাড়ী ঘুরতে গিয়েছিলেন এবং সেই পোস্টে আমাদের মাঝে শেয়ার করেছিলেন হয়তো সেই পোস্টে আমার পড়া হয়নি। রাজবাড়ি ঘুরতে গিয়ে আপনারা নদীর পাশে বেশ কিছু সময় কাটিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো ভাই আসলে প্রকৃতির সাথে সময় কাটাতে সবারই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া প্রথমে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। বন্ধুদের সাথে আপনি রাজবাড়ী ঘুরতে গিয়েছেন সেখান থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন মনে হচ্ছিল যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠেছেন এত সুন্দর ক্লিয়ার ছিল ফটোগ্রাফি গুলো। সবথেকে নদীর বাঁশের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38